সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Music: সুস্থ কবীর সুমন হাসপাতাল থেকে বাড়িতে, এখন কেমন আছেন ‘গানওয়ালা’?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৫ ফেব্রুয়ারী ২০২৪ ০০ : ০১
সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন কবীর সুমন। খবর, শনিবার বিকেলে তিনি ছাড়া পেয়েছেন। এখন কেমন আছেন ‘জাতিস্মর’ গায়ক? জানা গিয়েছে, আগের থেকে অনেকটাই ভাল আছেন। হাসপাতালে আইসিইউতে তাঁর চিকিৎসা চলছিল। সেখানে সংক্রমণের আশঙ্কা থাকায় শারীরিক অবস্থার উন্নতি হতেই শিল্পী বাড়ি যাওয়ার অনুমতি পেয়েছেন। তবে বাড়িতেই তাঁকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকদের মেডিক্যাল বোর্ড। তাঁদের কথায়, শিল্পীর ফুসফুসে জল জমেছিল। হাসপাতালে থাকাকালীনই তা বের করে দেওয়া হয়েছে। এখন টানা অনেক দিন চিকিৎসকদের পরামর্শ মতো ওষুধ খেতে হবে তাঁকে। 

২৯ জানুয়ারি সোমবার বাড়িতেই আচমকা অসুস্থ বোধ করতে থাকেন। সঙ্গে ছিল শ্বাসকষ্টও। তড়িঘড়ি তাঁকে নিয়ে আসা হয় মেডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিৎসকেরা জানান, হৃদযন্ত্রেও সমস্যা দেখা দিয়েছিল। ফুসফুসে সংক্রমণ ছিল তাঁর। ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সুমনকে হাসপাতালেদেখতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, অবস্থা স্থিতিশীল। তবে প্রাক্তন সাংসদকে আরো কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

সেই সময় সবিস্তার জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল পরিচালক পারমিতা মুন্সীর সঙ্গে। তাঁর কথায়, ‘‘সুমনদার পরিবারের সদস্য এবং হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে জেনেছি, তাঁর ঠাণ্ডা লাগার ধাত। প্রতি শীতেই তিনি কাবু হয়ে পড়েন। এর আগেও তাইই হয়েছে। এবারেও একই সমস্যা নিয়ে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। সঙ্গে হৃদযন্ত্রের সমস্যা রয়েছে।’’ চিকিৎসকদের থেকে পরিচালক আরও জেনেছেন, ভর্তি হয়েছেন বলেই তাঁর যাবতীয় পরীক্ষা একবারে করা হবে। তার জন্য দিন কয়েক ভর্তি থাকতে হবে হাসপাতালে। তাঁর অসুস্থতার খবরে সংবাদমাধ্যম তোলপাড় হতেই নিজের সামাজিক পাতায় পোস্ট দেন কবীর সুমন। সেখানে জানিয়েছেন, "শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছি। শিগগিরি সেরে উঠব। চিন্তা করবেন না।"





নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া