শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৃষানু মজুমদার | ২৩ অক্টোবর ২০২৫ ১৬ : ১৯Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: শুধু জাতীয় দলের হয়ে নয়, রাজ্য দলের হয়ে একসঙ্গে খেলেছেন রোহিত শর্মা এবং শ্রেয়স আইয়ার।
দুই ক্রিকেটারের রসায়ন বেশ ভাল। তার প্রভাব পড়ে বাইশ গজে। অ্যাডিলেডে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলাকালীন রোহিত ও শ্রেয়সের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি হল একটা সিঙ্গল নেওয়াকে কেন্দ্র করে। দুই ক্রিকেটার পারস্পরিক মৃদু 'তর্কাতর্কি'তে মেতে উঠলেন। তাঁদের কথাবার্তা ধরা পড়ল স্টাম্প মাইক্রোফোনে। রোহিত শ্রেয়সকে বোঝানোর চেষ্টা করছেন রানটা হয়ে যেত। সেই রানটাই আর নেওয়া হল না। রোহিতের কথা শুনে আইয়ার বলেন, ''তুমিই তো কল দিতে পারতে।'' ঠিক কী কথা হয়েছিল রোহিত ও শ্রেয়সের মধ্যে?
আরও পড়ুন: মুম্বই ইন্ডিয়ান্সে ফিরতে চলেছেন এই ক্রিকেটার, অশ্বিনের বদলে কাকে নেবে চেন্নাই জানুন ...
রোহিত-আরে শ্রেয়স, এটা তো হয়ে যেত।
শ্রেয়স-আরে তুমি তো কলটা দেবে। পরে আমাকে আর বলতে যেত না। আমার দিকেও আর তাকিও না।
রোহিত-কল তো তোকেই দিতে হবে রে।
রোহিত-ও সাত নম্বর ওভার করছে।
শ্রেয়স-ও কোন অ্যাঙ্গেলে দৌড়চ্ছে এটা আমি বুঝতেই পারছি না।
শ্রেয়স-কল দো না।
রোহিত-আমি এই কল দিতে পারব না।
শ্রেয়স -ও তো তোমার সামনেই আছে।
রোহিত ও শ্রেয়স ব্যাটিংয়ের সময়ে নিজেদের মধ্যে মজার আলাপচারিতায় মেতে উঠলেও ইনিংস গোছানোর কাজটা করেন দুই মুম্বইকর। তৃতীয় উইকেটে ১১৮ রানের পার্টনারশিপ দু'জনের। সেই সময়ে এই দুই মুম্বইকর যদি পার্টনারশিপ না গড়তেন তাহলে ভারতের রান ভদ্রস্থ দেখাত না। প্রথমে ব্যাট করতে নেমে একসময়ে ২ উইকেট চলে গিয়েছিল ১৭ রানে। সেখান থেকে রোহিত-শ্রেয়সের পার্টনারশিপ ও পরের দিকে অক্ষর প্যাটেল (৪৪) ও হর্ষিত রানার (২৪*) সৌজন্যে ভারত করে ৯ উইকেটে ২৬৪ রান।
অ্যাডিলেডে ব্যর্থ বিরাট কোহলি। তাঁর ব্যর্থতার দিনে নজর কাড়লেন রোহিত। অ্যাডিলেডে করলেন লড়াকু ৭৩। ৯৭ বলের ইনিংস মোটেই রোহিত সুলভ নয়। তবে মেরেছেন সাতটি চার ও দুটি ছয়।
Stump mic captures Rohit Sharma vs Shreyas Iyer ????????
— Star Sports (@StarSportsIndia) October 23, 2025
Whose call was it really?✍????????#AUSvIND ???? 2nd ODI | LIVE NOW ???? https://t.co/dfQTtniylt pic.twitter.com/YipS5K9ioa
প্রথম ব্যাটার হিসাবে অস্ট্রেলিয়ার মাটিতে ভারত–অস্ট্রেলিয়া লড়াইয়ে হাজার রানের মালিক হলেন রোহিত। ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে হাজার রান করলেন হিটম্যান। ২১ ইনিংসে এই কীর্তি গড়লেন তিনি। বিরাটের অস্ট্রেলিয়ায় রান রয়েছে ৮০২, আর শচীনের ৭৪০। এতকিছুর পরেও কিন্তু অজিদের বিরুদ্ধে ভারত রানের ইমারত গড়তে পারেনি। আর অজি-ভূমে বড় রান না করলে ম্যাচ জেতা কঠিন।
আরও পড়ুন: টানা দু' ম্যাচে ডাক, কোহলির কেরিয়ার কি শেষের পথে?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি