সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | রহস্যময় পোস্টে ঝড় তুললেন অশ্বিন, ভারতের তারকা স্পিনারের নিশানায় কোহলি নাকি গম্ভীর?

কৃষানু মজুমদার | ২৩ অক্টোবর ২০২৫ ২১ : ০৮Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় রবিচন্দ্রন অশ্বিনের পোস্ট ঝড় তুলে দিল। কাকে উদ্দেশ্য করে যে তিনি এই পোস্ট করলেন, সেটাই অনেক বুঝতে পারছেন না। কেউ মনে করছেন গৌতম গম্ভীরকে উদ্দেশ্য করে তিনি এই পোস্ট করেছেন। আবার কেউ মনে করছেন বিরাট কোহলিই উদ্দিষ্ট ব্যক্তি। 

নাইকে-র লোগোর আদলে লেখা, 'জাস্ট লিভ ইট'। নাইকের ট্যাগলাইন 'জাস্ট ডু ইট'। 

আরও পড়ুন: 'শুধু কি অ্যাডিলেড নাকি সবার জন্য...', ব্যর্থতার দিনে কোহলির 'অঙ্গভঙ্গি' নিয়ে শুরু চরম জল্পনা ...

বিরাট কোহলি এদিনও ব্যর্থ। চার বলেই শেষ হয়ে যায় তাঁর ইনিংস। অ্যাডিলেডে আউট হয়ে ড্রেসিং রুমে ফেরার সময়ে কোহলিকে গ্লাভস নাড়াতে দেখা গিয়েছে। অনেকেই বলছেন, এটা কি কেবলই অ্যাডিলেডের জন্য নাকি সবার জন্য? হয়তো এটাই কোহলির শেষ অস্ট্রেলিয়া সফর। সেই অজি-ভূমে কোহলির ব্যাট চলল না। সেটা দেখেই  কি অশ্বিন কোহলিকে অবসরের কথা বললেন রহস্যময় এক পোস্টের মাধ্যমে? নাকি গৌতম গম্ভীরকে ভারতের হেড কোচের চাকরি ছেড়ে দিতে বললেন? অশ্বিনের পোস্ট নিয়ে রহস্য। কোহলি রান পাননি। গম্ভীরের দলগঠন নিয়ে প্রশ্ন উঠছে। উইকেট নেওয়ার ক্ষমতা থাকা কুলদীপ যাদবকে বাইরে কেন রাখা হল, তা নিয়ে অনেকে চর্চা শুরু করেছেন। 

ভারত অধিনায়ক শুভমান গিল সিরিজ হেরে বলছেন, ২৬৪ রান কম ছিল না। কিন্তু ফিল্ডিংয়ের জন্যই ম্যাচটা হাত থেকে বেরিয়ে গিয়েছে। কথায় বলে ক্যাচ ধরো, ম্যাচ জেতো। ভারত ক্যাচ ছেড়েই ম্যাচ হারল বলে মনে করেন গিল। 


ম্যাথু শর্ট দু'বার জীবন ফিরে পান। একবার তাঁর ক্যাচ ছাড়েন অক্ষর প্যাটেল। আরেকবার মহম্মদ সিরাজ। নীতীশ কুমার রেড্ডি ছাড়েন ট্রাভিস হেডের ক্যাচ। তবে তাতে বেশি ক্ষতি হয়নি ভারতের। কারণ হেড এদিন বিপজ্জনক হয়ে উঠতে পারেননি। কিন্তু শর্টের ক্যাচ ছেড়ে দেওয়াটা ভারতকে খাদের কিনারায় ঠেলে দেয়। ভারত অধিনায়ক শুভমান গিল আলাদা করে কারও নাম উল্লেখ করেননি। তবে ক্যাচ হাতছাড়া করা এই তিন ক্রিকেটারের দিকেই আঙুল তুলেছেন তিনি। 

অশ্বিনের রহস্যে ঘেরা পোস্ট কাদের প্রতি করা তা নিয়ে চলছে জোর চর্চা। 

আরও পড়ুন: স্ট্রাইক রেটের উন্নতি ঘটাতে বলেছিলেন হেসন, বাকিদের ব্যর্থতায় পাক দলে ফিরলেন এই তারকা


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া