বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | অর্চনা-পারমিতকে নকল করে জনপ্রিয় কপিল? ‘রয়্যালটি’র প্রসঙ্গ তুলে কী দাবি ‘ডিডিএলজে’ খ্যাত অভিনেতার

সংবাদ সংস্থা মুম্বই | ২৪ অক্টোবর ২০২৫ ১৮ : ৪৯Sanchari Kar

পারমিত শেঠি সম্প্রতি তাঁর কেরিয়ারের শুরুর দিনের এক অবাক করা ঘটনার কথা প্রকাশ করেছেন। অভিনেতা জানিয়েছেন একসময় তিনি এবং তাঁর স্ত্রী, জনপ্রিয় অভিনেত্রী অর্চনা পূরণ সিং, কমেডিয়ান–অভিনেতা কপিল শর্মার কাছ থেকে রয়্যালটি নেওয়ার কথা ভেবেছিলেন। কারণ কপিলের জনপ্রিয় শো-এর কনসেপ্ট নাকি মূলত তাঁদের তৈরি একটি ফরম্যাট থেকে অনুপ্রাণিত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পারমিত বলেন, “শুরুর দিকে অর্চনা আর আমি আমাদের নিজেদের প্রোডাকশন হাউস শুরু করেছিলাম। আমরা একটি টক শো তৈরি করেছিলাম, যা অনেকটা কপিল শর্মার শো-এর মতো ছিল। আমি স্ক্রিপ্ট লিখতাম, আর অর্চনা স্ট্যান্ড-আপ করত।”

হাসতে হাসতে পারমিত আরও যোগ করেন, “তখন বলেছিলাম কপিল আমাদের আইডিয়া থেকে অনুপ্রাণিত হয়ে যেহেতু তাঁর শো করছে, তাই তাঁর আমাদের রয়্যালটি দেওয়া উচিত! এমনকি আমি ওর কাছে মজার ছলে রয়্যালটি চেয়েও নিয়েছিলাম।” ঘটনাচক্রে কপিলের শোয়ের অন্যতম গুরুত্বপূরণ সদস্য অর্চনা।

একই সাক্ষাৎকারে পারমিত তাঁর এবং অর্চনার দীর্ঘ ৩০ বছরের দাম্পত্য সম্পর্ক নিয়েও খোলামেলা কথা বলেন। তিনি জানান, তাঁরা শুরুতে তাঁদের বিয়ের খবর গোপন রেখেছিলেন। কারণ সেই সময়ে বিবাহিত অভিনেত্রীদের কাজ পাওয়া কঠিন ছিল।
পারমিত বলেন, “আমরা বিয়ের ঘোষণা দিইনি। যখন অর্চনা আমাদের ছেলে আর্যমানের গর্ভে ছিল, তখনই আমরা জানিয়েছিলাম যে আমরা বিবাহিত। ইন্ডাস্ট্রির কিছু মানুষ জানত, কিন্তু আনুষ্ঠানিকভাবে আমরা কিছু বলিনি।”
তিনি আরও জানান, তাঁদের সম্পর্কের মজবুত ভিত্তি দাম্পত্য নয়, বন্ধুত্ব। “আমরা কখনও স্বামী-স্ত্রীর সেই ঐতিহ্যবাহী বন্ধনে নিজেদের আটকে রাখিনি। আমরা একে অপরের বন্ধু হিসেবে থাকি— সেটাই আমাদের সম্পর্কের সবচেয়ে বড় শক্তি,” বলেন পারমিত।

‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’এর হাত ধরে খ্যাতি পাওয়া অভিনেতা পারমিত এবং ‘জনপ্রিয় ‘দ্য কপিল শর্মা শো’এর অন্যতম সদস্য অর্চনা, দু’জনেই বহুদিন ধরে বিনোদন জগতের পরিচিত মুখ। তাঁদের সম্পর্ক এবং হাস্যরসপূর্ণ বোঝাপড়া আজও দর্শকদের কাছে অনুপ্রেরণা।

অর্চনা নয়ের দশক থেকেই টেলিভিশন এবং চলচ্চিত্রের জগতে এক পরিচিত মুখ। তাঁর হাস্যরস, প্রাণবন্ত ব্যক্তিত্ব এবং দ্য কপিল শর্মা শোয়ে তাঁর ঝলমলে উপস্থিতি তাঁকে আজও দর্শকদের প্রিয় করে রেখেছে। অন্য দিকে, পারমিত ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে ’ ছবিতে রাজেশ চরিত্রে অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন। পরবর্তীতে তিনি ‘দিলজলে’, ‘দিল ধড়কনে দো’, ‘বাদল’, ‘লাল সিং চাড্ডা ‘-সহ একাধিক ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি তিনি একজন দক্ষ পরিচালক এবং লেখক হিসাবেও নিজেকে প্রমাণ করেছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া