শুক্রবার ২২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: উপালি মুখোপাধ্যায় ০২ ফেব্রুয়ারী ২০২৪ ১০ : ১৭
শাহরুখের নতুন খবর?
‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডানকি’। তিন-তিনটে ছবির পরে ফের নতুন ছবির গন্ধ। যার অপেক্ষায় বসে শাহরুখ খানের ভক্তকুল। কিন্তু কার ভাগ্যে শিকে ছিঁড়ছে? বলিপাড়ার কানাঘুষো, বলিউডের বাদশা নাকি এবার কাজ করতে চলেছেন "ফর্জি" ছবির পরিচালক জুটির রাজ এবং ডিকে-র সঙ্গে। ঘন ঘন তাঁদের মিটিংয়ে বসার খবর মিলছে। শোনা যাচ্ছে, এবার চিত্রনাট্যও চূড়ান্ত হয়ে গিয়েছে! এবছরই কি তবে নতুন ছবি শুরু? এটাই এখন লাখ টাকার প্রশ্ন।
প্রিয়-অক্ষয় সংবাদ
চোদ্দো বছর পরে ফের একজোট দু’জনে। প্রিয়দর্শন এবং অক্ষয়কুমার। পরিচালকের ছটি ছবিতে কাজ করেছেন অভিনেতা। শেষবার ২০১০-এ, ‘খাট্টা মিঠা’ ছবিতে। এবার শোনা যাচ্ছে, অক্ষয়কে নিয়ে নতুন এক হরর কমেডিতে হাত দিতে চলেছেন পরিচালক। তবে কি ‘ভুলভুলাইয়া’-র সিকোয়েল? একেবারেই না, বললেন প্রিয়দর্শন নিজেই। এবং জানালেন, ফ্যান্টাসি হরর ঘরানার এই ছবির চিত্রনাট্য তাঁকে দিয়েছেন একতা কাপুর।
হিরানির শো-এ বিক্রান্ত
ওটিটিতে আসছেন রাজকুমার হিরানি। পুরনো খবর। শো-এর মূল চরিত্রে বিক্রান্ত মাসে। সে-ও কানাঘুষো ছিলই। এবার তাতে সিলমোহর দিলেন পরিচালক নিজেই। জানালেন, তাঁর প্রথম ওটিটি শো-তে মূল চরিত্রে দেখা যাবে "টুয়েলভথ ফেল"-এর নায়ককে। শুধু শো প্রযোজনা নয়, ওটিটি প্ল্যাটফর্মের প্রথম কাজে শো-রানার হিসেবে থাকছেন হিরানি নিজে। সে খবরও দিয়েছেন পরিচালক। লং ফর্ম্যাট ঘরানায় তৈরি হবে এই নতুন শো।
মোহিতের যশ-ভাগ্য
যশের খাতায় নাম লেখাচ্ছেন মোহিত সুরি। শোনা যাচ্ছে, যশরাজ ফিল্মের নতুন ছবির জন্য ‘আশিকি ২’-এর পরিচালককে সই করিয়েছেন আদিত্য চোপড়া। তরুণ প্রজন্মের প্রেমের গল্প নিয়ে ছবি। অভিনয়েও থাকবেন নতুন মুখেরা। বলিপাড়ায় শোনা যাচ্ছে, নাম না হওয়া ছবিটির শুটিং শুরু হবে এবছরই। প্রযোজনায় এই প্রথম থাকবেন যশরাজ ফিল্মসের সিইও অক্ষয় বিধানি।
হিন্দিতে ‘ব্যাড কপ’
আন্তর্জাতিক ওয়েব সিরিজের হিন্দি রিমেকের ধারা অব্যাহত বলিউডে। এবার তালিকায় জনপ্রিয় জার্মান থ্রিলার ‘ব্যাড কপ: ক্রিমিনেল গাট’। শোনা যাচ্ছে, হিন্দি রিমেকের মূল চরিত্রে দেখা যাবে গুলশন দেভায়াকে। সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন হারলিন শেঠি, পরিচালক অনুরাগ কাশ্যপ, সৌরভ সচদেব প্রমুখ। সিরিজে উঠে আসবে মুম্বইয়ের আন্ডারওয়ার্ল্ড ঘিরে এক টানটান রহস্য-কাহিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি