রবিবার ২৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | India-England: বুমরার বিধ্বংসী ছয়ে ছারখার ইংল্যান্ড, ২৫৩ রানে অলআউট

Sampurna Chakraborty | ০৩ ফেব্রুয়ারী ২০২৪ ১৬ : ৩৯Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ব্যাটে যশস্বী, বলে বুমরা। প্রথমজনের দুশো রান, দ্বিতীয় জনের ৬ উইকেট। দু"জনের দাপটে দ্বিতীয় টেস্টে বেকায়দায় ইংল্যান্ড। বিশাখাপত্তনামে টেস্ট সিরিজে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ ভারতের সামনে। দ্বিতীয় দিনের শেষে ভাল জায়গায় ভারত। ২৫৩ রানে শেষ ইংল্যান্ডের প্রথম ইনিংস। ১৪৩ রানে পিছিয়ে স্টোকসরা। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। একমাত্র যশস্বী জয়েসওয়াল ছাড়া কেউ রান পায়নি। দ্বিশতরান‌ করেন তরুণ ওপেনার। কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে দ্বিশতরানের তালিকায় তৃতীয় যশস্বী। ২২ বছর ৩৭ দিন বয়সে টেস্টে দুশো করলেন বাঁ হাতি।‌ শনিবার ২৭৭ বলে ২০০ রানে পৌঁছে যান। শেষমেষ ২৯০ বল খেলে ২০৯ রানে আউট হন। ইনিংসে ছিল ৭টি ছয়, ১৯টি চার। গৌতম গম্ভীরের পর ভারতের প্রথম বাঁ হাতি ব্যাটার হিসেবে দ্বিশতরান করলেন যশস্বী। মোট চতুর্থ। এই তালিকায় রয়েছেন বিনোদ কাম্বলি এবং সৌরভ গাঙ্গুলিও। যশস্বীর কাঁধে ভর করে প্রায় চারশোর কাছাকাছি রান তোলে ভারত। ৩৯৬ রানে শেষ হয়ে ভারতের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে যশপ্রীত বুমরার আগুনে বোলিংয়ে ছারখার ইংল্যান্ড। 

মাত্র ৫৫.৫ ওভার টেকে ইংল্যান্ডের ব্যাটাররা।‌ সর্বোচ্চ রান জাক ক্রলির। ২টি ছয়, ১১টি চারের সাহায্যে ৭৮ বলে ৭৬ রান করেন। প্রথম উইকেটে ৫৯ রান যোগ করে ইংল্যান্ডের ওপেনিং জুটি। কিন্তু ক্রলি ফিরতেই নিয়মিত উইকেট হারাতে শুরু করে ইংল্যান্ড। ব্যাট হাতে যশস্বীর পর, বলে বিধ্বংসী বুমরা।‌ একাই বিপক্ষের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন। ছয় উইকেট নেন বুমরা। তাঁর শিকার অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, টম হার্টলে এবং জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের সেরা চার ব্যাটারকেই ফেরান ভারতীয় পেসার। ১৫.৫ ওভার বল করে ৪৫ রানে ৬ উইকেট তুলে নেন বুমবুম। হায়দরাবাদ টেস্টের নায়ক অলি পোপ রান পাননি। ২৩ রানে আউট হন। উইকেট ছিটকে দেন বুমরা।‌

কিছুটা চেষ্টা করেন স্টোকস। পুরোপুরি বাজবল স্টাইলে খেলেন ইংল্যান্ডের নেতা। কিন্তু সেটাই কাল হল। অর্ধশতরানের ৩ রান দূরে থামেন। ১টি ছয়, ৫টি চারের সাহায্যে ৫৪ বলে ৪৭ রানে বোল্ড হন। এবারও সেই বুমরা।‌ একদিন আগেই ভারতীয় পেসার জানিয়েছিলেন, ইংল্যান্ডের বাজবল তাঁকে উইকেট পেতে সাহায্য করবে। কথা রাখলেন।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া