শুক্রবার ২২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: শিনা বোরা হত্যাকাণ্ড এবার পর্দায়? খুব শিগগিরি আসছে ‘কৃশ ৪’, ইঙ্গিত হৃতিকের

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ৩০ জানুয়ারী ২০২৪ ১৪ : ৪৮
টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----

পর্দায় শিনা বোরা হত্যা!
শীনা বোরা হত্যা মামলা অবশেষে পর্দায়। প্রথম সারির ওটিটি সিরিজ বিষয়টি নিয়ে একটি তথ্যচিত্র আনছে। নাম ‘দ্য ইন্দ্রাণী মুখার্জি স্টোরি: বারিড ট্রুথ’। ২০১৫-র এই ঘটনা মা-মেয়ের সম্পর্ককে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল। ইন্দ্রাণী মুখার্জি তাঁর মেয়ে শিনা বোরাকে হত্যার পরিকল্পনার জন্য অভিযুক্ত হয়েছিলেন। খবর এই তথ্যচিত্রেই তিনি নাকি প্রথম মুখ খুলেছেন। ছবিটি দেখা যাবে ২৩ ফেব্রুয়ারি। 

‘কৃশ ৪’ আসছে?
‘কৃশ ৪’ নিয়ে দর্শক প্রত্যাশা ছিলই। সেই প্রত্যাশাকে উস্কে দিলেন হৃতিক রোশন স্বয়ং। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ছবির কাজ শুরু হয়ে গিয়েছে। কিন্তু একটু সময় লাগবে। কারণ, আগের তিনটি ছবির থেকে এই ছবির দৃশ্য বা অ্যাকশন আরও বেশি কঠিন। ফলে, হৃতিককে প্রস্তুতি নিয়ে হবে বেশি। তবে ছবিটি তৈরির পথে।

৭ বছর পরে
সাত বছর পরে বলিউডে ফিরছেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। তাঁকে ফেরাচ্ছে সাঙ্গানি ব্রাদার্স মোশন পিকচার্স। প্রযোজনা সংস্থার আগামী ছবি ‘লাভ স্টোরি অফ নাইনটিস’-এ পড়শি দেশের বিখ্যাত গীতিকার-গায়ক গাইবেন। সাঙ্গানি ব্রাদার্স মোশন পিকচার্সের ব্যানারে নির্মিত ছবির প্রযোজক হরেশ সাঙ্গানি এবং ধর্মেশ সাঙ্গানি। পরিচালনায় অমিত কাসারিয়া। অধ্যায়ন সুমনের বিপরীতে দেখা যাবে মিস ইউনিভার্স ডিভা দিভিতা রাইকে। 

এবার শাহরুখের সঙ্গে?
‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজি তাঁকে বলিউডে জনপ্রিয়তা দিয়েছে। নীতেশ কুমারের রামায়ণ-এর তিনি রাবণ। সাফল্যের স্বাদ পেতেই নড়ে বসেছেন দক্ষিণী সুপারস্টার যশ। রামায়ণড-এর শুটের আগেই তিনি পরের ছবি নিয়ে কথা বলতে শুরু করে দিয়েছেন। খবর, এবার নাকি শাহরুখ খানের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। তাই যশ নাকি রেড চিলিস এন্টারটেনমেন্টের সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন। এও জানা গিয়েছে, তাঁর পরের হিন্দি ছবিও নাকি অ্যাকশনধর্মী হতে চলেছে।

যুগলে উদযাপনে
আবারও একফ্রেমে আদিত্য রায় কাপুর-অনন্যা পাণ্ডে। এবার তাঁরা যুগলে মহালক্ষ্মী রেসকোর্সে আয়োজিত বিখ্যাত ইংরেজ গায়ক গর্ডন ম্যাথিউ থমাস সুমনারের গান শুনতে গিয়েছিলেন। মঞ্চে স্টিং নামে বিখ্যাত এই সঙ্গীতশিল্পী মুম্বইয়ে মাল্টি-জেনার মিউজিক ফেস্টিভ্যাল লোল্লাপালুজা ইন্ডিয়ার দ্বিতীয় পর্বে গাইতে এসেছিলেন। সেখানেই গানে মজে তারকা যুগল।

মুম্বইয়ে আটক নিক
ভারতে প্রথম অনুষ্ঠান করলেন নিক জোনাস। সম্প্রতি মুম্বইয়ে অনুষ্ঠিত ‘লোলাপালুজা ইন্ডিয়া’-র দ্বিতীয় ভাগে গাইতে দেখা গিয়েছে তাঁকে। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল হলিউডের জনপ্রিয় পপ ব্যান্ড ‘জোনাস ব্রাদার্স’। অনুরাগীদের চমকে দিয়ে হিন্দি গানও শোনান নিক। অনুষ্ঠান শেষে মুম্বই বিমানবন্দরে পা রাখতেই বিপত্তি। ভিতরে ঢুকতে বাধা নিককে। খবর, তিনি নাকি টিকিট আনতে ভুলে গিয়েছিলেন! তাতেই নাকি বিভ্রাট। 




নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া