শনিবার ২৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ২১ জানুয়ারী ২০২৪ ১০ : ৩৯
ফেব্রুয়ারি থেকে শুট
মেয়ে ইরা খানের বিয়ে হয়ে গিয়েছে। আপাতত ঝাড়া হাত-পা আমির খানের। সব দায়িত্ব মিটিয়ে ফের তিনি কাজের দুনিয়ায় ফিরতে চলেছেন। খবর, সব ঠিক থাকলে ফেব্রুয়ারি থেকে শুট শুরু করবেন। সেই উপলক্ষ্যেই তিনি দিল্লিতে পা রাখতে চলেছেন। একমাস সেখানে শুটের জন্য থাকবেন। লাল সিং চড্ডার মুক্তির এক বছর পরে ফের শুটে ফিরছেন তিনি। ছবিটির বক্সঅফিসে ব্যর্থতা আমিরকে যথেষ্ট ধাক্কা দিয়েছিল। তারপরেই বিনোদন থেকে সাময়িক দূরে থাকার সিদ্ধান্ত নেন তিনি। তাঁর আগামী কাজ বিক্রম মোতওয়ানের চ্যাম্পিয়ন। আমিরের সঙ্গে শুটে যোগ দেবেন নাসিরুদ্দিন শাহ।
মরি মরি এ কী লজ্জা
শুভমন গিলের সঙ্গে নাকি প্রেম নেই! এদিকে ক্রিকেটারের বোনের সঙ্গে দারুণ ভাব। শনিবার রাতে তাই শানীল গিলের সঙ্গে সারা তেণ্ডুলকর! একসঙ্গে প্রথম সারির একটি রেস্তোরাঁয় তাঁরা। উপলক্ষ্য, সপ্তাহান্ত উদযাপন। কিন্তু পাপারাৎজিরা থাকবে কে জানত? রেস্তোঁরার সামনে গাড়ি থামতেই ক্যাচ কট কট। দু’জনে ক্যামেরাবন্দি। সানীল সঙ্গে সঙ্গে মুখে মাস্ক বেঁছে নিয়েছেন। বেচারি সারা কী করেন? তড়িঘড়ি হাত দিয়েই মুখ ঢেকেছেন লজ্জায়!
ভাইকে আদর
বেঁচে থাকলে তিনি আজ ৩৮ হতেন। প্রয়াত ভাইয়ের জন্মদিনে তাঁকে স্মরণ করে সামাজিক পাতায় ভালবাসা ছড়িয়ে দিলেন শ্বেতা কীর্তি সিং। তিনি লিখেছেন, ‘আমার সোনা সা ভাইকে শুভ জন্মদিন। তোমাকে খুব ভালবাসি... আজীবন। আশা করি, তুমি লক্ষ মানুষের হৃদয়ে বেঁচে থাকবে। তাঁদের অনুপ্রেরণা হিসেবে। তোমার যোগ্য উত্তরাধিকার হিসেবে। তোমার মতো মনের দিক থেকে উদার হতে। তুমি এভাবেই থেকে যাও আমাদের মধ্যে।#শুভ জন্মদিন সুশান্তসিংহরাজপুত। সুশান্ত দিবস #সুশান্তমুন।’
এবার নোরা?
রশ্মিকা মন্দানা, প্রিয়াঙ্কা চোপড়া, কাজল, ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাটের পরে নোরা ফতেহির পালা! খবর, এবার তিনি ডিপ ফেকের শিকার। অভিনেত্রীকে প্রথম সারির একটি পোশাক ব্র্যান্ডের প্রচারমুখ হিসেবে দেখা যাচ্ছে। এই ছবি সম্পর্কেই তাঁর দাবি, এটি নাকি তাঁর ভুয়ো ছবি। পুরোটাই বিকৃতি।
হলিউডে আবার?
দীপিকা পাড়ুকোন আবারও নাকি হলিউডে যাচ্ছেন? এমনই গুঞ্জন তাঁকে ঘিরে। শোনা যাচ্ছে, সিরিজ, "দ্য হোয়াইট লোটাস"-এর বহুল প্রত্যাশিত তৃতীয় সিজনে নাকি তিনি ডাক পেয়েছেন। লেসলি বিব, জেসন আইজ্যাকস, মিশেল মোনাঘান, ডম হেট্রাকুল, পার্কার পোসে এবং তাইমে থাপথিমথং। যদিও দীপিকার তরফ থেকে খবরে সিলমোহর দেওয়া হয়নি এখনও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি