বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Rakhi Sawant takes a dig at Urvashi Rautela after being compared with her

বিনোদন | ‘উর্বশীর মতো মিথ্যে বলি না আমি’ ভরা অনুষ্ঠানে অভিনেত্রীকে বেনজির তোপ রাখি সাওয়ান্তের! ব্যাপারটা কী?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২৬ অক্টোবর ২০২৫ ১৭ : ৫১Rahul Majumder

বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত ফের খবরের শিরোনামে। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন গান ‘জরুরত’, আর সেই প্রচারের মাঝেই রাখি ধরা দিলেন একেবারে ঝলমলে অবতারে। মাথায় সোনার হেডপিস, গলায় রুপোলি নেকলেস। সব মিলিয়ে যেন গয়নার পাহাড়! রাখির দাবি, হেডপিসটির দাম ৫০ কোটি টাকা, নেকলেসের দাম ২০ কোটি। মোট, মোটে ৭০ কোটির গয়না শরীরে! এরপরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁর জবাব, “আমি উর্বশী রাউতেলার মতো মিথ্যে বলি না।”

 

 

আরও পড়ুন: ‘সীতা’রূপী রূপাঞ্জনাকে এইসব করতে বলা হত! ‘হেনস্থা’কারী পরিচালককে তোপ, পাশাপাশি ধারাবাহিকের শুটিং পরিবেশ নিয়েও বিস্ফোরক অভিনেত্রী

 

এক পাপারাজ্জি সেই সময়ে রাখিকে জিজ্ঞেস করে বসলেন, উর্বশীর সঙ্গে তাঁর কোনও প্রতিযোগিতা আছে কি না। শোনামাত্রই খানিক বিস্মিত হয়ে রাখির উত্তর, “আপনার মগজ কি হাঁটুতে আছে? আমার তুলনা করুন ব্রিটনি স্পিয়ার্স, জেনিফার লোপেজ, শাকিরা, প্যারিস হিলটন বা কিম কার্দাশিয়ানের সঙ্গে। তা না করে বারবার ওই এক নামেই আটকে যান কেন?” তারপর হেসে যোগ করলেন, “ওর গান ছিল ‘আবিদি দাবিদি’, কিন্তু সেটা এখন ‘দাবিদি দাবিদি’ হয়ে গিয়েছে!” এরপর হঠাৎই সেই অনুষ্ঠানেই মঞ্চে আলো নিভে যায়। দেখেই উর্বশীর নাম না করে রাখির খোঁচা, “ওটা এতটা অখাদ্য গান ছিল নাকি?”

 

উল্লেখ্য, উর্বশী  রাউতেলা প্রায়ই সোশ্যাল মিডিয়ায় নিজের দামি গয়না ও বিলাসবহুল পোশাক প্রদর্শন করেন। চলতি বছরের শুরুতে ‘ডাকু মহারাজ’ ছবির প্রচারে এক সাক্ষাৎকারে হিরের ঘড়ি পরে হাজির হওয়ায় তাঁকে নেটিজেনরা ট্রোল করেছিলেন। এমনকি ২০২৪ সালে নিজের জন্মদিনে তিনি ২৪ ক্যারাট সোনার কেক কেটেছিলেন!

 

অন্যদিকে রাখির নতুন গান ‘জরুরত’–এ সঙ্গীত ও কণ্ঠ দিয়েছেন সইফ আলি, গানের কথা আয়ুষের। ভিডিওতে রাখি রোম্যান্স করেছেন অভিনেতা শাবাজ খানের সঙ্গে। মিউজিক লেবেল এ বি বনশল মিউজিক–এর কথায়, “এই প্রেমের গান দুই হৃদয়ের গভীর টান আর একে অপর ছাড়া বাঁচতে না পারার অনুভূতিকে সুন্দরভাবে তুলে ধরে।”

 

অন্যদিকে, উর্বশি রাউতেলার হাতে এখন ‘কসুর ২’, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করছেন আফতাব শিবদাসানি ও  জাসসি গিল। গ্লেন বারেটো পরিচালিত এবং মুদাস্সার আজিজ রচিত এই হরর-ড্রামার শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে, তবে মুক্তির তারিখ এখনও ঘোষণা হয়নি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া