মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ৩০ অক্টোবর ২০২৫ ১৩ : ৪৭Rahul Majumder
বলিউডে তারকাদের বিশাল পারিশ্রমিক আর ‘এন্টুরাজ’-এর খরচ নিয়ে বিতর্ক নতুন নয়। শুটিং ফ্লোরে অভিনেতা-অভিনেত্রীদের অধিক মাত্রায় লোকজন নিয়ে আসার প্রবণতা আছে। শিল্পীদের পারিশ্রমিক ছাড়া বাড়তি খরচ তাই দাঁড়ায় বিশাল অঙ্কের। গত কয়েক মাস ধরে একের পর এক ইন্ডাস্ট্রির একাধিক পরিচালক, প্রযোজক দাবি করেছেন, এই বাড়তি খরচই আজ সিনেমা বানানোকে লোকসানের খাতে ফেলছে। এবার সেই বিতর্কে মুখ খুললেন বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম। বলিউডের এই কেশসজ্জা শিল্পী রীতিমতো তারকা। তাঁর ক্লায়েন্টের তালিকায় ইন্ডাস্ট্রির প্রথম সারির তারকা থেকে শুরু করে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের তারকারাও!
আরও পড়ুন: ‘তুই আমার শক্তি, আমার গর্ব!’ স্নেহচুম্বন দিয়ে বোন পল্লবীকে জন্মদিনে আর কী বললেন প্রসেনজিৎ?
আলিম হাকিমের দাবি, কোনও তারকার ছবি হিট হলেই শুধু অভিনেতার পারিশ্রমিক নয়, তাঁর ‘এন্টুরাজ’-এর (সহকারী দল) খরচও বেড়ে যায় কয়েকগুণ! আলিমের কথায়, “ইন্ডাস্ট্রিতে নিয়মটাই এমন, অভিনেতার বাজারদর যত বেশি, তাঁর এন্টুরাজ অর্থাৎ তাঁর দলের বাড়তি লোকজনের খরচও তত বাড়ে। কিন্তু আমি মনে করি, এন্টুরাজ ফি হওয়া উচিত সবার জন্য একই। আপনি যদি একটা আই ফোন কেনেন, তার দাম ধনী-গরিব সবার জন্য এক থাকে। তাহলে কোনও তারকার ছবি ৫০০ কোটির হিট হলেই তাঁর দলের লোকজনের পারিশ্রমিক কেন তিনগুণ হয়ে যায়? যেন ওরাই ৫০০ কোটির হিট দিয়েছে! অভিনেতা নিজের পারিশ্রমিক বাড়াতে পারেন, কিন্তু টিমের ক্ষেত্রে বছরে ৫-১০ শতাংশ হাইকই যথেষ্ট, যেমনটা কর্পোরেট দুনিয়ায় হয়।”
তাঁর দাবি, অনেক তারকা আজ “অনৈতিক” পারিশ্রমিক দাবি করেন, যা একেবারেই ভুল। “যে-ই এমন করছে, সে ভুল করছে। আমরা কোনওদিন এমন করিনি। আমাদের কাছে সব অভিনেতার জন্য নির্দিষ্ট দাম আছে। এই নীতির জন্যই আমরা এতদিন টিকে আছি, আমাদের নামও আছে। কিন্তু যখন কেউ ‘অনৈতিক’ পরিমাণ টাকা চায়, তখনই পেশার মর্যাদা নষ্ট হয়,” বলেন হাকিম। যদিও তাঁর বক্তব্যে কোনও বলি তারকার নাম ফাঁস করেননি তিনি।
উল্লেখ্য, সম্প্রতি করণ জোহরও অভিনেতাদের বাড়তি ‘এন্টুরাজ’ খরচ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, “এটা টাকার নয়, নীতির প্রশ্ন। আমরা একটা নির্দিষ্ট বাজেট রাখি। কিন্তু কেউ যদি সেই সীমার বাইরে গিয়ে ট্রেনার বা ডায়েট প্ল্যানার চায়, তাহলে সেটার খরচ তাঁকেই বহন করা উচিত। আমি তখনই সেই খরচ মেটাব, যখন সেটা ছবির জন্য একান্ত জরুরি। যেমন স্পোর্টস ড্রামায় চরিত্রের জন্য বিশেষ শারীরিক গঠন দরকার হয়।”
বলিউডে বাড়তে থাকা ফি ও ‘এন্টুরাজ’ কালচারের এই বিতর্কে আলিম হাকিমের এই সরাসরি মন্তব্য এখন ইন্ডাস্ট্রি জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি