সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Rituparna Sengupta: 'দিদি বলতেন, যত প্রতিকূলতাই আসুক থামবে না ঋতু': শ্রীলা মজুমদারের মৃত্যুতে শোকস্তব্ধ ঋতুপর্ণা সেনগুপ্ত

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: অঙ্গনা ঘোষ | Editor: শ্যামশ্রী সাহা ২৭ জানুয়ারী ২০২৪ ২৩ : ৪৩Angana Ghosh
নিজস্ব সংবাদদাতা: "আর হয়তো কয়েকটা দিন, ভাল হয়ে যাব" - কেমো চলার সময় এই কথা অনেকবার ঋতুপর্ণা সেনগুপ্তকে বলেছিলেন শ্রীলা মজুমদার। কিন্তু ফেরা হলো না তাঁর আর। ক্যানসার কেড়ে নিল তাঁর জগৎ জুড়ে কাজ করার অদম্য ইচ্ছেকে। আজকাল ডট ইন এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে শোকে ভেঙে পড়লেন অভিনেত্রী ঋতুপর্ণা।
১৯৮০ তে মৃনাল সেনের "পরশুরাম" ছবি দিয়েই তাঁর অভিনয়ে আসা। সেই শুরু। ঋতুপর্ণ ঘোষের "চোখের বালি"তে ঐশ্বর্য রাই বচ্চনের জন্য ডাবিং করেছিলেন । শুধু তাই নয়, দেশ- বিদেশ জুড়ে ছড়িয়ে তাঁর কাজ। একসঙ্গে অনেক ছবিতেই স্ক্রিন শেয়ার করেছেন শ্রীলা-ঋতুপর্ণা। বোন -দিদির সম্পর্ক। শ্রীলার মৃত্যু সংবাদে তাই শোকস্তব্ধ নায়িকা। কান্না চাপা গলায় বললেন, "আমার দিদি চলে গিয়েছে সে কথা আমি কোনও দিন হয়তো বলতে পারবো না। কারণ আমার দিদি আমাকে শক্তি জোগাবে চিরকাল। এই মানুষটা আমাকে বলেছে, যে ঋতু- তুমি কখনও থামবে না। যত প্রতিকূলতা আসুক ভাঙবে না। তুমি সবসময় এগিয়ে যাবে। যতদিন আমি বেঁচে থাকবো দিদির এই কথাগুলো আমার কানে বাজবে। এত স্নেহ , মমতা , ভালবাসা এই দিদি আমায় দিয়েছে যে কোনওদিন আমি বুঝিনি যে আমার নিজের দিদি নেই। আমার নিজের দিদি শ্রীলা মজুমদার। "" 
প্রথিতযশা অভিনেত্রী শ্রীলা। যাঁর অভিনয়ের ছটা সারা পৃথিবীজুড়ে জনপ্রিয়। এত বিখ্যাত বিখ্যাত কাজ করেছেন, এত বিদগ্ধ মানুষের সঙ্গে উনি জড়িয়েছিলেন গোটা কর্মজীবন জুড়ে, প্রত্যকে আন্তর্জাতিক পরিচালকের সঙ্গে ওনার কাজের নজির রয়েছে। সব মিলিয়ে ওনার প্রশংসা করার জন্য নিজেকে খুব ক্ষুদ্র মনে করেন ঋতুপর্ণা। অভিনেত্রীর কথায়, "শ্রীলা মজুমদার একজনই ছিলেন এবং থাকবেন। শেষ কয়েকদিন অনেক লড়াই করেছিলেন। কষ্ট পেয়েছেন। কিন্তু সবসময় বলতেন, জানিস ঋতু আমি ভাল হয়ে যাব। আর হয়তো কয়েকটা দিন। ৩০ দিন ডাক্তার রেস্ট নিতে বলেছে। সেরে উঠে তোর কাজের ভয়েস ওভারটা করব। শোন আমাদের কিন্তু বাইরে অনেক কাজ করতে হবে।""
শেষের দিকে মন ভেঙে গিয়েছিল হয়তো অভিনেত্রীর। প্রাপ্য সম্মান পাননি। অনেক অভিমান ছিল তাঁর এই ইন্ডাস্ট্রি নিয়ে । কিন্তু বোনকেই বলতেন , "তুই তো আছিস। দেখ আমি কত কাজ করছি।" আর সেই কারণেই বোন ঋতুপর্ণাও শক্ত ভাবে ছিলেন দিদির পাশে থেকেছেন চিরকাল। দিদির প্রয়াণে তিনি জানিয়েছেন, "যাঁরা দিদির পাশে ছিলেন বন্ধুর মত, এই গুণী শিল্পীর সঠিক মূল্যায়ন করেছেন তাঁদের আমি সারাজীবন সম্মান করব। কারণ ওনার মত অভিনেত্রী, মানুষ ওরকম ভুবন ভোলানো মধুর কণ্ঠস্বর আর কোনওদিন হবে না। লাভ ইউ শ্রীলা দি। তুমি থাকবে আমাদের মাঝখানে। চিরদিন, চিরকাল অমর হয়ে, আমার দিদি হয়ে। ""

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া