বৃহস্পতিবার ২৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | World Cup: ‌দু’‌দিন আগে থেকেই ইডেন যেন মিনি ঢাকা

Rajat Bose | ২৬ অক্টোবর ২০২৩ ১৯ : ২৫Rajat Bose
কৌশিক রায়:‌ শনিবারে ইডেনে মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস এবং বাংলাদেশ। চলতি ক্রিকেট বিশ্বকাপে ইডেনে প্রথম ম্যাচ এটাই। তার দুদিন আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সিএবি কর্তারা। বিশ্বকাপের ম্যাচ বলে কথা, আর ইডেন সাজবে না তা কি হয়? তবে বাংলাদেশ ম্যাচের দু’‌দিন আগে ইডেনের বাইরের চিত্রটা দেখলে সন্দেহ জাগবে। এটা আদৌ কলকাতাই তো? না কি ঢাকা? বিকেল পাঁচটা নাগাদ টিম বাস এল বাংলাদেশের। মুশফিকুর রহিম, তাসকিন আহমেদরা যখন নামছেন, সেই সময় সবুজ জার্সির চিৎকারে কান পাতা দায়। কারোর মুখে মুশফি ভাই তো কেউ আবার চিৎকার করছেন তাসকিন আহমেদের নাম ধরে। সমর্থকদের মুখে একটাই কথা, দল জিতুক বা হারুক, আমরা সবসময় পাশে আছি।  কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের প্রেস সচিব রঞ্জন সেন বললেন, ‘‌সঠিক সংখ্যা এখনও বলা যাচ্ছে না। তবে আমাদের পরিসংখ্যান বলছে, কলকাতায় খেলা দেখতে বাংলাদেশ থেকে হাজারেরও বেশি সমর্থক এসেছেন।’‌ নিউ মার্কেটের পিছন দিকে মার্কুইস স্ট্রিটের হোটেলগুলিতে উঠেছেন বেশির ভাগ সমর্থক। বিশ্বকাপ দেখতে আসবেন বলে পাঁচ থেকে সাত মাস ধরে টাকা জমাচ্ছেন ঢাকার বাসিন্দা শামিম। তিনি ছাত্র। টিউশন পড়িয়ে যে টাকা পান তা দিয়েই টিকিট কিনে চলে এসেছেন কলকাতা। শামিম জানালেন, ‘‌কলকাতার ম্যাচগুলো তো দেখবই। টিকিটও তুলে নিয়েছি। দল যেরকম ফলই করুক না কেন গলা ফাটাতে আমরা সব সময় আছি।’‌ তামিম নামে আর এক সমর্থক আবার কলকাতা উড়ে এসেছেন মুম্বই থেকে। ম্যাচের টিকিট তুলতে ইডেনের দিকেই যাচ্ছিলেন তিনি। বললেন, ‘‌বাংলাদেশের প্রথম ম্যাচ থেকেই ভারতে রয়েছি। কলকাতায় যে কটা খেলা আছে সবই দেখব।’‌ ডাচ আর বাংলাদেশের ম্যাচ হলেও উন্মাদনা কিন্তু কম নেই সমর্থকদের। অপেক্ষা শুধু শনিবারের। তারপরেই বিশ্বকাপের ঢাকে কাঠি পড়বে ইডেনে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া