শুক্রবার ২২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Tollywood: ‘পারিয়া’র ট্রেলার প্রচারে ববি দেওল! কী বলছেন বলিউড অভিনেতা?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৯ জানুয়ারী ২০২৪ ২০ : ১৬
‘অ্যানিমেল’ আর ‘পারিয়া’র পোস্টারের অদ্ভুত মিল। এই নিয়েও চর্চা কম হয়নি। সেই সময় ‘পারিয়া’র পরিচালক তথাগত মুখোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁরা আগে পোস্টার তৈরি করে প্রকাশ্যে এনেছেন। তারপর সন্দীপ রেড্ডি ভঙ্গার ছবির পোস্টার প্রকাশ্যে আসে। তাঁর মতে, বাংলা ছবি থেকে বলিউডের অনুপ্রেরণায় দেখে তিনি আপ্লুত। মুক্তির আগে একই জায়গা থেকে আরও একবার চর্চিত ছবিটি। এবার ‘অ্যানিমেল’ ছবির খলনায়ক ববি দেওল পারিয়ার ট্রেলার ভাগ করে নিলেন! শুভে্চ্ছা জানালেন ছবির গোটা টিমকে।

ইদানীং বহু বাংলার ছবিমুক্তির আগে বলিউডের প্রথম সারির তারকাদের থেকে শুভেচ্ছা এসেছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবিমুক্তি মানেই অমিতাভ বচ্চনের শুভেচ্ছা। তিনি সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’-এর মুখ্য অভিনেতা চঞ্চল চৌধুরীকেও শুভকামনা জানিয়েছেন। নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের একাধিক ছবি বলিউডের শুভকামনা পেয়েছে। সেই তালিকায় যুক্ত হল ‘পারিয়া’। শহর, শহরতলি, বইমেলার পাশাপাশি ববির ইনস্টাগ্রাম স্টোরিতে ছবির প্রচার। স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত টিম ‘পারিয়া’। সামাজিক পাতায় সেকথা জানিয়ে তাঁরা বলিউড অভিনেতাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। বার্তা, ‘পারিয়া টিম সম্মানিত, ববি দেওল ছবির ট্রেলার শেয়ার করেছেন। এই তথ্য প্রকাশ্যে এনে দারুণ খুশি আমরা। আপনার এই সহযোগিতা ছবির সমস্ত অভিনেতা এবং কলাকুশলীদের প্রচুর উৎসাহিত করেছে।’ 




বলিউডের পাশাপাশি টলিউড থেকেও যথেষ্ট সহযোগিতা পাচ্ছে ছবিটি। ছবির টিজারমুক্তিতে উপস্থিত ছিলেন খোদ দেব অধিকারী। ট্রেলারমুক্তি ঘটান জিৎ। ট্রেলারমুক্তির পাশাপাশি তিনি ছবির সঙ্গে জড়িত প্রত্যেককে আন্তরিক শুভকামনা জানান। ধন্যবাদ দেন পরিচালককে। এমন অভিনব অথচ গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার জন্য। ছবির ঝলকে নায়ক বিক্রম চট্টোপাধ্যায়ের অভিনয় মুগ্ধ করেছে তাঁকে। তিনি ট্রেলারমুক্তি অনুষ্ঠানেই প্রশংসায় ভরিয়ে দেন অভিনেতাকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া