শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: প্রয়াত সাধু মেহের, মৃণাল-তপন-শ্যাম বেনেগালের প্রিয় অভিনেতার মৃত্যুতে শোক বলিউডে

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ০৪ ফেব্রুয়ারী ২০২৪ ১২ : ৩১
মৃত্যু শাশ্বত, নতুন বছরের প্রথম থেকেই যেন সেটা প্রমাণিত। একের পর এক স্তম্ভের প্রয়াণ শূন্য করছে বিনোদন দুনিয়াকে। তালিকায় নতুন সংযোজন সাধু মেহের। বয়স হয়েছিল ৮৪ বছর। যিনি শ্যাম বেনেগালের ‘অঙ্কুর’-এ মূক-বধির মৃৎশিল্পীর ভূমিকায় অভিনয় করে জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। পাশাপাশি, তাঁকে দেখা গিয়েছে মৃণাল সেনের ‘ভুবন সোম’, ‘মৃগয়া’, তপন সিংহের ‘সফেদ হাতি’তেও। হিন্দি এবং ওড়িয়া বিনোদন দুনিয়ায় তাঁর অবদান স্মরণ করে শোকবার্তা পাঠিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।

তাঁর বার্তা, ‘‘মেহের প্রথম ওড়িয়া অভিনেতা যিনি জাতীয় সম্মানে সম্মানিত হয়েছিলেন। বিনোদন দুনিয়া ওঁকে মনে রাখবে। মেহেরের অভাব সত্যিই অপূরণীয়।’’ ১৯৪০ সালের ১ জানুয়ারি ওড়িশার বৌদ্ধ জেলার এক গ্রামে জন্ম সাধু মেহেরের। ঝুলিতে ‘২৭ ডাউন’, ‘নিশান্ত’ এবং ‘ইনকার’-এর মতো হিন্দি ছবি। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও তাঁর অনায়াস গতিবিধি। বাসু চট্টোপাধ্যায়ের গোয়েন্দা সিরিজ ‘ব্যোমকেশ বক্সী’তে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন।

জাতীয় পুরস্কার ছাড়াও ২০১৭-য় সাধু সম্মানিত পদ্মশ্রী সম্মানে। ২০১১-য় ওড়িশা সরকার তাঁকে সম্মানিত করে রাজ্যের সেরা সম্মান জয়দেব সম্মানে। প্রবীণ অভিনেতার স্ত্রী এবং এক কন্যা বর্তমান। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া