শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Mithun Chakraborty: 'না চাইতে পাওয়ার আনন্দটাই আলাদা'- পদ্মসম্মানে ভূষিত হয়ে বললেন মিঠুন চক্রবর্তী

নিজস্ব সংবাদদাতা | ২৬ জানুয়ারী ২০২৪ ২০ : ২৮Angana Ghosh
নিজস্ব সংবাদদাতা: মায়ানগরী থেকে শহর কলকাতা- দেশ ছাড়িয়ে বিদেশ - অগণিত অনুরাগীরা তাঁকে চেনেন "মহাগুরু" নামেই। তিনি মিঠুন চক্রবর্তী। পরিচালক মৃনাল সেনের হাত ধরে তাঁর অভিনয় জীবনের সূচনা। ছবির নাম "মৃগয়া"! সেই শুরু। একের পর এক হিট, দিয়ে অভিনয় জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন "ডিস্কো ডান্সার" অভিনেতা। পেয়েছেন একাধিক স্বীকৃতি। নতুন বছরের সূচনা পর্বেই সম্মানিত হলেন পদ্ম পুরস্কারে। সেই নিয়েই অভিভূত বছর ৭৬ এর অভিনেতা।
সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে "কাবুলিওয়ালা"তে। পদ্মসম্মান পেয়ে গর্বিত অভিনেতা। তাঁর কথায়, "সকলকে ধন্যবাদ। আমি জীবনে কখনও কারও কাছ থেকে নিজের জন্য কিছু চাইনি। আর না চেয়ে পাওয়ার যে আনন্দ সেটা আজকে অনুভব করতে পারলাম।"" শীতের সকালে আবেগে ভাসলেন অভিনেতা। আজীবন রুপোলি পর্দায় নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন অনুরাগীদের বিনোদন জোগাতে। এবারেও তার অন্যথা হল না। অনুরাগীদেরই বিলিয়ে দিলেন এই পদ্মসম্মান। বললেন, ""এই সম্মানে আমি আপ্লুত। যাঁরা এতগুলো বছর ধরে নিঃস্বার্থভাবে আমাকে ভালবেসেছেন , আমার ভাল চেয়েছেন এই পুরস্কার তাঁদের জন্যেই। সকলের প্রতি আমার ভালবাসা ও কৃতজ্ঞতা।""
বৃহস্পতিবার, পদ্মসম্মান প্রাপকদের তালিকা ঘোষণা করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে। ১৩২ জন এই সম্মান পেয়েছেন চলতি বছরে। মিঠুনের পাশাপাশি সম্মানিত হয়েছেন সংগীতশিল্পী ঊষা উথ্থুপ , দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী, অভিনেত্রী বৈজয়ন্তীমালা ও অন্যান্য ব্যক্তিত্বরা। ভিডিওবার্তায় নিজের অনুভূতি প্রকাশ করেছেন "মহাগুরু"!

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া