শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজত বসু | ২৫ অক্টোবর ২০২৫ ০৮ : ৫৫Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: ফের টস হারল ভারত। এই নিয়ে টানা ১৮টি একদিনের আন্তর্জাতিকে টস হারল টিম ইন্ডিয়া। যা এক বিরল লজ্জার নজির। তবে শনিবার সিডনি ম্যাচে টস জিতে শুরুতে বোলিং নয়, ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।
প্রথমে বল করবেন শুভমান গিলরা। ভারতের প্রথম একাদশে হয়েছে জোড়া বদল। একজন অলরাউন্ডার এবং একজন জোরে বোলারকে বাদ দেওয়া হয়েছে প্রথম একাদশ থেকে। পরিবর্তে দু’জন এসেছেন প্রথম একাদশে।
আরও পড়ুন: সিডনিতে হারলে ৪১ বছর পর এই চরম লজ্জার মুখে পড়বে ভারত
প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন নীতীশ কুমার রেড্ডি এবং অর্শদীপ সিং। অলরাউন্ডার নীতীশকে প্রথম একাদশের বাইরে রেখে মাঠে নামার অর্থ ব্যাটিং শক্তি কিছুটা কমবে শুভমান গিলদের। শনিবার খেলছেন না অর্শদীপ সিংও। তাঁদের পরিবর্তে প্রথম একাদশে এসেছেন কুলদীপ যাদব এবং প্রসিধ কৃষ্ণা। সিডনির ২২ গজে স্পিনাররা সাহায্য পান। সে কথা মাথায় রেখেই সম্ভবত রিস্ট স্পিনার কুলদীপকে প্রথম একাদশে নেওয়া হয়েছে। নীতীশের জায়গায় তাঁকে প্রথম একাদশে নেওয়া হয়েছে। দলে রয়েছেন অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দরও। সব মিলিয়ে তিন স্পিনার নিয়ে খেলছে ভারত। বাঁহাতি অর্শদীপের পরিবর্তে প্রসিধকে দলে রাখা হয়েছে। জোরে বোলিংয়ের বৈচিত্র্যও কমছে সিডনিতে। কারণ ডানহাতি জোরে বোলার হিসাবে মহম্মদ সিরাজ এবং হর্ষিত রানা রয়েছেন। নীতীশের মিডিয়াম পেসের অভাবও অনুভূত হতে পারে। সার্বিক ভাবে শেষ ম্যাচে এক জন জোরে বোলারের পাশাপাশি এক জন ব্যাটার কম খেলাচ্ছেন শুভমানরা। বিরাট, রোহিত দু’জনেই রয়েছেন দলে। অস্ট্রেলিয়ার প্রথম একাদশে একটি বদল হয়েছে। বার্টলেটের বদলে এসেছেন ন্যাথান এলিস। এদিকে, ভারত অধিনায়ক শুভমান গিল জানান, টসে জিতলে প্রথমে বলই করতেন। তিনি বলেন, ‘লক্ষ্য দেখে আমরা রান ধাওয়া করতে চেয়েছিলাম। ফলে যা চেয়েছি, সেটাই পেয়েছি। আমরা আগের ম্যাচে যথেষ্ট রান করেছিলাম। কিন্তু কিছু সুযোগ হাতছাড়া করেছি।’
তবে জানা গেছে, দ্বিতীয় একদিনের ম্যাচে চোট পেয়েছিলেন নীতীশ। খেলার মতো অবস্থায় নেই তরুণ অলরাউন্ডার। তাই সিডনিতে তৃতীয় একদিনের ম্যাচের প্রথম একাদশে নেই তিনি। সোশ্যাল মিডিয়ায় বিসিসিআই জানিয়েছে, ‘অ্যাডিলেডে দ্বিতীয় একদিনের ম্যাচে বাঁ পায়ের উরুর পেশিতে চোট পান নীতীশ। চোটের জন্য সিডনিতে তৃতীয় একদিনের ম্যাচ খেলতে পারছে না তিনি। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম নীতীশের দেখভাল করছে।’ আর টি–টোয়েন্টি সিরিজের কথা ভেবে অর্শদীপকে বিশ্রাম দেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছে বিসিসিআই।
ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি