বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
স্নিগ্ধা দে | ২৫ অক্টোবর ২০২৫ ১৬ : ৫৯Snigdha Dey
হাতে শুধু বীণা ও পুস্তক নয়, মাঝে মাঝে বেত তুলে নিতে হয় শিক্ষা দেওয়ার জন্য। আসছে 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি' স্টার জলসায়। আট বছর পর স্টার জলসার পর্দায় ফিরছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। বড়পর্দায়, ওয়েব সিরিজে নিজের জায়গা পাকা করেছেন স্বস্তিকা। এর আগে নায়িকা জানিয়েছিলেন, এই মুহূর্তে ছোটপর্দায় ফেরার কথা ভাবছেন না তিনি। তবে স্নেহাশীষ চক্রবর্তীর প্রযোজনা সংস্থা ব্লুজ-এর প্রস্তাব ফেরাতে পারেননি স্বস্তিকা।
স্টার জলসার আসন্ন ধারাবাহিক 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি'-তে নামভূমিকায় দেখা যাবে তাঁকে।ইতিমধ্যেই জানা গিয়েছে এই মেগায় নেতিবাচক চরিত্রে কাকে দেখা যাবে! দর্শকের কাছে চেনা মুখ তিনি। 'গীতা এলএলবি'র কৃপাণ ফিরছে নতুন চরিত্রে। অর্থাৎ অভিনেতা সৌমক বসুকে দেখা যেতে চলেছে এই ধারাবাহিকের নেতিবাচক চরিত্রে।
স্বস্তিকার সৎ ভাইয়ের চরিত্রে দেখা যাবে সৌমককে। 'কৃপাণ'-এর লুক সরিয়ে একেবারে ভিন্ন অবতারে ধরা দিলেন সৌমক। কলেজের বাউণ্ডুলে এক ছেলের চরিত্রে দেখা যাবে তাঁকে। যার সঙ্গে বিদ্যা ব্যানার্জির সংঘাত হবে। আগামীতে কোন দিকে মোড় নেবে সৌমকের চরিত্রটি তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি।
এদিকে, আগে শোনা গিয়েছিল স্বস্তিকার নায়কের চরিত্রে দেখা যাবে এক নতুন মুখকে। তবে এবার এল খবর! নতুন নয়, বিদ্যা ব্যানার্জির নায়ক হয়ে ফিরছেন অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়। বহু বছর ছোটপর্দায় কাজ করে দর্শকের কাছে পরিচিত অর্ণব। দর্শক তাঁকে শেষ দেখেছিলেন স্টার জলসার 'বুলেট সরোজিনী' ধারাবাহিকে। আবারও স্টার জলসাতেই ফিরছেন অর্ণব। জানা যাচ্ছে, নায়িকা যেমন কড়া, নায়কের চরিত্রটি একদমই বিপরীত। দুই বিপরীত মেরুর মানুষের মনের মিল কীভাবে হবে, সেটাই এখন দেখার। ইতিমধ্যেই অর্ণবের লুক টেস্ট হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়িই শুটিং শুরু করবেন তিনি।
আরও পড়ুন: ছোটপর্দায় ফিরছেন অপরাজিতা আঢ্য! এবার কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে, রইল চমক
এদিকে আট বছর পর স্টার জলসায় ফিরে স্বস্তিকা যেন চমক দিলেন। এই প্রসঙ্গে আজকাল ডট ইনকে অভিনেত্রী বলেন, "সবাই বলছেন এত বছর পর ছোটপর্দায় ফিরছি, তবে আমি বলব অভিনয়ের ক্ষেত্রে বড়, ছোট, মাঝারি পর্দা কোনওকিছুই কিন্তু প্রতিভাকে আটকায় না। আমি তো চরিত্র দেখে অভিনয় করি, কোনও মাধ্যম দেখে নয়। এই গল্পটা স্নেহাশীষদা এত যত্ন করে আমায় ভেবেই লিখেছেন, যে আর না করতে পারিনি।"
স্বস্তিকা আরও বলেন, "ভাল চরিত্রের লোভী আমি। তাই এই চরিত্রটা পেয়ে লোভ সামলাতে পারিনি। অভিনেত্রী স্বস্তিকা, শুধু ভাল সুযোগের অপেক্ষায় থাকে। যেখানে নিজের অভিনেতা সত্তা নিয়ে এক্সপেরিমেন্ট করা যায়।"
প্রসঙ্গত, এই গল্পটি নারীকেন্দ্রিক। স্বস্তিকাকে দর্শক দেখবেন একেবারে কড়া শিক্ষিকার ভূমিকায়। যাঁকে দেখে শ্রদ্ধার পাশাপাশি ভয়ও হয়। অশিক্ষা এবং অসভ্যতা কোনওটাই যিনি মেনে নিতে পারেন না। তাই কড়া হাতে দুষ্টের দমনে পিছপা হন না বিদ্যা ব্যানার্জি। অন্যদিকে, নায়কের চরিত্রটি নাকি একদম বিপরীত। গল্পে প্রথমবার অর্ণব ও স্বস্তিকার জুটিকে কতটা পছন্দ করেন দর্শক, সেটাই দেখার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি