শনিবার ২৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ২৪ জানুয়ারী ২০২৪ ১২ : ৩৫
নতুন ত্রিকোণ
এই প্রজন্মের কাছে ভালবাসা কী? এটাই আপাতত আবিষ্কারের বিষয় সঞ্জয় লীলা ভনশালির। তাই ‘বৈজু বাওরা’ বা ‘ইনসাল্লাহ’ নয়, হাল্কা প্রেমের ছবি বানাতে চলেছেন তিনি। এমনই আভাস খোদ পরিচালক দিয়েছেন। এবং তাঁর ছবিতে প্রেম মানেই ত্রিকোণমিতি। প্রমাণ ‘হাম দিল দে চুকে সনম’। তা হলে কি তারই সিক্যুয়েল আনতে চলেছেন তিনি? জানা যায়নি। তবে অভিনেতাদের নাম নাকি ঠিক করে ফেলেছেন। নয়া ত্রিকোণ প্রেমে থাকতে চলেছেন রণবীর কাপুর-আলিয়া ভাট-ভিকি কৌশল। আলিয়ার সঙ্গে কথাবার্তা সম্পূর্ণ। তিনি নাকি ছবি সই করে ফেলেছেন। ভিকিও সঞ্জয়ের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে। বাকি রণবীর। তাঁকেও নাকি প্রায় রাজি করিয়ে ফেলেছেন আলিয়া। কিন্তু অভিনেতা এক্ষুণি পাকা কথা দেননি। কারণ, নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’। দুটো ছবির শুটিং ডেট নিয়ে কোনও সমস্যা না হলে তিনিও আগ্রহী, এমনটাই মত তাঁর।
রাকেশের ছবিতে শাহরুখ
সাত দশক ধরে বলিউড সমৃদ্ধ তাঁদের অবদানে। সেই রোশন পরিবারকে নিয়ে একটি তথ্যচিত্র বানাতে চলেছেন পরিচালক শশী রঞ্জন। সেখানে রোশন, রাজেশ রোশন, রাকেশ রোশন, হৃতিক রোশন-সহ গোটা পরিবার কোনও না কোনও ভাবে উপস্থিত থাকবেন। সেখানেই নাকি থাকবেন শাহরুখ খানও। তাঁর অংশের শুট খুব তাড়াতাড়িই শুরু হবে। সে খবর জানিয়ে শাহরুখের সঙ্গে নিজের ছবি ভাগ করে নিয়েছেন রাকেশ রোশন। ধন্যবাদ জানিয়েছেন অভিনেতাকে।
গুজবে না
প্রভাসকে নিয়ে চর্চা চলছেই। কখনও তাঁর বিয়ে নিয়ে। কখনও তাঁর স্বাস্থ্য নিয়ে। এর আগেও অভিনেতার হয়ে মুখ খুলেছিলেন তাঁর পিসি শ্যামলা দেবী। আবারও তিনি সরব। সম্প্রতি, এক জ্যোতিষী নাকি সুপারস্টারের কোষ্ঠী বিচার করে জানিয়েছেন, তাঁর বিয়ে স্বল্পস্থায়ী। এবং এই বিয়ে তাঁর স্বাস্থ্যের অবনতির কারণ হয়ে দাঁড়াবে। সেই কথা কোনও ভাবে প্রকাশ্যে আসতেই ভাইরাল। নতুন করে গুঞ্জন শুরু হতেই অভিনেতার পিসির অনুরোধ, দয়া করে তাঁর ভাইপোর নামে মিথ্যে গুজব ছড়াবেন না। আখেরে এতেই ক্ষতি প্রভাসের।
ভিকি অনিশ্চিত?
প্রথম পাঁচ থেকে নাকি ছিটকে যাচ্ছেন ভিকি জৈন? এমনই চর্চা ‘বিগ বস ১৭’-এর অন্দরে। ইশা মালভিয়া এবং আয়েশা খানের মতো তাঁরও নাকি ভোট কম পড়েছে। তাই তাঁকে ফাইনাল থেকে সরিয়ে দেওয়ার চিন্তাভাবনা চলছে। অঙ্কিতা লোখান্ডেক কান্নাকাটি সেই জল্পনাকে আরও জোরদার করেছে।
‘ফাইটার’ নিষিদ্ধ?
একদিকে, হৃতিক রোশন-দীপিকা পাড়ুকোন-অনিল কাপুর অভিনীত ফাইটার ঘিরে প্রচণ্ড উন্মাদনা। অন্যদিকে, আরব আমিরশাহী ছাড়া বেশ কিছু উপসাগরীয় দেশে ছবিটি নিষিদ্ধ। কেন? ছবিটি পুলওয়ামা সন্ত্রাসবাদী হামলার উপরে নির্মিত। যেখানে প্রত্যুত্তরে অভিনন্দন বর্তমান পড়শি দেশের উপরে হামলা চালিয়েছিলেন। ছবির ট্রেলার দেশে ইতিমধ্যেই প্রতিবাদ জানিয়েছেন পাক অভিনেতারা। তাঁদের দাবি, ছবিকে হাতিয়ার করে আদতে ঘৃণা ছড়াচ্ছে ভারত।
দ্বন্দ্বের অবসান
অনুরাগীদের জন্য খুশির খবর। রণবীর কাপুরের ‘অ্যানিমেল’-এর মুনাফা ভাগাভাগি নিয়ে টি সিরিজের প্রযোজক ভূষণ কুমার এবং সিনে১ স্টুডিওর মুরাদ খেতানির মধ্যে আইনি বিরোধ চলছিল। যার জন্য ওটিটিতে মুক্তি পাচ্ছিল না ছবিটি। শোনা যাচ্ছে, সেই দ্বন্দ্বের নাকি অবসান ঘটতে চলেছে। যার জেরে ২৬ জানুয়ারি থেকে নেটফ্লিক্সে ছবিটি দেখানো হবে। তবে কোনও বাড়তি দৃশ্য তাতে যুক্ত হবে না। যেভাবে বড়পর্দায় সবাই দেখেছেন সেভাবেই ওটিটিতে ছবিটি দেখা যাবে।
রাম নেই!
সেই অযোধ্যাও নেই। সেই রামও নেই! এমনই গুঞ্জন অরুণ গোভিলকে ঘিরে। রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে ছোটপর্দার "শ্রীরাম" আমন্ত্রণ পেয়েছিলেন অযোধ্যায়। নির্দিষ্ট সময়ের আগেই সেখানে উপস্থিত তিনি। কিন্তু প্রকৃত সময়ে নাকি মন্দিরের ভিতরে ঢুকতেই পারেননি। কী কারণে এই অঘটন? জানা নেই অভিনেতার। কেবল তিনি ঢুকতে পারেননি বলে প্রচণ্ড আক্ষেপ করেছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি