বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা মুম্বই | ২৫ অক্টোবর ২০২৫ ১৪ : ৪৫Sanchari Kar
দীপিকা পাড়ুকোনের ‘স্পিরিট’ এবং ‘কল্কি ২’ ছবির কাজ থেকে সরে যাওয়া নতুন করে আলোড়ন তুলেছিল। নায়িকা জানিয়েছিলেন, সদ্য মা হওয়ায় আট ঘণ্টার বেশি তিনি কাজ করবেন না। এবার এই বিতর্কে নিজের মতামত জানালেন টলিউড ও বলিউডের অভিনেত্রী কঙ্কণা সেন শর্মা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “দীপিকা খুবই প্রগতিশীল। আমাদের আরও এমন মানুষ প্রয়োজন।”
কঙ্কণা আরও যোগ করেন, তিনি সেটে সকলের ক্ষেত্রে সমাণ আচরণের পক্ষপাতী এবং দীপিকার দাবি সমর্থন করেন। তিনি বলেন, “শিল্পে কিছু নিয়ম থাকা উচিত। আমরা ১৪-১৫ ঘণ্টা কাজ করতে পারি না। আমাদের ১২ ঘণ্টার কাজের সীমা থাকা উচিত। প্রতি সপ্তাহে অন্তত একদিন ছুটি থাকা উচিত, বিশেষ করে কলাকুশলীদের জন্য। সমতা থাকা উচিত। এরকম যাতে না হয় যে, পুরুষ অভিনেতারা দেরিতে আসছেন বা দীর্ঘ সময় কাজ করছেন এবং নারীদের সন্তানকে ছেড়ে অতিরিক্ত কাজ করতে হচ্ছে। সকলে সমানভাবে কাজ করবে।”
কঙ্কণা আগে বলেছিলেন, “আমার মতে শিল্পক্ষেত্রে কাজের একটা সুষ্ঠু সময় থাকা উচিত। আমরা এমন নিউরোসার্জন নই যেখানে আমাদের উপর কারও জীবন-মৃত্যু নির্ভর করে। অবশ্যই প্রোজেক্টে যাঁরা বিনিয়োগ করছেন, তাঁদের টাকা ফেরত পাওয়া জরুরি। কিন্তু এটা বোঝাও গুরুত্বপূর্ণ যে, যাঁরা কাজ করছেন, তাঁরা মানুষ। বিশ্রাম তাঁদেরও প্রয়োজন।”
তিনি আরও বলেন, “মাঝে মাঝে বিরতি নেওয়া দরকার। ১২ ঘণ্টার কাজ প্রায়ই ১৪-১৫ ঘণ্টায় গড়ায়। কিন্তু কাজের নির্দিষ্ট সময় এবং প্রতি সপ্তাহে একদিন ছুটি থাকলে সকলে আরও ভাল ভাবে কাজ করতে পারবে।”
কঙ্কণা স্বীকার করেন, শিল্পক্ষেত্রে ঘড়ির কাঁটা ধরে কাজ করা সম্ভব নয়। তাঁর কথায়, “যেসব প্রোজেক্টে আমি কাজ করি, সেগুলো সাধারণত ছোট বা মাঝারি বাজেটের। তাই আমাকে আমার জীবন সেভাবেই পরিকল্পনা করতে হয়। ”
অভিনেত্রী মনে করেন, শিল্পে উন্নতি আনার জন্য এই বিষয়ে নিয়মিত আলোচনা এবং ধাপে ধাপে পরিবর্তন প্রয়োজন। তিনি বলেন, “এভাবেই আমরা ইতিবাচক একটা চর্চা শুরু করেছি—আলোচনা, সংলাপ, সহযোগিতা, সামান্য প্রতিবাদ এবং সামান্য মানিয়ে চলার মাধ্যমেই পরিবর্তন আসবে। আগে অনেক কিছু খারাপ ছিল, এখন অনেক কিছু উন্নত হয়েছে।”
কয়েকদিন আগে এই বিতর্কে মুখ খুলেছেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকার এই কাজের সময় বেঁধে দেওয়ার প্রসঙ্গে রানি বলেন, “আমিও এরকম করেছি, কিছু ছবিতে নির্দিষ্ট সময় পর্যন্তই কাজ করেছি। আমার সোজা কথা, যদি প্রযোজক রাজি থাকেন, তাহলে ছবিটা করো। না হলে কোরো না! এটা একেবারেই ব্যক্তিগত পছন্দের ব্যাপার। কেউ কাউকে তো জোর করছে না।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি