বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ধারাবাহিকের বরকে বাস্তবে মন দিয়ে ফেলেছেন ছোটপর্দার এই নায়িকা! শুটিংয়ের আড়ালে কী করছেন জুটিতে?

নিজস্ব সংবাদদাতা | ২৫ অক্টোবর ২০২৫ ২১ : ৫৮Snigdha Dey

ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েছেন বহু তারকা। সেই প্রেম পরিণতিও পেয়েছে কারওর ক্ষেত্রে। কারওর ক্ষেত্রে আবার মন ভেঙেছে! টলিপাড়ার অন্দরের খবর, একসঙ্গে প্রথমবার জুটি বেঁধেই একে অপরকে নাকি মন দিয়েছেন স্টার জলসার 'গৃহপ্রবেশ' ধারাবাহিকের নায়ক-নায়িকা। 

 

 

 

 

এই ধারাবাহিকের হাত ধরে বহু বছর পর ছোটপর্দায় ফিরেছেন অভিনেত্রী ঊষসী রায়। তাঁর বিপরীতে দেখা যাচ্ছে অভিনেতা সুস্মিত মুখোপাধ্যায়কে। এই প্রথমবার জুটি হিসেবে পর্দায় দেখা যাচ্ছে তাঁদের। তবে পর্দার বাইরেও মাঝেমধ্যেই দেখা যাচ্ছে এই দুই নায়ক-নায়িকা। কখনও একসঙ্গে একই জায়গায় ছুটি কাটাচ্ছেন, কখনও আবার একান্তে একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন। 

 

 

 

সমাজমাধ্যমে যদিও আলাদা ছবি ভাগ করলেও নেটিজেনদের নজর যে কিছুতেই এড়ানো যায় না! একই জায়গা থেকে দু'জনের আলাদা ছবি একই সময়ে পোস্ট হতেই দুয়ে দুয়ে চার করেছেন সুস্মিত ও উষসীর অনুরাগীরা। তবে কি সত্যিই প্রেম করছেন তাঁরা? এই গুঞ্জন আরও জোরালো হয়েছিল ঊষসীর জন্মদিনে। ফ্লোরে ঊষসীর জন্য কেকের ব্যবস্থা করা হয়েছিল। কেক কাটার পরে পাশে অনেকে থাকলেও ঊষসীর দু'চোখ ঠিক খুঁজে নেয় সুস্মিতকেই। নায়িকার জন্মদিনে নায়কের মিষ্টি শুভেচ্ছাও নজর কাড়ে নেটিজেনদের। 

 

 

পুজোর কটা দিন সিরিয়ালের শুটিং থেকে মুক্তি পান নায়ক-নায়িকারা। আর এই সময় তাঁদের হাতে থাকে অঢেল সময়। কিছুদিন আগেই শুটিং থেকে ছুটি পেতেই সি বিচে ভ্যাকেশন কাটাতে চলে গিয়েছিলেন ঊষসী। আর সেখান থেকেই বেশ কয়েকটি ছবি ভাগ করেছেন পর্দার 'শুভ'। সেখানে ঊষসীকে দেখা গিয়েছে কখনও ডাব খেতে আবার কখনও বা সি বিচের সৌন্দর্য উপভোগ করতে। অপরদিকে, সুস্মিতও ভ্যাকেশনে গিয়েছিলেন সমুদ্র সৈকতেই। সেখান থেকে বেশ কয়েকটি ছবিও ভাগ করেছিলেন তিনি। ঊষসী ও সুস্মিতের সেই ছবি দেখে একই জায়গা মনে হলেও দুজনের কেউই কোথায় ঘুরতে গিয়েছিলেন তা বলেননি। এখন ঊষসী-সুস্মিতের প্রেমের গুঞ্জন টলিপাড়া মূখর হলেও 'স্পিকটি নট' দুই তারকা।

 

 

আরও পড়ুন: রোদে পুড়ে গায়ে ফেলেছেন ট্যান, শিখেছেন আঞ্চলিক ভাষা! বড়পর্দায় কোন রূপে ফিরছেন পারিজাত চৌধুরী?

 

 

প্রসঙ্গত, 'গৃহপ্রবেশ'-এর গল্পে আদৃত ও শুভর জীবনের নানা টানাপোড়েন ফুটে ওঠে রোজ। নদীয়ার মেয়ে শুভলক্ষ্মী একবার সাহস করে পাড়ি দিয়েছিল নিউইয়র্কে। সেখানে গিয়ে আদৃতের পরিবারের অংশ হয়ে ওঠে সে। ধীরে ধীরে আদৃতের ভাল লেগে যায় শুভকে। নিজের বিয়ে ভেঙে শুভকেই বিয়ে করে সে। এরপর থেকে বহু ঝড় ঝাপটা পেরিয়ে আদৃত-শুভর পরিবার এখন কলকাতায় এসেছে। এখানে এসেও শান্তি নেই! বিপদ সব সময় যেন তাড়া করে বেড়ায় তাদের। কিন্তু যাই হয়ে যাক না কেন, আদৃতের থেকে শুভলক্ষ্মীকে আলাদা করতে পারে না কেউ। পর্দার এই প্রেম যে বাস্তবেও পরিণতি পাচ্ছে ধীরে ধীরে, তা আর বুঝতে বাকি নেই অনুরাগীদের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া