শনিবার ২৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: ইদে ‘ময়দান’-এর মুক্তি? এবার রেস্তোরাঁর মালিক সানি লিওন

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ২২ জানুয়ারী ২০২৪ ১৪ : ৪৭
টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----

‘ময়দান’ আসছে...
একাধিক বার ছবিমুক্তির তারিখ ঘোষণা হয়েছে। একাধিক বার সেই তারিখে মুক্তি পায়নি অজয় দেবগন অভিনীত ‘ময়দান’। বলিউড বলছে, বনি কাপুর প্রযোজিত ছবিটি অবশেষে মুক্তির তারিখ স্থির হয়েছে। আর কোনও সমস্যা না তৈরি হলে ইদে মুক্তি পেতে চলেছে ছবিটি। এখবর, বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ সপ্তাহের প্রথম দিন সোমবার টুইট (বর্তমান এক্স) করে জানিয়েছেন। ছবিতে অজয় ছাড়াও অভিনয় করেছেন গজরাজ রাও, রুদ্রনীল ঘোষ, প্রিয়মণি প্রমুখ।

নীল ছবি থেকে রেস্তোরাঁ
আস্তে আস্তে আকাশ ছুঁয়ে ফেলছেন সানি লিওনি। নীল ছবির তারকার তকমা অতীত। বলিউডের বাণিজ্যিক ধারার ছবিতে প্রথমে নিজেকে প্রমাণ করেছেন। তারপর অভিনয় করেছেন সমান্তরাল ছবিতে। তালিকায় অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’। তাঁর নিজস্ব প্রসাধনী সংস্থাও রয়েছে। নতুন বছরে আরও একধাপ এগিয়ে গেলেন অভিনেত্রী। এবার তিনি রেস্তোরাঁর মালিক। নয়ডাতে সানি তাঁর স্বপ্নের রেস্তোরাঁ খুললেন। ইচ্ছে, সারা দেশে তাকে ছড়িয়ে দেওয়ার।

‘ইনসাল্লাহ’ না ‘বৈজু বাওরা’?
পরের ছবি পরিচালনার আগেই গুঞ্জন ছড়িয়ে দিলেন সঞ্জয়লীলা ভনশালি। ‘হীরামণ্ডি’র কাজ প্রায় শেষের পথে। পরের ছবি নিয়ে হাল্কা আভাস দিলেন পরিচালক। জানালেন তাঁর আগামী ছবি তারকাখচিত। সেটা কমবেশি তাঁর সব ছবিই। সঞ্জয় মুখ খুলতেই আলোচনা শুরু, সেটা ‘বৈজু বাওরা’ না ‘ইনসাল্লাহ’? প্রথম ছবিটি হলে তাতে রণবীর সিং-সহ একাধিক তারকার জমায়েত। দ্বিতীয় ছবিতে সলমন খান-আলিয়া ভাটের জুটি বাঁধার কথা।
 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া