রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: আমিষ-মদ-সিগারেট ছেড়ে ‘রাহা’র ভাল বাবা রণবীর! ফের জুটিতে টাইগার-দিশা

নিজস্ব সংবাদদাতা | ২৮ অক্টোবর ২০২৩ ১৩ : ৪৪
সংবাদ সংস্থা, মুম্বই: টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান! বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন ‘নজরে বিনোদন’-এ। জেনে নিন, সারা দিনের গরমাগরম খবর কী?---

রণবীরের বদল!
নিজেকে বদলে ফেলছেন রণবীর কাপুর! মেয়ে রাহার জন্য নাকি মদ, সিগারেট, আমিষ খাবার ছেড়ে দিচ্ছেন! এখানেই শেষ নয়। মেয়ের মুখ চেয়ে নিয়মিত শরীরচর্চা, ধ্যান করছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এখবর দিয়েছেন নিজেই। ভাইরাল সেই সাক্ষাৎকার দেখে অনুরাগীদের দাবি, নিজের জীবন থেকে নাকি শিক্ষা নিয়েছেন তিনি। ঋষি কাপুর 'ভাল বাবা' হয়ে পারেননি অতিরিক্ত আসক্তির কারণেই। বলিউডের ‘ক্যাসানোভা’ সেই পথে হাঁটতে রাজি নন। তাই নিজেকে আমূল বদলে ফেলছেন।

ফিরছেন টাইগার-দিশা
গত বছর তাঁদের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড়। এবছর তাঁরাই বড়পর্দায় জুটি। সব ঠিক থাকলে পরিচালক জগনের আগামী ছবিতে আবারও জুটি বাঁধছেন টাইগার শ্রফ-দিশা পটানি। খবর ছড়াতেই আহ্লাদে আটখানা দুই তারকার অনুরাগীরা। ‘বাগী ২’-এর পর আবার তাঁরা পর্দায় ফিরছেন, এই খবরে নড়ে বসেছে বলিউডও।

কপিলের অপরাধ
মহাদেব অ্যাপের প্রতিষ্ঠাতা সৌরভ চন্দ্রকরের সঙ্গে কপিল শর্মা কীভাবে জড়িত? সে খবর প্রকাশ্যে এনেছে ইডি। তাদের দাবি, দুবাইয়ের বিশেষ অনুষ্ঠানে কপিলের মাধ্যমে তারকারা যোগ দিয়েছিলেন। তার জন্য প্রতারক সংস্থা তাঁকে নির্দিষ্ট অর্থও দিয়েছিল।

ওটিটিতে হিরানি
এবার ওটিটি প্ল্যাটফর্মেও পা রাখতে চলেছেন রাজকুমার হিরানি। সবে তাঁর আগামী ছবি ‘ডানকি’র কাজ শেষ হয়েছে। তার মধ্যেই নাকি ওয়েব প্ল্যাটফর্মে পা রাখার প্রস্তুতি নিয়ে ফেলেছেন তিনি। সব ঠিক থাকলে খুব শিগগিরিই সিরিজের শুট শুরু করবেন। নায়কের ভূমিকায় দেখা যেতে পারে বিক্রান্ত মেসেকে।

হাসপাতালে হিনা
দিন কয়েক আগে হিনা খান অভিযোগ করেছিলেন, মাত্রাতিরিক্ত দূষণের কারণে নাকি মুম্বই আর বাসযোগ্য নেই। কাকতালীয়ভাবে তারপরেই মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হন তিনি। কী কারণে হাসপাতালে থাকতে হচ্ছে তাঁকে? জানা যায়নি। তবে অভিনেত্রী হাসপাতাল থেকে হাসিমুখের ছবি দিয়ে ইতিবাচক বার্তাই দিয়েছেন।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া