বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা মুম্বই | ২৩ অক্টোবর ২০২৫ ১০ : ৪৬Sanchari Kar
টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমাগরম খবর কী?
অমিতাভের প্রতিবেশি জামাই নিখিল
অমিতাভ বচ্চনের পরিবার মুম্বইয়ে নতুন ঠিকানা পেল। তাঁর জামাই এবং এসকর্টস কুবোটা লিমিটেডের চেয়ারম্যান-ম্যানেজিং ডিরেক্টর নিখিল নন্দা শহরের অন্যতম অভিজাত এলাকা জুহুতে প্রায় ২৮ কোটি টাকার একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। এই একই এলাকায় বচ্চন পরিবারের বিখ্যাত বাংলো ‘প্রতীক্ষা’ ও ‘জলসা’ অবস্থিত।
রিয়েল এস্টেট গবেষণা ও তথ্য সংস্থা লাইসেস ফরাস-এর প্রাপ্ত নথি অনুযায়ী, এই সম্পত্তি কেনার প্রক্রিয়া ১৬ অক্টোবর সম্পন্ন হয়েছে। লেনদেনটি সম্পন্ন করেন নিখিল নন্দার বোন নিতাশা নন্দা, যিনি তাঁর পক্ষে পাওয়ার অফ অ্যাটর্নি হিসাবে সই করেন।
বর্তমানে দিল্লিতে বসবাসরত নিখিল নন্দার এই বিনিয়োগ ইঙ্গিত দিচ্ছে যে, তিনি বচ্চন পরিবারের সঙ্গে এখন মুম্বইয়ে আরও বেশি সময় কাটাতে পারেন। বিশেষত তাঁদের সন্তান অগস্ত্য নন্দা ও নব্যা নবেলি নন্দা সেই শহরেই নিজেদের কর্মজীবন গড়ে তুলছেন।
নথি অনুযায়ী, নতুন ফ্ল্যাটটির আয়তন প্রায় ৩ হাজার ১৩৯ বর্গফুট, সঙ্গে অতিরিক্ত ৪১১ বর্গফুটের টেরেস, অর্থাৎ মোট আয়তন প্রায় ৩ হাজার ৫৫০ বর্গফুট। ফ্ল্যাটটির সঙ্গে রয়েছে তিনটি নির্দিষ্ট গাড়ি রাখার জায়গা, যা সম্পত্তিটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
ঋষভকে নিয়ে বার্তা স্ত্রী ওলেসিয়ার
জনপ্রিয় গায়ক ঋষভ ট্যান্ডন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর। তাঁর আকস্মিক প্রয়াণে ভক্ত ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর স্ত্রী ওলেসিয়া নেদোবেগোভা ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে তোলা একাধিক ছবি শেয়ার করে আবেগঘন বার্তায় শ্রদ্ধা জানান।
ওলেসিয়া ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি কিছুই বলতে পারছি না... তুমি আমাকে ছেড়ে চলে গেলে... আমার স্বামী, প্রিয় বন্ধু, সঙ্গী... আমি প্রতিজ্ঞা করছি, তোমার সব স্বপ্ন পূরণ করব... তুমি মারা যাওনি, তুমি আছো আমার সঙ্গে—আমার আত্মায়, আমার হৃদয়ে, আমার ভালবাসায়, আমার মনের সম্রাট।’
ঋষভ ‘ইয়ে আশিকি’, ‘ইশক ফকিরানা’ এবং ‘চাঁদ তু’-এর মতো জনপ্রিয় সব গানের জন্য পরিচিত ছিলেন।
হাসপাতালে চিত্রাঙ্গদা
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং, যিনি সম্প্রতি হাউসফুল ৫ ছবিতে অভিনয় করেছেন, হঠাৎই হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার রাতে তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেন। যেখানে দেখা যায় তিনি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন এবং তাঁর হাতে স্যালাইন লাগানো। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি সেই পোস্টটি মুছে ফেলেন। ছবিটির ক্যাপশনে চিত্রাঙ্গদা লিখেছিলেন, ‘আশা করছি, খুব শিগগিরই খরগোশের মতো দৌড়ে ফিরব।’ এই পোস্টটি ভাইরাল হতেই ভক্তরা চিন্তিত হয়ে পড়েন। এক ভক্ত মন্তব্য করেন, ‘শিগগিরই সুস্থ হয়ে উঠুন, অনেক প্রার্থনা রইল।’ আরেকজন লেখেন, ‘দ্রুত আরোগ্য কামনা করি’। তবে এখন পর্যন্ত অভিনেত্রী নিজের অসুস্থতা বা হাসপাতালে ভর্তির কারণ নিয়ে কোনও মন্তব্য করেননি। ভক্তরা আশা করছেন, তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরবেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি