বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | কমেডির ধাঁধায় রোহন-সায়ন, দুই নায়কের 'ভাগ্য' বদলাতে আসছে কোন সিরিজ? 

স্নিগ্ধা দে | ২৩ অক্টোবর ২০২৫ ১৭ : ২৫Snigdha Dey

দুই বন্ধু, অফিসের চাপে দু'জনেই নাজেহাল। একটু স্বাধীনতা ও শান্তি খুঁজে পাওয়ার আশায় নতুন কিছু শুরু করতে যায় তারা। কিন্তু সেখানে প্রতি পদে ঘটে বিপদ! এমন বিপাকে পড়ে তারা যে সামাল দিতে হিমসিম খেতে হয়। শেষমেশ কি সুখের ঠিকানা খুঁজে পাবে দুই ভুক্তভোগী বন্ধু? এই উত্তর নিয়ে আসছে নতুন সিরিজ 'প্লে অন'। দরশু ওটিটি অরিজিনালস-এর প্রথম গল্প হতে চলেছে এটি। 

 

 

 

 

 

 

আসলে এখন বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ওটিটি প্ল্যাটফর্মগুলো। ওটিটির ছবি, সিরিজেই এখন টান দর্শকের। উইকেন্ড হোক বা অবসরে, ওটিটি যেন প্রিয় বন্ধু হয়ে উঠেছে। বাংলার ওটিটি প্ল্যাটফর্মগুলোর রমরমা কম নয়, এবার তাদের টেক্কা দিতে এসেছে আরও এক নতুন প্ল্যাটফর্ম, 'দরশু ওটিটি'। ইতিমধ্যেই টলি তারকাদের হাত ধরে শুভরম্ভ হয়েছে এই ওটিটির। 

 

 

 

 

 

 

বেশ কয়েকটি সিরিজে জমে উঠেছে এই ওটিটি। তার নতুন সংযোজন এই 'প্লে অন'। পরিচালনায় অরিন্দম চক্রবর্তী। 'প্লে অন'-এর মুখ্য দুই বন্ধুর চরিত্রে দেখা যাবে অভিনেতা রোহন ভট্টাচার্য ও সায়ন মুখোপাধ্যায়কে। রোহন ও সায়ন ছাড়াও এই কমেডি সিরিজের অন্যান্য চরিত্রে দেখা যাবে সৈরিতি বন্দ্যোপাধ্যায়, নেহা আমনদীপ সহ আরও বেশ কিছু পরিচিত মুখকে। 

 

 

আরও পড়ুন: মা কোয়েলের কোলে বসে দাদা কবীরকে ফোঁটা দিল একরত্তি কাব্য, মল্লিক বাড়ির ভাইফোঁটায় আর কী কী হল?

 

 

ভরপুর কমেডির মিশেলে সিরিজের পরিচালনা করেছেন অরিন্দম চক্রবর্তী। তাঁর পরিচালনা এর আগে দর্শক বড়পর্দায় দেখেছেন। এদিকে, কমেডি ঘরানায় এর আগেও বহুবার মন জয় করেছেন রোহন ভট্টাচার্য। সিরিজ থেকে শুরু করে ধারাবাহিকে তাঁর কমিক টাইমিং নজর কেড়েছে দর্শকের। এই ঘরানায় প্রথম কাজ করতে চলেছেন সায়ন। তবে অফস্ক্রিনে রোহন-সায়ন ভাল বন্ধু বলেই পরিচিত, তাই সেই রেশ পর্দাতেও দারুণ কাজ করেছে বলে খবর। 

 

 

 

 

 

জানা যাচ্ছে, পুজোর আগেই শেষ হয়েছে এই সিরিজের শুটিং। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষেই দরশুতে মুক্তি পাবে এই সিরিজটি। 

 

 

 

 

প্রসঙ্গত, রোহনকে দর্শক যেমন বড়পর্দায় বিভিন্ন চরিত্রে দেখছেন, তেমনই ওটিটিতেও সমানতালে কাজ করতে দেখছেন। এর মাঝে বলিউডের ছবিতেও অভিনয় করেছেন রোহন। মাঝে তাঁর ছোটপর্দায় ফেরার গুঞ্জন শোনা গেলেও, নিজেই সেই গুজব এড়িয়ে গিয়েছেন তিনি‌। জানিয়েছেন, এই মুহূর্তে ছোটপর্দায় ফেরার কথা ভাবছেন না। অন্যদিকে, সায়ন ছোটপর্দার পরিচিত মুখ। বিভিন্ন চরিত্রে অনুরাগী মহলে নিজের জায়গা পাকা করেছেন অভিনেতা। পর্দার বাইরে দুই অভিনেতার বন্ধুত্ব নাকি দারুণ। এবার কমেডির মিশেলে দুই বন্ধুর গল্প কোন দিকে মোড় নেবে সেটাই দেখার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া