সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সম্পূর্ণা চক্রবর্তী | ২৪ অক্টোবর ২০২৫ ২২ : ২১Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়া সিরিজে প্রথম দুই ম্যাচে রান পাননি বিরাট কোহলি। দুটো ম্যাচেই 'গোল্ডেন ডাক' করেন। শনিবার তৃতীয় একদিনের ম্যাচ। তার আগে অবাক করার মতো দাবি করে বসলেন মাইকেল ক্লার্ক। প্রাক্তন অজি অধিনায়কের দাবি, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেষ একদিনের ম্যাচে সবচেয়ে বেশি রান করবেন কোহলি। একইসঙ্গে তিনি মনে করেন, সবচেয়ে বেশি উইকেট নেবেন জস হ্যাজেলউড। শুক্রবার বিয়ন্ড ২৩ ক্রিকেট পডকাস্টে নিজের মনোভাব ব্যক্ত করেন ক্লার্ক। বিরাটের খারাপ ফর্ম সত্ত্বেও তাঁর ওপরই বাজি ধরলেন অজি তারকা। ক্লার্ক বলেন, 'আমার মনে হয় ওরা স্টার্ক এবং হ্যাজেলউডকেই খেলাবে। আমার মতে, তৃতীয় ম্যাচে জোশি সর্বোচ্চ উইকেট নেবে। এতদিন আমি ভেবেছিলাম বিরাট সবচেয়ে বেশি রান করবে, কিন্তু ও দুটো শূন্য করেছে। তাসত্ত্বেও আমার বাজি কোহলিই। আমার মনে হয়, এই ম্যাচে ও সবচেয়ে বেশি রান করবে।' শেষ ম্যাচে কোহলির প্রত্যাবর্তনের বিষয়ে আশাবাদী ক্লার্ক।
সিরিজের শেষ ম্যাচে একটি উত্তেজক লড়াইয়ের অপেক্ষায় অস্ট্রেলিয়ান তারকা। আশা করছেন, টি-২০ সিরিজের আগে জয় দিয়ে শেষ করবে টিম ইন্ডিয়া। ক্লার্ক বলেন, 'আমার মনে হচ্ছে ভারত জিতবে। সিরিজ ২-১ হবে। আমি এই ভবিষ্যদ্বাণী আগেই করেছিলাম। তাই শেষ ম্যাচটা ভারত জিতলে আমার কোনও সমস্যা নেই। তবে আশা করব, ম্যাচটা ভাল হবে। একটাও ম্যাচ না জিতে টিম ইন্ডিয়া বাড়ি ফিরতে চাইবে না। এরপর টি-২০ সিরিজও আছে। তাই আত্মবিশ্বাস নিয়ে টি-২০ সিরিজ শুরু করতে চাইবে। আশা করছি ম্যাচটা ভাল হবে।' প্রথম দুটো ম্যাচ জিতে ইতিমধ্যেই ২-০ তে সিরিজ জিতে ফেলেছে অস্ট্রেলিয়া। শনিবার শেষ ম্যাচেও স্টার্ক, হ্যাজেলউড জুটিকে দেখা যাবে। তারমধ্যে দ্বিতীয়জনকে আরও ভয়ঙ্কর মনে করছেন ক্লার্ক। অস্ট্রেলিয়ার মাটিতে ফর্মে ফেরার এটাই শেষ সুযোগ কোহলির সামনে। অন্যদিকে টিম ইন্ডিয়াকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে নামবে অজিরা। সিরিজ নির্ধারিত হয়ে যাওয়ায়, দুই দলেই বেশি কিছু পরিবর্তন হতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি