রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | East Bengal: ডার্বিতে নিজেদের ফেভারিট মানছেন না কুয়াদ্রাত

Sampurna Chakraborty | ০২ ফেব্রুয়ারী ২০২৪ ২২ : ২৭Sampurna Chakraborty
সম্পূর্ণা চক্রবর্তী

একজন আইএসএলের ইতিহাসে সবচেয়ে সফল কোচ। অন্যজন বর্তমানে ভারতীয় ফুটবলে সেরা কোচদের মধ্যে অন্যতম। শনি সন্ধের যুবভারতী দেখবে দুই স্প্যানিশ কোচের মগজাস্ত্রের লড়াই। কয়েকদিন আগেই আইএসএলের আরেক সফল কোচ সার্জিও লোবেরাকে মাত দিয়েছেন। তার আগে মরশুমে দ্বিতীয়বার মোহনবাগানকে হারান। দায়িত্ব নেওয়ার পরপরই সাফল্য। তিনটের মধ্যে দুটো ডার্বি জয়। ১২ বছর পর সর্বভারতীয় ট্রফি। ডার্বিকে কেন্দ্র করে সমর্থকদের আশা আকাশছোঁয়া। কিন্তু মাটিতেই পা কার্লেস কুয়াদ্রাতের।‌ স্বীকার করে নিলেন, বড় জয়ের পরের ম্যাচ সবসময়ই কঠিন। অতীত থেকে শিক্ষা নিয়ে নামবেন লাল হলুদ কোচ। কুয়াদ্রাত বলেন, "যেকোনও বড় জয়ের পরের ম্যাচটা কঠিন। মনঃসংযোগ হারানোর একটা সম্ভাবনা থাকে। বেঙ্গালুরুতে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর আমরা সুপার কাপে চেন্নাইয়ের কাছে হেরে গিয়েছিলাম। ফুটবলে এটা স্বাভাবিক। আমি এই বিষয়ে প্লেয়ারদের সঙ্গে কথা বলেছি। ওদের একইভাবে মোটিভেটেড থাকতে হবে। আমাদের জন্য এই তিন পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। সমসংখ্যক ম্যাচ খেলে মোহনবাগানের সঙ্গে আমাদের আট পয়েন্টের পার্থক্য। ডার্বি জিতলে সেটা কিছুটা কমবে।" 

আগের তিনটে ডার্বিতে নামার আগে ১২ বছরের ট্রফির খরা ছিল। এবার চ্যাম্পিয়ন হয়ে নামছে ইস্টবেঙ্গল। একইসঙ্গে বাড়বে সমর্থকদের প্রত্যাশা। তিনি এটাকে চাপ হিসেবে নিচ্ছেন না। বরং দাবি, এবার লাল হলুদ সমর্থকরা সবুজ মেরুন সাপোর্টারদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারবে। কুয়াদ্রাত বলেন, "ইস্টবেঙ্গল বড় ক্লাব। দীর্ঘদিন পর আবার সমর্থকরা সেলিব্রেট করতে পারছে। এবার লাল হলুদ সাপোর্টাররাও গর্ববোধ করতে পারবে। বলতে পারবে আমরা চ্যাম্পিয়ন। আমরাও পারি।" তিনি দায়িত্ব নেওয়ার পর প্রথম ডার্বিতে আন্ডারডগ হিসেবে জয়। এবার টানা ১০ ম্যাচে অপরাজিত ইস্টবেঙ্গল। মেনে নিচ্ছেন বিপক্ষে প্রচুর বদল হয়েছে। কোচ পরিবর্তন হয়েছে। যায় ফলে বদলাবে খেলার স্টাইলও। কিন্তু নিজেদের মোমেন্টাম ধরে রেখে শনিবারের স্পেশাল ম্যাচ জিততে মরিয়া। তবে সিভেরিওকে ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গল। মাঝমাঠের দুই প্রধান ফুটবলার বোরহা এবং শৌভিকের অনুপস্থিতি যে সমস্যায় ফেলতে পারে সেটা মেনে নিলেন। তবে সেই জায়গা ভরাট করার বিষয়েও আশাবাদী লাল হলুদ কোচ। কুয়াদ্রাত বলেন, "খেলাটা এগারো বনাম এগারোর। তবে মানতে সমস্যা নেই যে শৌভিক আমাদের অন্যতম সেরা ফুটবলার। ওর বিকল্প দ্রুত খুঁজে বের করতে হবে। চার বিদেশি নিয়েই খেলব। এছাড়া কোনও উপায় নেই। দলের সব ফুটবলারদের ওপর আমার বিশ্বাস আছে। আরও দুই বিদেশি যোগ দেবে। ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আসবে। ওদের অন্তর্ভুক্তিতে দল আরও শক্তিশালী হবে বলেই আমার বিশ্বাস।" 

অনেকে ইস্টবেঙ্গলকে এগিয়ে রাখলেও নিজেদের ফেভারিট মনে করছেন না স্প্যানিশ কোচ। উল্টে বাগানকে এগিয়ে রাখলেন। কুয়াদ্রাত বলেন, "আমার মনে হয় না আমরা ফেভারিট। আমাদের দলে মাত্র চারজন গোল করছে। ক্লেইটন, নন্দকুমার, মহেশ এবং বোরহা। মাত্র চারজন বিদেশি নিয়ে খেলতে হবে। সেখানে মোহনবাগানের স্ট্রাইকাররা অনেক বেশি কার্যকরী। তাই আমার মনে হয় ওরাই ফেভারিট।" শুক্রবার বিকেলে যুবভারতীর একনম্বর প্র্যাকটিস গ্রাউন্ডে চূড়ান্ত প্রস্তুতি সারেন‌ ক্লেইটনরা।‌‌ বেশ হাসিখুশিই ছিল ইস্টবেঙ্গলের ফুটবলাররা। মাঝমাঠে ক্রেসপো-পার্দো জুটির ওপরই ভরসা রাখতে হবে কুয়াদ্রাতকে।‌ সেক্ষেত্রে কি সামনে ক্লেইটনের সঙ্গে সুহের বা বিষ্ণুকে জুড়ে দেবেন? না মাঝমাঠে লোক বাড়িয়ে সিঙ্গল স্ট্রাইকারেই শুরু করবেন? আর কিছুক্ষণের মধ্যেই তার উত্তর মিলবে। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া