মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
সম্পূর্ণ খবর
সম্পূর্ণা চক্রবর্তী | ২৫ অক্টোবর ২০২৫ ১৮ : ৪৪Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: জয় দিয়ে একদিনের সিরিজ শেষ করলেও খারাপ খবর ভারতীয় শিবিরে। শনিবার তৃতীয় একদিনের ম্যাচ চলাকালীন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ফিল্ডিং করার সময় বুকের বাঁ পাঁজরে চোট পান শ্রেয়স আইয়ার। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার ইনিংসের ৩৩ ওভারে এই ঘটনা ঘটে। হর্ষিত রানার বলে থার্ড ম্যানে ক্যাচ দেন অ্যালেক্স ক্যারি। ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে ছুটে এসে ক্যাচ ধরেন শ্রেয়স। ভারত গুরুত্বপূর্ণ উইকেট পেলেও, চোট পান তারকা ক্রিকেটার। কিন্তু বাঁ দিকের বুক ধরে মাটিতে শুয়ে পড়েন শ্রেয়স। তারপর সতীর্থ এবং ফিজিও কমলেশ জৈনের সাহায্যে মাঠ ছাড়েন। ইনিংসের বাকি সময়টা আর মাঠে নামেননি। ৪৬.৪ ওভারে ২৩৬ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস।
বিসিসিআইয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, 'ভারতীয় ব্যাটার শ্রেয়স আইয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ফিল্ডিং করার সময় বাঁ বুকের পাঁজরে চোট পেয়েছে। পরীক্ষার জন্য ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।' শ্রেয়সের চোট ভারতীয় দলের জন্য বড় সেটব্যাক। দলের সহ অধিনায়ক হিসেবে ব্যাট হাতে ফর্মে ছিলেন তিনি। অ্যাডিলেডে ৬১ রান করেন। তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। আগামী কয়েক মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে ভারতীয় দল। এদিন ভারতের রান তাড়া করায় নামতে হয়নি শ্রেয়সকে। শুভমন গিল আউট হওয়ার পর দলকে টেনে নিয়ে যান রোহিত শর্মা এবং বিরাট কোহলি। সমালোচকদের মুখ বন্ধ করে দেন। ১২৫ বলে ১২১ রানে অপরাজিত থাকেন হিটম্যান। ৮১ বলে ৭৪ রানে অপরাজিত কোহলি। অস্ট্রেলিয়ার ২৩৬ রানের জবাবে মাত্র ১ উইকেট হারিয়ে ৬৯ বল বাকি থাকতেই জয়সূচক রানে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। জোড়া শূন্যের পর দুরন্ত প্রত্যাবর্তন কোহলির। দেখিয়ে দিলেন রোহিতও। অ্যাডিলেডে অর্ধশতরানের পর সিডনিতে শতরান। ২০২৭ বিশ্বকাপে খেলার প্রাথমিক ধাপে কি উত্তীর্ণ হলেন দুই মহাতারকা?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি