রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | EXCLUSIVE: শুট শুরু ‘দেবী চৌধুরাণী’র, কোথায়, কাদের নিয়ে শুটিং করছেন শুভ্রজিৎ? জানালেন আজকাল ডট ইনে

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৭ জানুয়ারী ২০২৪ ১৪ : ৩৩
নিন্দুকেরা বলেছিল, শুভ্রজিৎ মিত্রর আগামী ছবি ‘দেবী চৌধুরাণী’র শুট কোনও দিন হবে না। সবটাই প্রচারের আলো কাড়তে পরিচালক করছেন। আজকাল ডট ইনকে পরিচালক জানিয়েছিলেন, নতুন বছরে নতুন কাজ শুরু করবেন। কথা রেখেছেন শুভ্রজিৎ। নিন্দুকদের মুখে ঝামা ঘষে ২৭ জানুয়ারি থেকে শুট শুরু করলেন তিনি। খবর, এদিন উত্তর কলকাতার বনেদি বাড়িতে শুট চলছে। অংশ নিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, কিঞ্জল নন্দ, দর্শনা বণিক ক্যামেরার মুখোমুখি। সকাল থেকে শুট শুরু।

শুটিং শুরুর খবর এদিন ভাগ করে নেন অর্জুন চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায়-সহ ছবির সমস্ত তারকা। হাতে ক্ল্যাপস্টিক নিয়ে ছবি দিয়েছেন শুভ্রজিতও। সঙ্গে বার্তা, ‘যুদ্ধ শুরু হল’। আজকাল ডট ইন যোগাযোগ করার চেষ্টা করেছিল তাঁর সঙ্গে। প্রথম পর্বের শুট শেষ করে কথা বলেন তিনি. ""খুব ভাল লাগছে। আমরা সবাই দারুণ চার্জড। এদিন জমিদার হরিবল্লভ রায়ের অংশের শুটিং। ব্রজেশ্বরের সঙ্গে শ্রাবন্তীর বিয়ের অংশ ক্যামেরাবন্দি হবে""। ২৮ জানুয়ারি থেকে পুরুলিয়ায় শুট শুরু। কথা বলেছেন এই ছবির অন্যতম অভিনেত্রী বিবৃতিও। তিনি ব্যস্ত জিমে। শেষ মুহূর্তের প্রস্তুতি অনুযায়ী জোরদার ঘাম ঝরাচ্ছেন তিনি। তাঁর কথায়, ‘‘আনন্দ, উত্তেজনা দুটোই হচ্ছে। খুব খুশি। সঙ্গে প্রচণ্ড ভয়। আমার চরিত্র নিয়ে। তারকা অভিনেতাদের সঙ্গে পর্দাভাগ নিয়ে। এত বড় মাপের একটি ছবির অংশ হচ্ছি বলে।’’ ছবিতে অভিনেত্রী "নিশি"। তার জন্য অনেকটাই ওজন ঝরাতে হয়েছে। শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তীর সঙ্গে তাঁকেও অস্ত্রশিক্ষায় মহড়া নিতে দেখা গিয়েছে।



আরও জানা গিয়েছে, ২৯ জানুয়ারি থেকে শুট শুরু হবে ছবির মূল অংশের। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় এবং তার পাদদেশে শুট হবে। শুট হবে গভীর জঙ্গলেও। সেই সময় শুটে অংশ নেবেন শ্রাবন্তী, অর্জুন, বিবৃতি। শ্রাবন্তীই শুভ্রজিতের ‘দেবী চৌধুরাণী’। কথা ছিল, গত ডিসেম্বরে শুট শুরু হবে। এক মাস পিছিয়ে যেতেই তুমুল চর্চা শুরু। নেতিবাচক চর্চা শুনতে শুনতে একসময় তিতিবিরক্ত হয়ে গিয়েছিলেন পরিচালক। সেই প্রসঙ্গ তুলতেই ছবির অন্যতম অভিনেত্রীর দাবি, ‘‘যা হয় সেটা মঙ্গলের জন্যই হয়। পরিচালক ভাল বুঝেই শুট পিছিয়েছেন। তাঁর এই পদক্ষেপ আমার ক্ষেত্রে কিন্তু শাপে বর। একটা মাস নিজেকে তৈরি করার বাড়তি সময় পেলাম।’’



ছবিতে "ভবাণী পাঠক"-এর ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়া, সব্যসাচী চক্রবর্তী (হরবল্লভ রায়), অর্জুন চক্রবর্তী (রঙ্গরাজ), দর্শনা বণিক (সাগর), কিঞ্জল নন্দ (ব্রজেশ্বর রায়) রয়েছেন। পরিচালনার পাশাপাশি "দেবী চৌধুরানী"-র গবেষণা, চিত্রনাট্য, সংলাপ, প্রোডাকশন ডিজাইন শুভ্রজিৎ মিত্রর। ছবিটি মুক্তি পাবে এডিটেড মোশন পিকচার্স ও এলওকে আর্টস কালেকটিভের ব্যানারে। উপস্থাপনায় অপর্ণা দাশগুপ্ত। সিনেমাটোগ্রাফির দায়িত্বে অনির্বাণ চট্টোপাধ্যায়। সঙ্গীতে বিক্রম ঘোষ। যেহেতু সাহিত্যের পাতা থেকে সমস্ত চরিত্র উঠে আসছে তাই রূপসজ্জার দায়িত্বে সোমনাথ কুণ্ডু। পোশাক পরিকল্পনায় পৌলমী গুপ্ত।

  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া