শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | প্রথম একাদশে নেই অর্শদীপ, শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করল ভারত

রজত বসু | ২৯ অক্টোবর ২০২৫ ১৪ : ০৭Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ টসে হারলেন সূর্যও। ক্যানবেরায় প্রথম টি–টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করছে ভারত। অর্শদীপ সিংকে প্রথম এগারোয় রাখা হয়নি। দুই পেসার হিসেবে আছেন বুমরা ও হর্ষিত রানা। সঙ্গে তিন স্পিনার বরুণ, কুলদীপ ও অক্ষর। ওয়াশিংটনকে রাখা হয়নি প্রথম একাদশে। পেসার অলরাউন্ডার হিসেবে আছেন শিবম দুবে।


টসের পর সূর্যকুমার যাদব বলেন, ‘‌আমরা প্রথমে ব্যাট করার কথা ভাবছিলাম। উইকেট দেখে ভালই মনে হচ্ছে। এখানে খুব বেশি খেলা হয়নি। পিচ দ্বিতীয় ইনিংসে হয়ত ধীরগতির হতে পারে। তাই প্রথমে ব্যাট করতে চেয়েছিলাম আমরা।’‌ সিরিজের প্রস্তুতি নিয়ে সূর্য বলে যান, ‘‌তিন–চার দিন আগে এখানে পৌঁছেছি। বেশ ঠান্ডা রয়েছে। আশা করি, একটা ভাল খেলা হবে।’‌


তিনি আরও বলেন, ‘‌কী করতে হবে, সেটা আমাদের খেলোয়াড়রা জানে। ওরা ওদের দায়িত্ব সম্পর্কে সচেতন। খেলাটাকে ওরা উপভোগ করে।’‌ প্রথম একাদশ বাছাই করতে টিম ম্যানেজমেন্টকে যে হিমশিম খেতে হয়েছে, সে কথাও তিনি বলেন। সূর্যকুমারের কথায়, ‘‌এটা বড় মাথাব্যথার কারণ। তবে এটা দলের জন্য ভাল। দলে বিকল্প থাকা ভাল। রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ এবং নীতীশ সুযোগ পাননি। খেলানো হচ্ছে কুলদীপকে।’‌ 


এদিকে, শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করেছে ভারত। এই প্রতিবেদন লেখা অবধি ভারত ৫ ওভারে তুলেছে এক উইকেটে ৪৩। আউট হয়েছেন অভিষেক শর্মা (‌১৯)‌। উইকেটে রয়েছেন শুভমান গিল ও সূর্যকুমার যাদব। বৃষ্টির জন্য আপাতত বন্ধ রয়েছে খেলা। 

এদিকে ক্যানবেরায় রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, বুধবার সারাদিন ধরেই ক্যানবেরায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দিনের বেলাতেই ৬০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা। রাত হওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির প্রকোপ কমে যাবে। যে সময়ে ম্যাচ শুরু হবে, তখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা ১৩ থেকে ২৫ শতাংশ। আরও রাত হলে তা নেমে আসবে সাত শতাংশে। তবে বৃষ্টি না হলেও ভারতীয় দলকে সামলাতে হবে ঠান্ডা।

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া