বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২৬ অক্টোবর ২০২৫ ১২ : ৪৩Rahul Majumder
হাসির আড়ালে লুকিয়ে ছিল তাঁর মেধা, সংবেদনশীল মন আর গভীর মানবিকতা। ‘ম্যায় হুঁ না’, ‘কল হো না হো’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘জানে ভি দো ইয়ারো’-এর মতো একের পর এক দর্শকপ্রিয় ছবিতে তিনি হাসিয়েছেন, মুগ্ধ করেছেন। টেলিভিশনে ‘ইয়ে যা হ্যায় জিন্দেগি’ আর ‘সারাভাই ভার্সেস সারাভাই’ তাঁকে পৌঁছে দিয়েছিল ঘরে ঘরে। সেই সতীশ শাহ আর নেই। ৭৪ বছর বয়সে কিডনি বিকল হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই বর্ষীয়ান অভিনেতা।
চার দশকেরও বেশি দীর্ঘ কেরিয়ারে শতাধিক ছবিতে কাজ করেছেন সতীশ। কিন্তু একসময় নিজের চেহারাকেই ‘সমস্যা’ বলে মনে করতেন তিনি! ২০২৩ সালে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে অভিনেতা বলেছিলেন, “আমি যখন এফটিআইআই (FTII) থেকে পাশ করি, তখন অভিনেতাদের আলাদা আলাদা ঘরানায় ভাগ করা হতো। আমি কোনও ঘরানাতেই পড়তাম না। কৌতুক অভিনেতা হিসেবে আমি অনেকটাই লম্বা আর ভারী চেহারার, খলনায়কের জন্য মুখটা খুব নরম, আর নায়ক হিসেবে দেখতে তেমন আকর্ষণীয় নই। তাই আমার সংগ্রাম ছিল সবচেয়ে কঠিন। মানুষ আমাকে অভিনেতা ভেবে গ্রহণ-ই করত না।”
আরও বলেছিলেন, “অনেকেই ভাবতেন আমি হয়তো চিত্রগ্রাহক, সম্পাদক বা পরিচালক। তাই আমার ব্যক্তিত্ব, চেহারাটাই আমার বিপক্ষে কাজ করেছিল। এখন যখন কেউ বলে, আমার ব্যক্তিত্ব আমাকে কেরিয়ার গড়তে সাহায্য করেছে কি না, আমি বলি তখন এটাই ছিল আমার সবচেয়ে বড় অসুবিধা।”
১৯৮৪ সালে টেলিভিশন সিটকম ‘ইয়ে যা হ্যায় জিন্দেগি’-তেই বড় সুযোগ পান সতীশ। সেখানে তিনি অভিনয় করেছিলেন প্রায় ৫৫টি ভিন্ন চরিত্রে! প্রতিটি চরিত্রে আলাদা ভঙ্গি, উচ্চারণ আর হাস্যরসে ভরা। ধারাবাহিকটি চলেছিল দু' বছরেরও বেশি, আর হয়ে ওঠে দারুণ জনপ্রিয়। পরে ‘ফিল্মি চক্কর’ ও ‘ঘর জামাই’–এও দর্শকের মন জয় করেন তিনি। তবে ‘সারাভাই ভার্সেস সারাভাই’ তাঁকে পৌঁছে দেয় এক অনন্য উচ্চতায়, যেখানে তিনি হয়ে ওঠেন একেবারে পরিবারের মানুষ।
বড়পর্দায় সতীশ শাহের সূচনা ১৯৭০ সালে ‘ভগবান পরশুরাম’–এ ছোট চরিত্রে। এরপর ‘উমরাও জান’ এবং ‘জানে ভি দো ইয়ারো’–তে কমিশনার ডি’মেলো চরিত্রে অভিনয় করে তিনি চিরস্মরণীয় হন। এরপর একে একে ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘জুড়ওয়া’, ‘হিরো নাম্বার ১’, ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘কহো না প্যায়ার হ্যায়’, ‘ওম শান্তি ওম’, ‘ম্যায় হুঁ না’- প্রায় প্রতিটি হিট ছবিতেই তাঁর উপস্থিতি ছিল এক টুকরো আনন্দের পরশ। তাঁর শেষ দেখা গিয়েছিল ২০১৪ সালের ‘হমশকলস’ ছবিতে, যেখানে সহঅভিনেতা ছিলেন সাইফ আলি খান, রীতেশ দেশমুখ, রাম কাপুর, তামন্না ভাটিয়া, ঈশা গুপ্তা ও বিপাশা বসু।
‘সারাভাই ভার্সেস সারাভাই’-এর নির্মাতা জে. ডি. মাজেঠিয়া জানিয়েছেন, গত কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন সতীশ শাহ। কিডনির অস্ত্রোপচারের পর সংক্রমণ ছড়িয়ে পড়ায় শেষ পর্যন্ত কিডনি বিকল হয়ে প্রয়াত হন তিনি। সতীশ শাহের প্রয়াণে বলিউডে নেমেছে গভীর শোকের ছায়া। ফারাহ খান, করণ জোহর, জনি লিভারের মতো সহকর্মীরা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তাঁদের শোক ও স্মৃতি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি