মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
সম্পূর্ণ খবর
রজত বসু | ২৮ অক্টোবর ২০২৫ ১২ : ০৯Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআইয়ের) বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড।
দীর্ঘ ২১ বছর ম্যাচ রেফারির দায়িত্ব সামলেছেন ব্রড। ১২৩ টেস্ট, ৩৬১ ওয়ানডে ও ১৩৮ টি–টোয়েন্টি ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন ব্রড। তাঁর নিশানায় এবার ভারতীয় ক্রিকেট বোর্ড। তাঁর অভিযোগ, ভারত বার বার স্লো বল করলেও তাঁকে নিষেধ করা হয়েছিল শাস্তি দিতে। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার স্টুয়ার্ট ব্রডের বাবার এই অভিযোগে শোরগোল ফেলে দিয়েছে ক্রিকেটমহলে।
আরও পড়ুন: আগামী বিশ্বকাপ খেলবেন মেসি? ভক্তদের জন্য বড় বার্তা আর্জেন্টাইন মহাতারকার
ক্রিস ব্রড নিজেও ইংল্যান্ডের হয়ে খেলেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্রড বলেছেন, ‘একটা ম্যাচে ভারত তিন–চার ওভার পিছনে চলছিল। স্লো ওভাররেটের জন্য শাস্তি পেতে হত। ঠিক তখনই একটা ফোন এল। বলা হল একটু ক্ষমার চোখে দেখতে। শাস্তি দিতে নিষেধ করা হল। কারণ, দলটার নাম ভারত। তাই বাধ্য হয়ে আমাকেও বিষয়টা অন্য ভাবে দেখতে হল।’ পরের ম্যাচেও একই ঘটনা ঘটে বলে দাবি ব্রডের। তাঁর দাবি, ‘পরের ম্যাচেও একই ঘটনা হল। কিন্তু তার পরেও আমাকে বলা হল শাস্তি না দিতে। ওখানে রাজনীতি যুক্ত ছিল। প্রথম থেকেই। হয়তো ভারতীয় বোর্ড শক্তিশালী বলেই ওরা চায়, বাকিরা মাথা নিচু করে কাঠপুতুলের মতো চলবে।’
ব্রড আরও জানিয়েছেন, দীর্ঘ ২১ বছরের কেরিয়ারে মাঝেমধ্যেই রাজনীতি সামলাতে হয়েছে তাঁকে। তার পরেও তিনি নিজের কাজ করেছেন। তিনি চেয়েছিলেন, আগামী দিনেও ম্যাচ রেফারির দায়িত্ব সামলাতে। কিন্তু গত বছর আর তাঁর চুক্তি বাড়ায়নি আইসিসি। ব্রড বলেন, ‘আমি চেয়েছিলাম আরও কয়েক বছর দায়িত্ব সামলাতে। এই ২০–২১ বছরে কম ঝক্কি তো সামলাইনি। এই কাজটা ভালবাসতাম। কত দেশ ঘুরেছি। আবার অনেক দেশে যাওয়া হয়নি। ভাল–খারাপ সব দেখেছি। এতগুলো বছর তো কম নয়।’
আরও পড়ুন: চোট সারিয়ে কবে মাঠে ফিরতে পারবেন শ্রেয়স? এল বড় আপডেট
২০০৯ সালে পাকিস্তানে শ্রীলঙ্কার টিমবাসে যখন জঙ্গি হামলা হয়, তখন সেখানেই ছিলেন ব্রড। তিনিও সাক্ষী ছিলেন সেই ভয়ঙ্কর ঘটনার। সেই কথা এখনও ভুলতে পারেননি তিনি। এখনও জোরে শব্দ শুনলে ভয় পেয়ে যান তিনি। কোথাও গেলেই নিরাপত্তা নিয়ে ভীষণ রকম চিন্তায় থাকেন। ওই ঘটনার পর থেকে তাঁর মানসিকতা অনেকটাই বদলে গেছে বলে দাবি ব্রডের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি