বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ওটিটিতে মুক্তি অন্বেষার প্রথম সঙ্গীত পরিচালনার কাজ, কোথায় দেখা যাবে 'লাইম অ্যান্ড লাইট'?

নিজস্ব সংবাদদাতা | ২৪ অক্টোবর ২০২৫ ১৫ : ২২Snigdha Dey

২০১৯ সালে মুক্তি পেয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্তর ছবি 'লাইম অ্যান্ড লাইট'। 'লাইম অ্যান্ড লাইট' হল একটি একটি মনস্তাত্ত্বিক থ্রিলার। ছবিতে ঋতুপর্ণা দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। এই থ্রিলারে অর্জুন চক্রবর্তী, শ্রীলা মজুমদার ও জিতু কমলের মতো অন্যান্য তারকারাও অভিনয় করেছেন। ছবিটির পরিচালনায় ছিলেন রেশমি মিত্র।  

 

 

ছবির গল্পে একজন সংগ্রামী জুনিয়র শিল্পী যখন একজন সুপারস্টারের গ্ল্যামারাস জীবনে প্রবেশ করে, তখন এটি আকাঙ্ক্ষা এবং প্রতারণার একটি বিপজ্জনক খেলা শুরু হয়। এই ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন অন্বেষা দত্ত গুপ্ত। এই ছবিতেই প্রথমবার সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। ছবিটি এত বছর পর আবারও মুক্তি পাচ্ছে। তবে বড়পর্দায় নয়, ওটিটি প্ল্যাটফর্মে আসছে 'লাইম অ্যান্ড লাইট'। 

 


ওটিটি প্ল্যাটফর্ম ক্লিকে দেখা যাবে এই ছবিটি। অন্বেষার প্রথম সঙ্গীত পরিচালক হিসেবে কাজ বলে তিনিও বেশ উত্তেজিত। কিছুদিন আগেই গায়িকা থেকে নায়িকা হয়েছেন অন্বেষা দত্ত গুপ্ত! মিউজিক্যাল ছবি 'হামসাজ'-এ গায়িকা অন্বেষা দত্তগুপ্তকে দেখা গিয়েছে নায়িকার ভূমিকায়। ছবিটি পরিচালনা করেছেন সৌম্যজিৎ গঙ্গোপাধ্যায়। ছবিতে অন্বেষার বিপরীতে রয়েছেন মহম্মদ ইকবাল।

 

আরও পড়ুন: আধো আধো বুলিতে মন্ত্রোচ্চারণ ইয়ালিনির, বোনকে আশীর্বাদ করে কোন শপথ নিল রাজ-শুভশ্রী পুত্র ইউভান?

 


মোট ১১টা গান আছে ছবিতে। সব ক’টারই সুর দিয়েছেন অন্বেষা। এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরও তাঁরই। গানের সঙ্গে এতদিন শ্রোতারা তাঁকে রিলেট করেছে এসেছেন। এরকম একটা মিউজিক্যাল ছবিতে অভিনয় করতে সেই ধারাই অব্যাহত থাকবে বলে জানিয়েছিলেন গায়িকা। তাই অভিনয়ের ডেবিউ হিসাবে এই ছবিকেই বেছে নিয়েছেন তিনি।

 

 


বাংলা ছবিতে অভিনয় করার প্রস্তাব এর আগেও পেয়েছেন অন্বেষা। কিন্তু তখন তাঁর মনে হয়েছিল গান নিয়েই কাজ করবেন তিনি। তবে এই ছবিতে দর্শক মহলের ইতিবাচক সাড়া পেয়ে অন্বেষা জানিয়েছেন, বাংলা কিংবা হিন্দিতে যদি ছবি বা সিরিজের প্রস্তাব পান, এবার আর পিছপা না হয়ে ভেবে দেখবেন তিনি।

 

 

 

সম্প্রতি তাঁর কন্ঠে মুক্তি পেয়েছে নতুন গান। বাংলার ছেলের সুরে গায়িকার গাওয়া এই গান ইতিমধ্যেই বহু শ্রোতার মন কেড়েছে। এবার হিন্দি গান গাইলেন অন্বেষা। মুক্তি পেয়েছে তাঁর নতুন গান ‘গামন কা তু মারহাম’। রোমান্টিক এই হিন্দি গানটির সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করেছেন রজত ঘোষ। গানটির কথা লিখেছেন সঙ্গীত পরিচালক রজত ঘোষ নিজেই। গানটির শ্যুটিং হয়েছে কলকাতা শহরের বাইরে। এর আগে গায়িকা অন্বেষা নানা গানে শ্রোতাদের মন কেড়েছিলেন। তবে এবার তাঁর এই হিন্দি গান শ্রোতাদের মনে আলাদা ভাবে জায়গা করে নিয়েছেন। গানটি মুক্তি পেয়েছে ‘মুভি অ্যান্ড মিউজিক’ প্রোডাকশনের ব্যানারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া