বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Arshad Warsi Confirms Rajkumar Hirani Is Working on Munna Bhai 3 movie

বিনোদন | ‘মুন্নাভাই ৩’-এ সিলমোহর! রাজকুমার হিরানির পরিচালনায় কবে আসছে এই ছবি? বিরাট ঘোষণা ‘সার্কিট’-এর

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২৪ অক্টোবর ২০২৫ ১৯ : ১১Rahul Majumder

“জাদু কি ঝাপ্পি” সংলাপটি একবার শুনলেই মনে পড়ে যায় বলিউডের সেই অদ্ভুত বন্ধুত্বের কথা! 'মুন্নাভাই এমবিবিএস' আর 'লগে রহো মুন্নাভাই'-এর মুন্না আর সার্কিটকে কে ভুলতে পারে? সঞ্জয় দত্ত আর আরশাদ ওয়ার্সির সেই অদ্ভুত রসায়নই ছিল ছবির প্রাণ। দর্শক আজও তাঁদের জুটির তৃতীয় পর্বের অপেক্ষায়। এবার সেই আশায় নতুন আলো ফেললেন খোদ 'সার্কিট'।

 

এক সাক্ষাৎকারে আরশাদ জানিয়েছেন, বহু প্রতীক্ষার পর ‘মুন্নাভাই ৩’ নিয়ে পরিচালক রাজকুমার হিরানি সত্যিই কাজ শুরু করেছেন! অভিনেতার কথায়, “আগে তো এই ছবিটা একদম হচ্ছিল না। কিন্তু এখন রাজু (হিরানি) সত্যিই কাজ শুরু করেছেন। উনি সিরিয়াসলি লিখছেন, মনে হচ্ছে এ বার ছবিটা হবেই।”

 

এখানেই থামেননি আরশাদ। তিনি আরও বলেন, সঞ্জয় দত্তের সঙ্গে কাজ করা তাঁর জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা- “সঞ্জু একদম আলাদা মাপের প্রতিভা। ওর সঙ্গে কাজ করা মানেই দারুণ মজা। ও রোজ শুটে এসে বলত, ‘ভাই, আজ আমরা কী করছি?’ আর আমি ওকে পুরো গল্পটা মনে করিয়ে দিতাম! ধরুন, গতকাল যে দৃশ্যটার শুটিং হয়েছে, আজ তার আগের ঘটনার শুট হবে, এইসব আর কি। সব শুনেটুনে ও বিরক্তই হত। যাই হোক, তারপরেও যা পর্দায় করত ও, অভাবনীয়।" অভিনেতার কথায়, “ওর সঙ্গে পর্দায় যা ঘটত আমার, তা নিছক ম্যাজিক ছাড়া কিছু নয়।”

 

এর আগে ২০২৩ সালে আরশাদ বলেছিলেন, 'মুন্নাভাই ৩' হয়তো আর হবে না, কারণ রাজু হিরানি স্ক্রিপ্ট নিয়ে ২০০% নিশ্চিত না হওয়া পর্যন্ত কাজ শুরু করেন না। কিন্তু এখন, সব দিক থেকে সবুজ সঙ্কেত! অন্যদিকে, ২০২৪ সালের একটি অনুষ্ঠানে এই ছবির প্রসঙ্গে হিরানি নিজেও বলেছিলেন, “আমার কাছে একটা ইউনিক আইডিয়া আছে। মুন্নাভাই-এর তৃতীয় পর্ব আগের দু’টির থেকেও ভাল হতে হবে। শত বছরের সিনেমায় প্রায় সব কথাই বলা হয়ে গেছে, কিন্তু আমি নতুন একটা ব্যাপার ভেবেছি তবু।”

 


প্রসঙ্গত, রাজকুমার হিরানির পরিচালনা আর বিধু বিনোদ চোপড়ার প্রযোজনায় মুন্নাভাই এমবিবিএস (২০০৩) আর লাগে রহো মুন্নাভাই (২০০৬) বলিউডে এক নতুন ইতিহাস গড়েছিল। প্রথম ছবিতে দেখা গিয়েছিল-মুম্বইয়ের এক গুণ্ডা মুন্না, যে বাবার স্বপ্ন পূরণ করতে মেডিক্যাল কলেজে ভর্তি হয়। দ্বিতীয় ছবিতে গাঁধীবাদকে আধুনিক ভাষায় তুলে ধরেছিলেন হিরানি, আর দর্শক তার প্রেমে পড়ে গিয়েছিল। দুটি ছবিই মিলে বিশ্বজুড়ে প্রায় ১৫৯.৮ কোটি টাকার ব্যবসা করেছিল।

 

এখন প্রশ্ন একটাই। ফিরবে কি মুন্না-সার্কিটের সেই জাদু? কারণ আরশাদের এই নতুন ইঙ্গিত কিন্তু বলছে, “হ্যাঁ, এবার সত্যিই কিছু হতে চলেছে!”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া