শুক্রবার ২২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Jhon Abraham: শাহরুখ বলিউডের গেম চেঞ্জার ? 'পাঠান' এর বর্ষপূর্তিতে আবেগপ্রবণ জন আব্রাহাম

নিজস্ব সংবাদদাতা | ২৬ জানুয়ারী ২০২৪ ২১ : ৪০Angana Ghosh
সংবাদসংস্থা, মুম্বই: শাহরুখ খান অভিনীত ২০২৩-এর সবচেয়ে বড় ব্লকবাস্টার "পাঠান" এর এক বছরের উদযাপনে আবেগে ভাসলেন ছবির অন্যতম খলনায়ক জন আব্রাহাম। এই ছবি দিয়েই বলিউডে নিজের বাদশাহীয়ানা প্রমাণ করেছিলেন শাহরুখ । একাধিক সমালোচনা, কটাক্ষ ধেয়ে এসেছিল। উঠেছিল গেরুয়া ঝড়। সেই সব পেরিয়ে রেকর্ড গড়েছিল "পাঠান"! বলিউড বলেছিল "বাদশাহ"র প্রত্যাবর্তন! আজ সেই "পাঠান" ছবির এক বছরের উদযাপনে আবেগপ্রবণ হলেন জন।
"পাঠান" হিন্দি চলচ্চিত্র শিল্পের জন্যও নস্টালজিক। এই ছবি বিশ্ব বাজারে যেভাবে ব্যবসা করেছে তা অতুলনীয়। এই ছবি ইন্ডাস্ট্রিতে অনেক সম্মান ও গৌরব ফিরিয়ে এনেছে। শুধু তাই নয়, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির উপলব্ধি, আবেগ এবং অগ্রগতির যাত্রাকে বদলে দিয়েছে। তেমনটাই মনে করেন ছবির অন্যতম ভিলেন জন।
পাশাপাশি, "পাঠান" ছবিতে অভিনয়ের জন্য তিনি যে ভালবাসা এবং সমর্থন পেয়েছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেতা। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, "পাঠানকে নিয়ে আমার সব সময়ই খুব ভাল স্মৃতি থাকবে। এই ছবির জন্য আমি যে পরিমাণ ভালবাসা পেয়েছি তা অবিশ্বাস্য। একজন অ্যান্টি-হিরোর চরিত্রে অভিনয় করা এবং দর্শকের মন জয় করা- একটি বিশেষ অনুভূতি।"
সিদ্ধার্থ আনন্দ দ্বারা পরিচালিত, "পাঠান" মুক্তি পেয়েছিল ২৫ জানুয়ারি। ছবিতে দীপিকা পাড়ুকোন ও শাহরুখের রসায়ন নজর কেড়েছিল। ছবিতে হাই-অকটেন অ্যাকশন দৃশ্যগুলি ছাড়াও, "টাইগার" সলমন খানের ক্যামিও ছিল সবথেকে বড় চমক। পাশাপাশি ২০২৩ সালে শাহরুখ এই ছবির হাত ধরেই তাঁর সমস্ত কটাক্ষের জবাব দিয়েছিলেন। অ্যাকশন হিরো অবতারে সবাইকে অবাক করে দিয়েছিলেন।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া