রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ২৬ অক্টোবর ২০২৩ ১৪ : ০২
‘সঙ্গম ২’ আসছে!
‘কফি উইথ করণ ৮’-এ বড় ধামাকা! রণবীর সিংয়ের ঘোষণা, তিনি করণ জোহরের পরিচালনায় আবার কাজ করতে চান। একটা ত্রিকোণ প্রেমের ছবি। যেখানে তাঁর বিপরীতে দীপিকা পাড়ুকোন অভিনয় করবেন। প্রস্তাব লুফে নিয়ে পরিচালক-সঞ্চালকের প্রশ্ন, তৃতীয় বাহু হিসেবে কাকে দেখতে চান রণবীর? দ্বিতীয় বার না ভেবেই জবাব দেন নায়ক, তিনি স্ত্রী-র প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরকে চান। এমনও দাবি তোলেন, করণ নাকি তাঁকে ‘সঙ্গম ২’ বানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। যে কালজয়ী ছবির দুই নায়ক রাজ কাপুর, রাজেন্দ্র কুমার। নায়িকা বৈজয়ন্তীমালা। রণবীরের এও অভিযোগ, করণ নাকি শুধুই প্রতিশ্রুতি দেন। বাস্তবে সেই প্রতিশ্রুতি পালন করেন না। তবে তিনি মন থেকে চাইছেন, এই ছবিটি যেন বানান করণ। তিনি ছবিটিতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন।
জাতীয় মুখ
নির্বাচন কমিশন 'নিউটন'-খ্যাত রাজকুমার রাওকে ‘জাতীয় মুখ’ হিসেবে ঘোষণা করেছে। ওই ছবিতে অভিনেতা ছত্তিশগড়ের নকশাল-প্রবণ এলাকায় একজন দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছিলেন। সেই কারণেই বৃহস্পতিবার নির্বাচন কমিশন তাঁকে এই বিশেষ তকমা দিয়েছেন। কমিশনের দাবি, এই প্রজন্মের অনেকেই নির্বাচন সম্পর্কে উদাসীন। ভোট না দিয়ে বাড়িতে থাকতেই ভালবাসেন। তাঁদের অনুপ্রাণিত করতেই রাজকুমারকে বেছেছেন তাঁরা।
দর বানালেন নয়নতারা?
মণিরত্নমের আগামী ছবির নায়ক কমল হাসান। তাঁর বিপরীতে দেখা যাবে নয়নতারাকে। খবর, ‘জওয়ান’ হিট করার পরেই নাকি নায়িকা তাঁর দর বাড়িয়ে দিয়েছেন। শাহরুখ খানের নায়িকা হয়ে তাঁর পারিশ্রমিক ছিল ১০ কোটি। এবার সেটি ১২ কোটি হতে চলেছে। দু’দশক ধরে দক্ষিণী নায়িকাদের মধ্যে নয়নতারা শীর্ষস্থান দখলে রেখেছেন। একমাত্র তিনিই নাকি দুই অঙ্কের পারিশ্রমিক পান।
শাহরুখ বাদ?
নতুন সিজনে করণ জোহরের সঙ্গে নাকি কফি খেতে আসবেন না শাহরুখ খান। খবর জানিয়েছেন সঞ্চালক স্বয়ং। তাঁর নতুন সিজন নাকি নতুন নতুন তারকা দিয়ে সাজানো। দাবি, করণের। বদলে দেখা যাবে সানি দেওল, ববি দেওল এবং অন্যান্য
তারকাদের।
রাহার জন্মদিন
৬ নভেম্বর এক বছর পূর্ণ হবে রাহা কাপুরের। এখন থেকেই উত্তেজিত রণবীর কাপুর। ‘অ্যানিমেল’ ছবির প্রচারে ভক্তদের মুখোমুখি হয়ে তিনি মেয়ের জন্মদিনের পরিকল্পনাও ফাঁস করে দেন। রণবীর জানিয়েছেন, দুই পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে উদযাপনে মাতবেন। কারণ, তৈমুর, জে-কে রাহা আরও ছোট বয়সে দেখেছে। তখন মাত্র ১১ মাসের শিশু সে। এবার যাতে দাদাদের মনে থাকে তাই বাড়ির সদস্যদের নিয়ে হইহই করবেন তিনি আর আলিয়া।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি