শুক্রবার ২২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ২৭ জানুয়ারী ২০২৪ ১২ : ৫৭
নীতেশের বিভীষণ!
নীতেশ কুমারের ‘রামায়ণ’-এ আরও একটি ভারী নাম যোগ হল। তিনি বিজয় সেতুপতি। শ্রীরাম রাঘবনের পরিচালনায় ‘মেরি ক্রিসমাস’ ছবিতে ক্যাটরিনা কইফের বিপরীতে তাঁর অভিনয় প্রশংসিত। খবর, ‘বিভীষণ’ চরিত্রে নাকি দেখা যাবে তাঁকে। পরিচালক তাঁকে চিত্রনাট্য শুনিয়েছেন। সেতুপতির ভাল লেগেছে। তিনি নাকি আগ্রহ প্রকাশ করেছেন।
অনুষ্কার পরে ইয়ামি?
দ্বিতীয় বার মা হচ্ছেন অনুষ্কা শর্মা। খুব শিগগিরিই নাকি ভাল খবর শোনাতে চলেছেন। এই গুঞ্জনের মধ্যেই নতুন খবর, সম্ভবত অন্তঃসত্ত্বা ইয়ামি গৌতম। সম্প্রতি, মুম্বইয়ের একটি অনুষ্ঠানে নায়িকা তাঁর পরিচালক স্বামী আদিত্য ধরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন। একটি গোলাপি রঙের সালোয়ার-কামিজ পরে এসেছিলেন তিনি। ছবিশিকারিদের দাবি, নায়িকার চেহারায় নাকি বাড়তি জেল্লা। পাশাপাশি, সালোয়ারের ওড়না দিয়ে তিনিও নাকি পেট ঢাকছিলেন!
মঞ্চে প্রত্যাবর্তন
৩০ বছর পরে মঞ্চে ফিরলেন আশুতোষ রানা। খবর, একটি নাটকে তাঁকে ‘রাবণ’ চরিত্রে দেখা যাবে। মঞ্চে ফিরতে পেরে দারুণ খুশি তিনি। তাঁর অভিনয় জীবনের প্রথম দিকের কথা মনে পড়ে যাচ্ছে তাঁর। এমনটাই জানিয়েছেন অভিনেতা।
তৃতীয় বিয়ের ধাক্কা
বাবা তৃতীয় বিয়ে করেছেন। তাই নিয়ে মানসিক ভাবে অশান্তি ভোগ করতে হচ্ছে শোয়েব মালিক-সানিয়া মির্জার ছেলে ইজহানকে। স্কুলে তাঁর বাবাকে নিয়ে প্রশ্ন করা হচ্ছে। বিশেষ করে তার বাবার বিয়ে নিয়ে জানতে চাইছে সহপাঠীরা। এতে সে যথেষ্ট বিব্রত। স্কুলে যেতে ভয় পাচ্ছে। মানসিক ভাবেও বিপর্যস্ত। তাই ছেলেকে সামলাতে তাড়াতাড়ি তাকে নিয়ে হায়দরাবাদে ফিরেছেন টেনিসসুন্দরী। এতদিন তাঁরা দুবাইতে ছিলেন। দেশে ফিরে নতুন স্কুলে ভর্তি করেছেন ছেলেকে।
ব্রিটিশ পার্লামেন্টে ‘ডানকি’
সারা দেশ-সহ বিশ্বের মনজয়ের পরে ব্রিটিশ পার্লামেন্টে দেখানো হবে ‘ডানকি’। খবর, ‘ডানকি’ অবৈধ অভিবাসীদের গল্প বর্ণনা করেছে। যাঁরা সীমান্ত পেরিয়ে যুক্তরাজ্যে প্রবেশের জন্য ‘ডানকি’ পথে হাঁটেন। তাই যুক্তরাজ্য সরকার এটিকে প্রাসঙ্গিক বিষয় বলে মনে করেছে। ছবিটি যুক্তরাজ্যের দর্শকদের থেকেও প্রশংসা কুড়িয়েছে। কারণ, রাজকুমার হিরানির এই ছবি শুধুমাত্র একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলে না বরং বিপজ্জনক ‘ডানকি’ রুটকেও তুলে ধরেছে।
প্রথম প্রযোজনাতেই বাজিমাত
রিচা চাড্ডা-আলি ফজলের প্রথম প্রযোজনা, ‘গার্লস উইল বি গার্লস’ চলতি বছরের সানড্যান্স চলচ্চিত্র উৎসবে দু’টি পুরস্কার জিতেছে। জুরি-সমালোচকেরা ছবি সম্পর্কে ভাল মতামত দিয়েছেন। ছোট ছবিটি ওয়ার্ল্ড ড্রামাটিক এন্ট্রি বিভাগ থেকে দর্শকদের পছন্দের ছবির পুরস্কার পাশাপাশি, ছবির নায়িকা প্রীতি পানিগ্রাহী বিশেষ জুরি পুরস্কার জিতেছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি