শনিবার ২৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ২০ জানুয়ারী ২০২৪ ১৪ : ০৩
‘গদর ৩’ হচ্ছে
‘গদর ৩’-এর কাজ শুরু। খবরটি নিশ্চিত করেছেন পরিচালক অনিল শর্মা। সানি দেওল এবং আমিশা প্যাটেল অভিনীত ‘গদার ২’ বক্সঅফিসে ইতিহাস তৈরি করার কয়েক মাসের মধ্যেই ফ্র্যাঞ্চাইজির খবর। ছবিই ২০২৩-এর সর্বোচ্চ আয়কারী ছবিগুলোর একটি। ‘গদর ২’-এ আবারও সানি-আমিশার জুটি ব্যাপক হিট। অনিল শর্মা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি আপাতত নানা পাটেকরের সঙ্গে ছবি করছেন। সেটি শেষ হলেই ফ্র্যাঞ্চাইজির ছবি নিয়ে বসবেন। চিত্রনাট্য ঘষামাজার কাজ চলছে। জি স্টুডিওতে ছবির প্রথম রাউন্ডের কাগজপত্র ইতিমধ্যেই জমা দেওয়া হয়েছে।
৫০ কোটি দান
দক্ষিণী সুপারস্টার প্রভাস সম্প্রতি ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠা অনুষ্ঠানে ৫০ কোটি টাকা দান করেছেন! সম্প্রতি একটি অনুষ্ঠানে অন্ধ্র প্রদেশের বিধায়ক চিরলা জাগগিরেড্ডির এমনই দাবি। এখানেই শেষ নয়, তাঁর আরও বক্তব্য, প্রভাস নাকি অনুষ্ঠানে যোগদানকারী ব্যক্তিদের খাওয়ানোর দায়িত্বও নিয়েছেন। তাঁর মতে, অনেকেই অর্থ উপার্জন করেন। কিন্তু এভাবে দান করেন না। প্রভাস তাই দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন। তবে প্রভাস এবং তার টিম কিন্তু কথা স্বীকার করেননি। তাঁদের দাবি, পুরোটাই মিথ্যে খবর পরিবেশন করা হচ্ছে।
আসছে ‘গান্ধী’
পরিচালক হনসল মেহতা বহুল প্রত্যাশিত জীবনী ছবি "গান্ধী"র শুট শুরু করলেন। তাঁর দল গুজরাটে শুটের প্রথম শিডিউলের কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই প্রযোজনা সংস্থা অ্যাপলাজ এন্টারটেইনমেন্ট সেটের ছবি সামাজিক পাতায় ভাগ করে নিয়েছেন। সঙ্গে বিবরণীতে লেখা, ‘ইতিহাস তৈরি হচ্ছে!#গান্ধী ছবি তৈরি হচ্ছে।’
সত্যিই বিয়ে ভাঙছে?
ভিকি জৈন-অঙ্কিতা লোখান্ডের বিয়ে সত্যিই ভাঙছে? এমনই বার্তা উভয় তরফ থেকেই আসছে। ‘বিগ বস ১৭’-য় এসে উপলব্ধি তাঁদের। যোমন, অঙ্কিতার অভিযোগ, ভিকি প্রতিপদক্ষেপে নিখুঁত। কিন্তু খেলতে এসে তিনি অঙ্কিতার পাশে নেই। স্ত্রী-র অনুভূতির দিকেও খেয়াল নেই তাঁর। পাশাপাশি, ভিকির দাবি, এই ধরনের রিয়্যালিটি শো-তে পরিণতমনস্করাই খেলতে আসেন। অঙ্কিতা যা করছেন সেটা অসভ্যতা। ইতিমধ্যেই অভিনেত্রী তাঁর আচরণের জন্য ক্ষমা চেয়েছেন। কিন্তু ভিকি নাকি হুমকি দিয়েছেন, খেলা শেষ হলেই তিনি অঙ্কিতাকে ডিভোর্স করবেন!
বালিতে মধুচন্দ্রিমা
দুই সপ্তাহ ধরে বিয়ে। যাবতীয় অনুষ্ঠান শেষ। এবার মধুচন্দ্রিমায় উড়ে গেলেন ইরা খান-নূপুর শিখর। কোথায় গেলেন তাঁরা? সামাজিক পাতায় জানিয়েছেন, ইরা জানিয়েছেন তাঁদের পছন্দ ইন্দোনেশিয়ার বালি দ্বীপ। দু’জনেরই সমুদ্র পছন্দ। তাই বালির উদ্দেশ্যে রওনা দিলেন তাঁরা। গন্তব্যে যাওয়ার পথে বিমানের ভিতর থেকে ছবি তুলে ভাগ করে নিয়েছেন তাঁরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি