শুক্রবার ২২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ২৯ জানুয়ারী ২০২৪ ১৫ : ৩৯Angana Ghosh
সেরা অভিনেতার পুরস্কার জিতে নেওয়ার পাশাপাশি অনুষ্ঠানে জমকালো নাচের অনুষ্ঠানেও মধ্যমণি ছিলেন "রকস্টার" অভিনেতা। মঞ্চে তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ব্লকব্লাস্টার "অ্যানিমাল" থেকে "জামাল কুদু" গানে পা মেলাতে গিয়ে হঠাৎই নেমে দর্শকাসনে চলে আসেন তিনি। সেখানে সোনালি পোশাকে বসেছিলেন "গাঙ্গুবাঈ" অভিনেত্রী। এরপরেই ঘটে সেই ঘটনা। দম্পতি, মাথায় গ্লাস ব্যালেন্স করে পা মেলান "জামাল কুদু" গানে। এখানেই শেষ নয়, আলিয়ার গালে আদরের চুমু দিয়ে তাঁকে জড়িয়ে ধরেন "অ্যানিমেল " ষ্টার। রাহার বাবা-মায়ের এই কীর্তি দেখে হতবাক নেটপাড়া।
সেরা অভিনেতার পুরস্কার হাতে নিয়ে রণবীর আবেগপ্রবণ হয়ে পড়েন। বাবা, ঋষি কাপুরের উদ্দেশ্যে বলেন, ""তোমাকে রোজ মিস করি বাবা। শান্তিতে বিশ্রাম নিও ওপারে।"" এছাড়াও রাহার কথা প্রসঙ্গে অভিনেতা জানিয়েছেন, মেয়ে হওয়ার কয়েক মাসের মধ্যেই তিনি "অ্যানিমেল" ছবির শুটিং করেছিলেন। আর সেই ছবির জন্যই আজ ব্ল্যাক লেডি তাঁর বাহুডোরে। মঞ্চ থেকে রাহার উদ্দেশ্যে রণবীর বলেন, "রাহা, তোমার জন্য মাম্মা আর পাপা বুয়া, আর মাসিকে (ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড) বাড়িতে আনছে। ""
সপ্তাহান্তে ৬৯ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দিয়েই শুরু হয়েছে বলিউডের পুরস্কারের মরশুম। এই বছর ফিল্মফেয়ার আয়োজিত হয়েছিল গুজরাটে। সেলিব্রিটি দম্পতি আলিয়া ভাট এবং রণবীর কাপুর সেরা অভিনেতার শিরোপা জিতে নিয়েছেন। "রকি অর রানি কি প্রেম কাহানি" তে তাঁর ভূমিকার জন্য সেরা অভিনেত্রীর পুরষ্কার পেয়েছেন আলিয়া। "অ্যানিমেল" ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন রণবীর। সন্দীপ রেড্ডি ভঙ্গা পরিচালিত এই ছবিটি মোট ৬ টি পুরস্কার পেয়েছে। অন্যদিকে বিধু বিনোদ চোপড়ার "টুয়েল্ভথ ফেল" সেরা চলচ্চিত্র এবং সেরা পরিচালকের পুরস্কার পেয়েছে। অনুষ্ঠানে নজর কেড়েছিল রণবীর আলিয়ার "জামাল কুদু" নাচ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি