শনিবার ২৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: রাহার ‘মা-বাবা’ গর্বিত করলেন নীতুকে? পারিবারিক ভাঙন নিয়ে সরব অমিতাভ!

Reporter: সংবাদ সংস্থা, মুম্বই | লেখক: সংবাদ সংস্থা, মুম্বই | Editor: শ্যামশ্রী সাহা ২৫ জানুয়ারী ২০২৪ ১৫ : ০৯
টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----

গর্বিত নীতু সিং
ছেলে-বৌমাকে নিয়ে গর্বের শেষ নেই নীতু সিংয়ের! সেকথা তিনি আবার সামাজিক পাতায় ফলাও করে জানিয়েছেন! লিখেছেন, রাহা কাপুরের ‘মা-বাবা’ তাঁকে প্রচণ্ড গর্বিত করেছে। কীভাবে? সে কথাও জানিয়েছেন তিনি। রণবীর কাপুর-আলিয়া ভাট সঞ্জয় লীলা ভনশালির আগামী ছবি ‘লাভ ওয়্যার’-এ জুটি বেঁধে কাজ করবেন। সে খবরেই মায়ের মন উৎফুল্ল। গত বছর আলিয়া জাতীয় পুরস্কার পেয়েছেন সঞ্জয়ের ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’তে অভিনয়ের দৌলতে। রণবীর বলিউডে পা রেখেছেন সঞ্জয়ের ‘সাঁওরিয়া’ দিয়ে। এই প্রথম ভিকি কৌশল সঞ্জয়ের পরিচালনায় অভিনয় করতে চলেছেন। ২০২৫-এ ছবিমুক্তি। তিন অভিনেতার স্বাক্ষর-সহ টিম ভনশালি ছবির নামঘোষণা করেছেন।

মুখ খুললেন অমিতাভ
বচ্চন পরিবারে ভাঙন। বলিউডে তুমুল শোরগোল। অনুরাগীদের মনখারাপ। ঐশ্বর্য রাই বচ্চন নাকি শ্বশুরবাড়ি ছেড়ে মেয়েকে নিয়ে বেরিয়ে গিয়েছেন। অভিষেক বচ্চন-ঐশ্বর্য বিচ্ছেদের পথে। বচ্চন পরিবারের বাকিরা কিন্তু বিষয়টি নিয়ে মুখ খোলেননি। অমিতাভ বচ্চনও না। উল্টে তিনি সামাজিক মাধ্যম থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। সম্প্রতি, তিনিই হঠাৎ সরব। অনুরাগীদের থেকে তিনি ক্ষমা চেয়েছেন। বেশ কিছুদিন সামাজিক মাধ্যম থেকে দূরে থাকার জন্য। তিনি নাকি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলেন। তাই এই সাময়িক বিরতি। তিনি আগের মতো আবারও নিয়মিত সামাজিক মাধ্যমে থাকবেন।

বরুণে আপত্তি!
দেখতে দেখতে বিয়ের দু’বছর পার। অবশেষে অতীত ঘটনা ফাঁস করলেন বরুণ ধওয়ান। তাঁর অকপট স্বীকারোক্তি, শুরুতে তাঁর সঙ্গে নাকি কিছুতেই সম্পর্কে জড়াতে রাজি ছিলেন না নাতাশা দালালের পরেও। বেশ বরুণ হাল না ছাড়ায় নাতাশা শেষ পর্যন্ত রাজি হন। সাক্ষাৎকারে বলেন, ‘‘নাতাশা আমায় তিন-চার বার না বলেছিল। আমি হাল ছাড়িনি।’’ 

নওয়াজের সঙ্গী আরবাজ
বিয়ে পর্ব মিটতেই কাজে মন আরবাজ খানের। খবর, ‘সেকশন ১০৮’ ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে পর্দাভাগ করবেন বলে খবর। ছবিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। এক প্রভাবশালী ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবির পরিচালক রসিক খান।

সোনুর নতুন পদক্ষেপ
এবার প্রবীণদের দিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সোনু সুদ। দ্য সুদ ফাউন্ডেশন বরিষ্ঠ নাগরিকদের জন্য বৃদ্ধাবাস তৈরি করতে চলেছে। যেখানে অসহায়, বাসস্থানহীন বৃদ্ধ-বৃদ্ধারা জীবনে শেষ ক’টা দিন শান্তিতে কাটাতেন পারবেন। সোনু মায়ের নামে এই বৃদ্ধাবাসের নাম রাখছেন সূরজ ভবন।

গৌরীর সঙ্গে মোনা
গৌরী শিন্দের আগামী ছবিতে মোনা সিং। এমনই খবর বলিউডে। আপাতত ছবির নাম, বিষয় সম্পর্কে কিছুই বলেননি পরিচালক। তবে মোনা যে তাঁর আগামী ছবিতে রয়েছেন সে খবরে সিলমোহর দিয়েছেন। মোনাকে শেষ বড়পর্দায় দেখা গিয়েছে আমির খানের ‘লাল সিং চড্ডা’য়। এর আগে তিনি আমির খান-করিনা কাপুরের সঙ্গে ‘থ্রি ইডিয়টস’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন।

‘মাসুম ২’-এ শেখর-কন্যা
শেখর কাপুরের ‘মাসুম’ ছবির সিক্যুয়েল আসছে। খবর, ‘মাসুম ২’-এর হাত ধরে বলিউডে আসছেন শেখর কাপুর-সুচিত্রা কৃষ্ণমূর্তির একমাত্র সন্তান কাবেরী কাপুর। পরিচালক-কন্যা এর আগে গানের দুনিয়ায় নিজেকে প্রমাণ করেছেন। তিনি শিল্পী এবং সঙ্গীত পরিচালক হিসেবে যথেষ্ট পরিচিত। মেয়ের অভিনয়ের আসার খবর পাকা করেছেন সুচিত্রা।  

ধর্মেন্দ্রর নাতনির বিয়ে
গত বছরের শেষ দিক থেকে দেওল পরিবারে উদযাপনের মরশুম। পরপর ধর্মেন্দ্র, সানি, ববির ছবি সুপারহিট। ধুমধাম করে বিয়ে হয়েছে প্রবীণ তারকার নাতি করণ দেওলের। নতুন বছরেও সেই আমেজ জারি। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন প্রবীণ তারকার নাতনি নিকিতা চৌধুরী। খবর, উদয়পুরে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সাতপাকে বাঁধা পরবেন ধর্মেন্দ্র-প্রকাশ কৌরের ছোট মেয়ে অজিতা দেওলের মেয়ে। ক্যালিফর্নিয়ায় বেড়ে ওঠা নিকিতার বিয়েতে হাজির থাকবেন গোটা পরিবার।

ফিরছেন প্রীতি
বহুদিন অভিনয় থেকে দূরে ছিলেন। অবশেষে আবার বড়পর্দায় প্রীতি জিন্টা। তাঁকে দেখা যাবে রাজকুমার সন্তোষীর আগামী ছবি ‘লাহোর ১৯৪৭’-এ। বিপরীতে সানি দেওল। দেওল পরিবারের সঙ্গে বরাবর ভাল সম্পর্ক প্রীতির। তাই এই গাঁটছড়ায় খুশি উভয়পক্ষ। অনুরাগীরাও মুখিয়ে প্রীতি জিন্টাকে ফের দেখার জন্য।

 










নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া