মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
সম্পূর্ণ খবর
সম্পূর্ণা চক্রবর্তী | ২৫ অক্টোবর ২০২৫ ১৫ : ১২Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: প্রথম দুই ম্যাচে শূন্যতে আউট হয়েছেন বিরাট কোহলি। কেরিয়ারের খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে জোড়া শূন্য। একদিনের ক্রিকেটের কেরিয়ারে এই প্রথমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর শূন্য করেন। কোহলির ফর্ম, ফিটনেস এবং ২০২৭ বিশ্বকাপে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তারই মধ্যে অভিনব পরামর্শ ভারতের প্রাক্তন ক্রিকেটারের। বিরাটের ব্যাটিং পজিশন বদলে ফেলার আর্জি জানালেন সাদাগোপ্পান রমেশ। গৌতম গম্ভীর সহ টিম ম্যানেজমেন্টকে অনুরোধ করেন, কোহলিকে দিয়ে ওপেন করানোর জন্য। শুভমন গিলকে ওয়ান ডাউনে খেলানোর পরামর্শ দেন। নিজের ইউ টিউব চ্যানেলে রমেশ বলেন, 'আমি ভারতীয় থিঙ্কট্যাঙ্ককে অন্যভাবে ভাবতে বলব। টি-২০ ক্রিকেটের মতো বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে দিয়ে ওপেন করানোর কথা বলব। শুভমনকে তিন নম্বরে নামানো উচিত। ওকে প্রথম থেকেই নামানো উচিত যাতে শূন্য থেকে শুরু করতে পারে। সেক্ষেত্রে চাপ থাকবে না। অনেক সময় কিংবদন্তি ক্রিকেটারদেরও সাহায্য লাগে।'
রমেশ মনে করেন, কেরিয়ার এবং ভবিষ্যত নিয়ে টেনশনে আছেন কোহলি। তাই ওপেনিংয়ে নামলে চাপমুক্ত হয়ে খেলতে পারবে। রমেশ বলেন, 'দেখে মনে হচ্ছে, ব্যাট করার সময় কোহলি প্রচণ্ড চাপে থাকে। ব্যর্থ হতেই পারে। তবে কোনও আনন্দ ছাড়া ব্যাট করতে দেখে খারাপ লাগছে। ব্যাটাররা দু'ধরনের চাপে থাকে। একটা কেরিয়ার নিয়ে। অন্যটা ম্যাচের পরিস্থিতির ওপর। আমার বিরাট কোহলির জন্য খারাপ লাগছে। কারণ সবাই ওর কেরিয়ারের ওপর চাপ সৃষ্টি করছে। এটার প্রভাব ওর ওপর পড়ছে। বিশেষ করে যখন একটা ফরম্যাটে খেলছে। যার ফলে ওর ম্যাচ প্র্যাকটিসের অভাব আছে। কেরিয়ারের চাপের পাশাপাশি, ম্যাচের পরিস্থিতি নিয়েও চাপে আছে। প্রতিবার দলের ১০ এবং ১৫ রানের মাথায় নামছে। সেটা বাড়তি চাপ হচ্ছে ওর।' পারথে আট বলে শূন্য রান করেন বিরাট। অ্যাডিলেডে মাত্র চার বল ক্রিজে ছিলেন। শূন্যতে ফেরেন। তবে তৃতীয় একদিনের ম্যাচে রান পান। অর্ধশতরান করেন কোহলি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি