শুক্রবার ২২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: 'ফাইটার' এর সাফল্যের পিছনে হৃতিক-দীপিকা নয়, রয়েছে অন্য গল্প? অযোগ্য আলিয়া ?

নিজস্ব সংবাদদাতা | ০১ ফেব্রুয়ারী ২০২৪ ১৬ : ০১Angana Ghosh
সংবাদসংস্থা, মুম্বই: টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
 
ফাইটার"এর নেপথ্যে কে?
বক্সঅফিসে পাওয়ার হাউস জুটি হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন অভিনীত "ফাইটার" চুটিয়ে ব্যবসা করছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত, ছবিটিতে এরিয়াল অ্যাকশন দৃশ্যের পাশাপাশি রয়েছে দেশপ্রেমের স্পন্দন। সব মিলিয়ে থিয়েটারে বাজিমাত করেছে "ফাইটার"! এই সাফল্যের নেপথ্যে কারা? কী মনে করছেন সমালোচকরা? হৃত্বিক, দীপিকার রসায়ন এই ছবির ইউএসপি। পাশাপাশি অনিল কাপুর সহ অন্যান্য কলাকুশলীরাও ক্ষুরধার। ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ জানেন কীভাবে দর্শককে মুন্ত্রমুগ্ধ করতে হয়। আর সেটাই তিনি পর্যায়ক্রমে করে আসছেন তাঁর সবকটি ছবিতে। এরিয়াল অ্যাকশন দৃশ্য থেকে শুরু করে দেশপ্রেম, কোনওটি এই ছবিতে অতিরঞ্জিত নয়। পাশাপাশি এই ছবির প্রযুক্তিগত প্রদর্শন, এবং পরিমার্জিত সংলাপ ছবিটিকে দিয়েছে অন্য মাত্রা।

অযোগ্য আলিয়া ?
বছরের শুরুতেই ফিল্মফেয়ারের মঞ্চ থেকে "ব্ল্যাক লেডি" পেয়েছেন বলিউডের অন্যতম রিয়েল লাইফ জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। সেই নিয়ে কাপুর পরিবারে যখন খুশির হাওয়া, তখনই পুরস্কার নিয়ে কটাক্ষের মুখে "গাঙ্গুবাঈ" অভিনেত্রী। এই পুরস্কারের যোগ্য নন তিনি। এই সমালোচনাকে কেন্দ্র করেই তোলপাড় নেটপাড়া। অনেকে মন্তব্য করে বলছেন, "তিনি কী সুন্দর শিফন পরার জন্য এই পুরস্কারটি পেয়েছেন?" অন্য একজনের মতে, "অভিনেত্রী নিজেও জানেন তিনি অযোগ্য।" কেউ আবার বলছেন, এই ফিল্মফেয়ার শুধুমাত্র নেপো-কিডদের জন্যে। প্রকৃত ভাল অভিনেতারা এখানে বঞ্চিত। এই সবের উত্তরে চুপ থাকতে পারেননি অভিনেত্রী। কড়া জবাব দিয়েছেন। এবং তার পরেও তিনি অযোগ্য সেটা নিয়ে সরব হয়েছে নেটপাড়া।
ফিল্মসিটি নিয়ে সরব বনি কাপুর
বলিউডের জনপ্রিয় ছবি নির্মাতাদের মধ্যে অন্যতম হলেন বনি কাপুর। "মিস্টার ইন্ডিয়া", "মিলি" এবং "ওয়ান্টেড" এর মতো একাধিক চলচ্চিত্রের প্রযোজক তিনি। সম্প্রতি বিনোদন শিল্পে অবদান রাখতে আরও এক ধাপ এগিয়েছে তাঁর কোম্পানি। বেভিউ প্রজেক্টস এলএলপি এবং ভুটানি ইনফ্রা, নয়ডার কাছে যমুনা অঞ্চলে আন্তর্জাতিক ফিল্ম সিটি নির্মাণের জন্য প্রস্তুতি নিচ্ছে । গত ৩০ জানুয়ারি টুইটারে এই সুখবরটি ভাগ করে নিয়েছেন বনি। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, "বেভিউ প্রজেক্টস এবং ভুটানি ইনফ্রা, উত্তরপ্রদেশের নয়ডায় আন্তর্জাতিক ফিল্ম স্টুডিও তৈরির জন্য টেন্ডার জিতেছে বলে সম্মানিত। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গি মেনে চলব। এবং এই স্টুডিওকে সারা বিশ্বের ফিল্ম নির্মাতাদের জন্য একটি আন্তর্জাতিক কেন্দ্র করে তুলব।""

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া