বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা মুম্বই | ২৬ অক্টোবর ২০২৫ ১৫ : ৪৪Sanchari Kar
প্রবীণ অভিনেতা সতীশ শাহ আর নেই। শনিবার বিকেলে ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গিয়েছে, বাড়িতে হঠাৎই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। দ্রুত তাঁকে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ততক্ষণে সব শেষ। কিডনি-জনিত জটিলতার কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
চার দশকেরও বেশি দীর্ঘ কর্মজীবনে সতীশ বলিউডকে উপহার দিয়েছেন বহু স্মরণীয় ছবি— ‘জানে ভি দো ইয়ারো’, ‘কভি হাঁ কভি না’, ‘ম্যায় হুঁ না’, ‘কাল হো না হো’ ও ‘ওম শান্তি ওম’–এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে তাঁর অভিনয় আজও দর্শকের মনে অমলিন।
তবে তাঁর যাত্রা শুধু হিন্দি চলচ্চিত্রেই সীমাবদ্ধ ছিল না। তিনি একাধারে থিয়েটার অভিনেতা, টেলিভিশনের জনপ্রিয় মুখ এবং মারাঠি চলচ্চিত্রেরও পরিচিত নাম ছিলেন। ছোট পর্দায় ‘দেখ ভাই দেখ’ এবং‘সারাভাই ভার্সেস সারাভাই’–এর মতো কালজয়ী ধারাবাহিকে তাঁর অসাধারণ অভিনয় আজও দর্শকদের মনে রয়ে গিয়েছে।
সতীশের প্রথম মারাঠি ছবি ‘গাম্মত জাম্মত’–এর মাধ্যমেই পরিচালক এবং অভিনেতা সচিন পিলগাঁওকরের সঙ্গে বন্ধুত্বের সূচনা হয়েছিল। ছবিটি মুক্তি পায় ১৯৮৭ সালে। এক সাক্ষাৎকারে সচিন বলেন, “এটাই ছিল সতীশের প্রথম মারাঠি ছবি। ওই ছবির সেটেই আমাদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। সতীশ, তাঁর স্ত্রী মধু, আমার স্ত্রী সুপ্রিয়া এবং আমি — আমরা চারজন খুব কাছের বন্ধু হয়ে উঠেছিলাম।”
সচিন আরও বলেন, “পরবর্তীতে আমরা, অশোক শরফ ও তাঁর স্ত্রী, লক্ষ্মীকান্ত বেরদে ও তাঁর স্ত্রী — এই চার দম্পতি প্রায়ই একত্র হতাম। মাসে অন্তত দু’থেকে তিনবার আমাদের আড্ডা বসত। আশ্চর্যের বিষয়, ‘গাম্মত জাম্মত’–এর পর আমরা আর একসঙ্গে কাজ করিনি, কিন্তু আমাদের বন্ধুত্ব আরও গভীর হয়েছে।”
তিনি স্মৃতিচারণ করে বলেন, “সতীশ এবং মধু দু’জনেই অত্যন্ত আন্তরিক এবং প্রাণবন্ত মানুষ ছিলেন। আমাদের যে কোনও ছবির প্রিমিয়ারে তাঁদের আমন্ত্রণ জানাতাম। তাঁরা সব সময়ই উপস্থিত থাকতেন— সে স্ক্রিনিং হোক বা পার্টি। তাঁদের ছাড়া যেন কোনও আনন্দ সম্পূর্ণ হত না। এখন ভাবছি, ওঁকে ছাড়া ভবিষ্যতে
কোনও উৎসব বা উদযাপন কীভাবে সম্ভব হবে!”
দুঃখের বিষয়, সতীশের স্ত্রী মধু শাহও বর্তমানে অসুস্থ। তিনি অ্যালজাইমার রোগে ভুগছেন। এই বছরই সতীশ কিডনি প্রতিস্থাপন করিয়েছিলেন। একটাই ইচ্ছে ছিল তাঁর— যতদিন সম্ভব বেঁচে থেকে মধুর যত্ন নেওয়া। দীর্ঘদিন ধরে তিনি ডায়ালিসিসে ছিলেন। তার আগে তাঁর বাইপাস সার্জারিও সফলভাবে সম্পন্ন হয়েছিল।
সচিন জানান, “তিন দিন আগে সুপ্রিয়া গিয়েছিল সতীশ আর মধুর সঙ্গে দেখা করতে। আমি যেতে পারিনি কারণ শুটিং চলছিল। সতীশ তখন মিউজিক বাজাচ্ছিল, আর মধু ও সুপ্রিয়া একসঙ্গে নাচছিল। মধু তখন হাসতে হাসতে মনে করছিল, কীভাবে আগে ‘চা-চা-চা’ নাচত সে।”
তিনি আরও বলেন, “আমাদের মধ্যে নিয়মিত মেসেজ আদানপ্রদান হত। শনিবার দুপুর ১২টা ৫৬ মিনিটে সতিরের কাছ থেকে শেষ মেসেজটি পাই। মানে, তখনও সে সম্পূর্ণ সুস্থ ছিল। এরপরই এমন খবর শুনে আমি বাকরুদ্ধ। আমি শোকার্ত বললেও তা কম হবে। ইন্ডাস্ট্রির ক্ষতি তো বটেই, কিন্তু আমার কাছে এটা এক বিশাল ব্যক্তিগত শোক।”
চার দশকের কর্মজীবনে অসংখ্য চরিত্রে প্রাণ সঞ্চার করা এই গুণী অভিনেতার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় চলচ্চিত্র জগতে। সতীশ শাহ রেখে গেলেন তাঁর হাস্যরস, উষ্ণতা ও অসাধারণ অভিনয়ের উত্তরাধিকার — যা প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি