সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | নিয়মরক্ষার ম্যাচে সিডনিতে ভারতের প্রথম একাদশে একাধিক বদলের সম্ভাবনা,‌ কোপ পড়বে রোহিত–কোহলির উপর?‌ 

রজত বসু | ২৪ অক্টোবর ২০২৫ ১৩ : ২৬Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ অ্যাডিলেডেই সিরিজ হেরে গিয়েছে ভারত। একদিনের সিরিজে আর একটি ম্যাচ বাকি রয়েছে। সেটি শনিবার সিডনিতে। সিরিজ হেরে যাওয়ায় ভারতীয় দলের প্রথম একাদশে বেশ কিছু বদল হতে পারে।


সাধারণত নিয়মরক্ষার ম্যাচে দলগুলি পরীক্ষানিরীক্ষা সেরে নেয়। প্রথম একাদশের অনিয়মিতদের খেলার সুযোগ দেওয়া হয়। গৌতম গম্ভীর, শুভমন গিলরাও কি ব্যর্থদের বাদ দিয়ে অন্যদের দেখে নেবেন?


অস্ট্রেলিয়ার মাটিতে এক দিনের সিরিজ রোহিত শর্মা এবং বিরাট কোহলির কাছে অগ্নিপরীক্ষা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু’ম্যাচে রোহিতের রান ৮ এবং ৭৩। দ্বিতীয় ম্যাচে চাপে পড়ে যাওয়া ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিংদের একাধিকবার পরামর্শ দিতেও দেখা গিয়েছে তাঁকে। এই দু’ম্যাচে কোহলির অবদান শূন্য! ক্রিকেটজীবনে প্রথম বার পর পর দু’টি এক দিনের ম্যাচে কোনও রান পাননি তিনি। কোহলি এখনও অবধি ডাহা ফেল। এই পরিস্থিতিতে তৃতীয় ম্যাচেও কি প্রথম একাদশে জায়গা হবে তাঁর? নাকি যশস্বী জয়সওয়ালকে সুযোগ দেবেন গম্ভীররা?


তবে প্রশ্ন রয়েছে রোহিতের ফর্ম নিয়েও। বৃহস্পতিবার ৭৩ রান করলেও খেলেছেন ৯৭ বল। রোহিতের খেলা ডট বলের সংখ্যা ৫৭। ওপেন করতে নেমে ৯.৩ ওভার অপচয় করেছেন তিনি। পাওয়ার প্লের অধিকাংশ বলে রানই করতে পারেননি। স্বাভাবিক ভাবেই তৃতীয় এক দিনের ম্যাচে প্রথম একাদশে রদবদলের পথে হাঁটতেই পারেন গম্ভীর। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনের দাবি অনুযায়ী, সিরিজ শুরুর আগেই নাকি কোচ বলে দিয়েছিলেন, পরের পর ম্যাচে ব্যর্থ হলে সুযোগ পাওয়া যাবে না।


রোহিত সদ্য নেতৃত্ব হারিয়েছেন। সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। তাও অস্ট্রেলিয়ার মাটিতে। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে ৭৩ রান অন্তত করেছেন। তৃতীয় ম্যাচে যদি পরীক্ষা–নিরীক্ষার জন্য তাঁকে বসানো হয়, তা হলে ওপেনার হিসাবে নামবেন যশস্বী। কোহলি যেমন প্রথম দু’ম্যাচ কোনও রান করতে পারেননি, তেমন যশস্বী একটিই এক দিনের ম্যাচ খেলেছেন গত ফেব্রুয়ারিতে। নাগপুরের ২২ গজে ওপেন করে ১৫ রান করেছিলেন। এক দিনের ক্রিকেটে তাঁরও ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে সিডনির ২২ গজ।


সিডনিতে ইনিংসের শুরুতে ২২ গজে যশস্বীর সঙ্গী হতে পারেন শুভমান। তিনিও প্রথম দু’ম্যাচে ব্যর্থ। তবু অধিনায়ক হিসাবে তাঁর খেলা নিয়ে প্রশ্ন নেই। ব্যাটিং অর্ডারের তিন নম্বরে কে নামবেন? কোহলির উপর কোপ পড়লে তিনে নামতে পারেন রাহুল। ব্যাটিং অর্ডারের চার নম্বরে থাকবেন সহ–অধিনায়ক শ্রেয়স আইয়ার। দ্বিতীয় ম্যাচে রান পেয়েছেন শ্রেয়স। পাঁচ নম্বরে অলরাউন্ডার অক্ষর প্যাটেল। ফর্মেও রয়েছেন অক্ষর। ছ’নম্বরে নামতে পারেন ধ্রুব জুরেল। তরুণ উইকেটরক্ষক–ব্যাটারকে দেখে নেওয়ার সম্ভাবনা রয়েছে। সিডনিতে এক দিনের ক্রিকেটে অভিষেক হতে পারে তাঁর। সাত নম্বরে ওয়াশিংটন সুন্দর থাকবেন সম্ভবত। ব্যাটিং অর্ডারের আট নম্বরে দেখা যেতে পারে আর এক অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডিকে। যদিও প্রথম দুটি ম্যাচে তিনিও ব্যাট হাতে ব্যর্থ। বাকি তিনটি জায়গা বিশেষজ্ঞ বোলারদের। নয় নম্বরে নামবেন সম্ভবত অর্শদীপ সিং। ব্যাটিং অর্ডারের ১০ নম্বরে দেখা যেতে পারে বিশেষজ্ঞ স্পিনার কুলদীপ যাদবকে। হর্ষিত রানার পরিবর্তে প্রথম একাদশে আসতে পারেন তিনি। দু’টি ম্যাচে কুলদীপকে বসিয়ে হর্ষিতকে খেলানো নিয়ে গম্ভীরকে অনেক সমালোচনা শুনতে হয়েছে। ১১ নম্বরে থাকার কথা মহম্মদ সিরাজের।


তবে রোহিতকে খেলাতেও পারেন গম্ভীর–গিলরা। আবার সিরাজের জায়গায় আনা হতে পারে প্রসিধ কৃষ্ণাকে। বিরাটকেও আর একটা সুযোগ দেওয়া হতে পারে। সেক্ষেত্রে লোকেশ রাহুলকে বসিয়ে ধ্রুব জুরেলকে উইকেটরক্ষক হিসেবে আনা হতে পারে। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া