বৃহস্পতিবার ২৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

WORLD CUP

India-Pakistan: ভারত-পাকিস্তান ম্যাচ কি রোহিত-বিরাট ঘরণীর বিবাদ মিটিয়ে দিল?

খেলা | ভারত-পাকিস্তান ম্যাচ কি রোহিত-বিরাট ঘরণীর বিবাদ মিটিয়ে দিল?

SC | ১৫ অক্টোবর ২০২৩ ১৩ : ২৯
আজকাল ওয়েবডেস্ক: কথায় বলে নাথিং সাকসিডস লাইক সাকসেস। পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে ৭ উইকেটে জয় কি সম্পর্কের শৈত্য ঘুঁচিয়ে দিল রোহিত শর্মার স্ত্রী ঋতিকা সাচদে এবং বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মার মধ্যে? ভারতের দুই প্রধান তারকার স্ত্রীদের মধ্যে সম্পর্ক আর যাই হোক কখনওই মধুর ছিল না। দুজনের মধ্যে ইগোর সমস্যা সংক্রমিত হয় তাঁদের স্বামীদের মধ্যেও। ঋতিকা এবং অনুষ্কা দুজনেই এতদিন মনে করতেন একে অপরের জন্য দলে সমাদর পাচ্ছেন না রোহিত এবং বিরাট। কিন্তু সব সমস্যার সমাধান যেন হল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শনিবার রাতে। ঋতিকা এবং অনুষ্কা পাশাপাশি বসে খেলা দেখলেন। রোহিতের ছক্কা দেখে হাততালি দিলেন অনুষ্কা। বিরাটের বাউন্ডারিতে উচ্ছ্বসিত হলেন ঋতিকা। এখানেই শেষ নয়। হোটেলের লবিতেও ঋতিকার সঙ্গে অনুষ্কাকে কথা বলতে দেখা যায়। রোহিতের স্ত্রীকে আলিঙ্গন করতে দেখা যায় বিরাটকে। যার থেকে স্পষ্ট যে ভারতের দুই তারকা ক্রিকেটারের মধ্যে সম্পর্ক আগের তুলনায় ভাল। অনুষ্কা কালো পোশাক পরে শনিবারই আহমেদাবাদ উড়ে আসেন ম্যাচ দেখতে। বিমানে তাঁর সঙ্গী ছিলেন শচীন তেন্ডুলকর এবং দীনেশ কার্তিক। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন। অন্যদিকে ঋতিকা আগে থেকেই ছিলেন আহমেদাবাদে। রোহিতের স্ত্রী ভারতীয় দলের সঙ্গেই ঘুরছেন। ঘুরছেন আর একজন। ক্রিকেটের আদ্যন্ত ফ্যান বরুণ ধাওয়ান। ভারতীয় দলের জার্সি গায়ে তিনিও হাজির ছিলেন আহমেদাবাদে। সঙ্গে ছিলেন বাবা ডেভিড ধাওয়ান। ঋতিকা-অনুষ্কার পাশে বসে তিনিও ভারতের জয় উপভোগ করেন। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া