বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Arpita Das | ২৫ অক্টোবর ২০২৫ ১০ : ৩২Soma Majumder
কলকাতায় একসঙ্গে হাজির হয়েছেন ঢালিউডের দুই জনপ্রিয় তারকা চঞ্চল চৌধুরী এবং তাসনিয়া ফারিন। এই মুহূর্তে ব্রাত্য বসুর পরিচালনায় ‘শিকড়’ ছবিতে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। তাঁকে ‘স্বার্থপর’ ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে তাসনিয়া ফারিনের সঙ্গে দেখা গেল। ঢালিউড-এর পাশাপাশি টলিউডেও বর্তমানে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। টলিপাড়ার একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। অন্যদিকে, দর্শকেরা তাসনিয়া ফারিনকে প্রথমবার দেখেন অতনু ঘোষ পরিচালিত ‘আরও এক পৃথিবী’ ছবিতে। এবার কি নতুন ছবির প্রস্তুতিতে ব্যস্ত এই অভিনেত্রী?
কলকাতায় কোয়েল মল্লিকের ডাকে স্পেশাল স্ক্রিনিংয়ে আসেন দুই তারকা। একসঙ্গে হঠাৎ কেন ঢালিউডের এই দুই অভিনেতা? প্রশ্ন শুনে হাসিমুখে চঞ্চল চৌধুরী বলেন, 'আসলে আমরা কেউ জানতাম না দু’জনেই কলকাতায় আছি, পুরোটাই কাকতালীয়, ও জানত না আমি এখানে এবং আমিও জানতাম না ও এখানে । টোনিদা অর্থাৎ অনিরুদ্ধ রায় চৌধুরীর সঙ্গে আমি একটি মিটিং করার জন্য কলকাতায় আসি। এছাড়াও ছবির শুটিং তো আছেই। আবার ও এখানে টোনিদার সঙ্গে মিটিং করতে আসে। দু’জনেই যাওয়ার পর দেখা হয় এবং তখন জানতে পারি দু’জনেই এখানে আছি। ব্যাপারটা বেশ মজার।”
আরও পড়ুনঃ রহস্যের ঘনঘটায় জয়ী-শ্রীমা! কোন গোপন সত্যি উন্মোচন করবেন জুটিতে?
বাংলাদেশের দুই তারকার যখন একসঙ্গে মিটিং হয়েছে, তবে কি এবার অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় দু’জনকে একই ছবিতে দেখতে পাবেন দর্শকেরা? এই প্রশ্ন শুনে হাসিমুখে দু’জনেই উত্তর দেন, 'সেটা এখনও জানি না। তবে কথাবার্তা চলছে। আশা করি আমরা একসঙ্গে কাজ করব।'

চঞ্চল চৌধুরীর কথায়, 'টোনিদার সঙ্গে আজ আমরা ব্রাঞ্চ করেছি, আসলে সকলেই দেরি করে ঘুম থেকে উঠি। তাই ব্রেকফাস্ট এবং লাঞ্চ দুটোই একসঙ্গে করেছি। সঙ্গে নানান কথা হয়েছে। এরপর টোনিদার কথাতেই এখানে আসি এবং কোয়েলও আমাদের আমন্ত্রণ করেছেন। এখন এই ছবি দেখার অপেক্ষায় আছি। ' সরাসরি কিছু না বললেও তাদের মধ্যে যে ছবি নিয়ে কথা হয়েছে তা বুঝিয়ে দিলেন দু’জনেই। এছাড়াও একই পরিচালকের সঙ্গে একই সময়ে সাক্ষাৎ তো আর অকারণে হতে পারে না, তাই মনে করা হচ্ছে এই দুই তারকাকে এবার দর্শকরা দেখতে চলেছেন একই ছবিতে।
কিছুদিন আগেই ঢালিউড-এর তারকা জয়া আহসানকে নিয়ে বাংলা ছবি করেছিলেন পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী। বহু বছর পর আবার তাঁর পরিচালনায় দর্শক দেখেছেন জয়া আহসান অভিনীত ছবি ‘ডিয়ার মা’। বলিউডে কাজ করলেও টলিউডে অনেক বছর পর কাজ করলেন তিনি। এর আগেও বাংলা ছবির ক্ষেত্রে সম্পর্ক নিয়ে জনপ্রিয় ছবি বানিয়েছেন এই পরিচালক। কখনও বিবাহ বহির্ভূত সম্পর্ক, আবার কখনও রক্তের সম্পর্ক ছাড়া মা মেয়ের সম্পর্ক। বর্তমানে টলিউডে কম কাজ করলেও সকলের অত্যন্ত পছন্দের পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী। সেই পরিচালকের পরিচালনায় এবার কি বড় পর্দায় দেখা যাবে বাংলাদেশের দুই তারকা? সেটাই এখন দেখার অপেক্ষা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি