বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: করণের তুরুপের তাস ট্রোল, প্রিয়াঙ্কা ঝলমলে মালতী-মালায়

নিজস্ব সংবাদদাতা | ২৭ অক্টোবর ২০২৩ ১৩ : ১৫Angana Ghosh
সংবাদ সংস্থা, মুম্বই: টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান! বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন ‘বিনোদন এক নজরে’। জেনে নিন, সারা দিনের গরমাগরম খবর কী?--- ট্রোল যখন রসদ 'কফি উইথ করণ'। প্রায় বিতর্কের সমার্থক হয়ে ওঠা এই জনপ্রিয় শোয়ের নতুন সিজন আসা মানেই ফের গরমাগরম চর্চা। এবং অবশ্যই ট্রোলের বন্যা। আট নম্বর সিজনে এসে তাকেই উল্টে হাতিয়ার করে ফেললেন করণ জোহর। এবারের সিজনের প্রোমো হিসেবে দেখা গিয়েছে শো ঘিরে উঠে আসা বিভিন্ন নেতিবাচক মন্তব্যের আলোচনা। শেষমেশ ট্রোলই হয়ে দাঁড়াল নতুন রসদ! একেই কি বলে ওস্তাদের মার? 'ভয় পেও না' ২০২১ সালটা বড্ড খারাপ গিয়েছে ব্যবসায়ী রাজ কুন্দ্রার। সঙ্গে অভিনেত্রী স্ত্রী শিল্পা শেটি-সহ গোটা পরিবারের। পর্নোগ্রাফি-কেলেঙ্কারিতে রাজের গ্রেফতারি নিন্দার ঝড় তুলেছিল। অজস্র কুৎসা, বিষোদ্গার, নেতিবাচক মন্তব্যে ভরে যায় সোশ্যাল মিডিয়া। তাঁদের ১১ বছরের ছেলে এতে কীভাবে বা কতটা বিপর্যস্ত হবে, বুঝতে পারছিলেন না রাজ-শিল্পা। শেষে হাল ধরেন নায়িকা। ছেলেকে বলেন, "ভয় পেও না, দুশ্চিন্তা কোরো না। কে কী বলছে, তা নিয়ে ভাবার প্রয়োজন নেই।" বাবা কী করেছে, জানতে চেয়েছিল ছেলে। শিল্পা নাকি ছেলের বয়সের উপযোগী করে তাকে বুঝিয়ে দেন সবটা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন রাজ নিজেই।  জেলেই জীবনের পাঠ বাইকুল্লা জেলে কেটেছে ৬ সপ্তাহ। সেই আঁধারেই জীবনের আলো খুঁজে নিতে শিখেছেন রিয়া চক্রবর্তী। বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের অকালমৃত্যুর জেরে গ্রেফতার হন প্রেমিকা রিয়া। বিচারবিভাগীয় হেফাজতে গিয়ে হতাশা ঘিরে ধরেছিল তাঁকে। কিন্তু আস্তে আস্তে সেই দিনগুলোই বদলে দিয়েছে রিয়ার জীবন দর্শন। সম্প্রতি জানালেন, জেলে তাঁর সঙ্গী মহিলাদের কাছে তিনি শিখেছেন কীভাবে প্রতি মুহূর্তে বাঁচতে না, কেমন করে প্রত্যেকটা ছোট্ট ছোট্ট খুশি, আনন্দকে আঁকড়ে ধরতে হয়। সে সিঙ্গারা খাওয়াই হোক কিংবা এক পাক নেচে নেওয়া!  প্রিয়াঙ্কার মালতী-মালা মুম্বইয়ে ফিরলেন 'দেশি গার্ল'। এবং নতুন করে চমকে দিলেন ভক্তদের! সৌজন্যে 'মালতী-মালা'। শুক্রবার শেষ রাতে বিমানবন্দরে দেখা গিয়েছে প্রিয়াঙ্কা চোপড়াকে। স্টাইলিশ কালো গাউনে যথারীতি ঝকঝকে। তবে সবচেয়ে বেশি চোখ টেনেছে তাঁর গলার মালা। সেই নেকলেসে মেয়ে মালতী মেরির নাম। গর্বিত মা তাতেই আরও ঝলমলে!

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া