বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২৪ অক্টোবর ২০২৫ ১৮ : ৫৪Rahul Majumder
সইফ আলি খানের মতোই বলিউডে পা রেখেছেন তাঁর ছেলে ইব্রাহিম আলি খান। তারকা অভিনেতার সন্তান বলে কথা! তাঁর অভিনীত প্রথম ছবি ‘নাদানিয়াঁ’ মুক্তি পাওয়ার আগেই তাঁকে নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। কিন্তু ছবি মুক্তি পাওয়ার পর সেই উত্তেজনা যেন মুহূর্তে বদলে গেল সমালোচনায়। অভিনয়, নায়িকার সঙ্গে রসায়ন আর গল্প-প্রথম ছবিতেই সবকিছু নিয়েই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলড হন নবাগত ইব্রাহিম।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এই প্রথম ছবিটিকেই সরাসরি ‘খারাপ’ বলে বসলেন তিনি! ইব্রাহিমের ভাষায়, “খোলাখুলি বলছি। ওটা সত্যিই খুব খারাপ ছবি ছিল।”
আর সইফ-পুত্রের এই মন্তব্যেই নাকি বেজায় চটে গিয়েছেন ‘নাদানিয়াঁ’ ছবির সহ-প্রযোজক করণ জোহর। সূত্রের খবর, করণ এই মন্তব্য শুনে ‘মন খারাপ’ করেছেন। কারণ, ‘নাদানিয়াঁ’ দিয়েই যে ইব্রাহিমকে বলিউডে লঞ্চ করেছিলেন তিনিই। এমনকী, নবাগত অভিনেতার এই প্রথম ছবি মুখ থুবড়ে পড়লেও, করণ পরের প্রোজেক্ট ‘সরজমিন’-এও তাঁকে নেওয়ার ঝুঁকি নিয়েছিলেন।
করণ জোহরের এক ঘনিষ্ঠের কথায়, “করণ অকৃতজ্ঞতার সঙ্গে অপরিচিত নন। কিন্তু এই ঘটনার পর তিনি সত্যিই কষ্ট পেয়েছেন। অনেকেই তাঁকে ইব্রাহিমকে দ্বিতীয় সুযোগ না দিতে বলেছিলেন। তবুও করণ নিজের দেওয়া কথা রেখেছিলেন।” আরও এক সূত্রের দাবি, “একটা ছবি না চললেই তাকে অস্বীকার করা যায় না। সইফ আলি খানকেও তাঁর প্রথম ছবি ‘বেখুদি’ থেকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু কখনও তিনি সেই ছবির নামে খারাপ কথা বলেননি।”
তবে ইব্রাহিম নিজে এই বিতর্কে এখনও মুখ খোলেননি। সাক্ষাৎকারে তিনি শুধু জানিয়েছেন, নিজের পরের ছবি ‘দিলের’ নিয়েই এখন তাঁর সব ফোকাস। তিনি আরও বলেন, “আমি চাই ভালো কাজের পর আবার করণ স্যারের কাছে গিয়ে বলি, ‘এবার আবার একসঙ্গে কিছু করি।’ আমি তাঁকে গর্বিত করতে চাই।”
অবশ্য ইব্রাহিমের এই মন্তব্যের পর করণ জোহরের মুখ থেকে প্রতিক্রিয়া এখনও আসেনি। কিন্তু বলিউডের অন্দরে ফিসফিসানি, এই সইফ-পুত্রের এই মন্তব্য হয়তো তাঁদের সম্পর্কের সুরেই বেসুরো নোট লাগিয়ে দিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি