শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | টানা দু' ম্যাচে ডাক, কোহলির কেরিয়ার কি শেষের পথে?

কৃষানু মজুমদার | ২৩ অক্টোবর ২০২৫ ১০ : ৩৭Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: টানা দু'ম্যাচে দেখলেন ডাক। কোহলির ভবিষ্যৎ নিয়ে উঠে গেল বিরাট প্রশ্ন। পারথে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে তিনি খাতা খোলেননি। দ্বিতীয় ওয়ানডেতেও একই পরিণতি। মাত্র চার বল খেলে বার্টলেটের বলে ফিরে গেলেন ভারতীয় ক্রিকেটের মহীরূহ। তাঁর নামের পাশে লেখা শূন্য। বিরাট-কেরিয়ারে এই প্রথমবার টানা দু'টি ওয়ানডেতে ডাক দেখলেন কোহলি। পারথে স্টার্কের অফ স্টাম্পের বাইরের বলটা মারতে গিয়ে ধরা পড়েছিলেন। এদিন এলবিডব্লিউ হলেন বলের হদিশ না পেয়ে। অথচ এমনটা তো হওয়ার কথা  ছিল না। বিরাট কোহলি মানেই রানমেশিন। বিরাট মানেই রেকর্ড আর রেকর্ড। সেই কোহলি কি পথ হারালেন? 

তাঁর কেরিয়ার নিয়ে উঠে গেল প্রশ্ন। স্যর ডনের দেশে সফরের আগে রোহিত শর্মাকে নিয়েও হয়েছিল চর্চা। শোনা যাচ্ছিল দুই বৃদ্ধ সিংহ-রোহিত ও বিরাট অস্ট্রেলিয়া সফরের শেষেই হয়তো তাঁদের রথের চাকা থামিয়ে দেবেন। রোহিত ও বিরাট প্রথম ওয়ানডেতে ব্যর্থ হয়েছিলেন। দ্বিতীয় ওয়ানডেতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত রোহিত পঞ্চাশ করে তাঁর উপরে চেপে বসা জগদ্দল পাথরটাকে সরালেন কিছুটা। কিন্তু কোহলি পারলেন না। তাঁর গাণ্ডীব বিশ্বাসঘাতকতা করে বসল মোক্ষম সময়ে। হাতে রইল মাত্র একটি ওয়ানডে। তৃতীয় ওয়ানডেতে কি গর্জে উঠবেন কোহলি? 

আরও পড়ুন: টানা ১৭ ম্যাচে টস হার, লজ্জার রেকর্ড টিম ইন্ডিয়ার

চলতি সিরিজের আগে হরভজন সিংয়ের ভবিষ্যদ্বাণী ছিল অস্ট্রেলিয়ার মাটিতে দুটো সেঞ্চুরি করবেন কোহলি। বিরাট বলেছিলেন, তিনি আগের থেকেও বেশি ফিট। হতে পারেন ফিট।
কিন্তু ম্যাচ তো খেলেননি কোহলি। ম্যাচ ফিট নন তিনি। সেটাই প্রকট হয়ে ধরা দিল। আরেক প্রাক্তন ইরফান পাঠান বলেছিলেন, বর্ডার-গাভাসকর ট্রফির দুঃস্বপ্ন তাড়া করে বেড়াচ্ছে কোহলিকে। হয়তো তাই। হয়তো অন্য কোনও সমস্যা। ঘটনা হল বিরাট কোহলির ব্যাটে রান নেই।  

অ্যাডিলেড চিরকালই দেখেছে কোহলির দৌরাত্ম্য। তাঁর ব্যাট লিখে গিয়েছে রূপকথা। রেকর্ড বই বলছে, এই অ্যাডিলেডে চার ইনিংসে ২৪৪ রান করেছেন বিরাট। তার মধ্যে রয়েছে দুটি সেঞ্চুরি। পয়মন্ত মাঠে তাই শূন্য রানে ফেরাটা কোহলির কাছে লজ্জারই। তার থেকেও বড় বিষয় হল, গোটা ক্রিকেটবিশ্বের সামনে প্রকট হয়ে গেল, তিনি ফর্ম খুঁজে বেড়াচ্ছেন। তাঁর গড় এখন নেমে হয়েছে ৪৯। আগে সেই গড় ছিল ৫৭। এখন তা পড়তির দিকে। কোথায় আগের সেই ছন্দ? নিজেই কি দেওয়াললিখন পড়ে ফেলেছেন? 

টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার অব্যবহিত পরেই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর গ্রহণ করে অবাক করে দিয়েছিলেন কোহলি। ইংল্যান্ড সফরের ঠিক আগে আচম্বিতেই তিনি টেস্ট ফরম্যাট থেকে ছুটি নিয়ে নিয়েছিলেন। হাতে রয়েছে কেবল পেনসিল।ওয়ানডে ফরম্যাট। সেখানেও কোহলির সঙ্গী ব্যর্থতা। ছন্দ নেই। ব্যাটে রানের খরা। ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ায় নির্বাচকরা নখ-দাঁত বের করে বসে রয়েছেন। অনিশ্চয়তার মুখে কোহলির ভবিষ্যৎ। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেটের দুই মহারথীকে কিছুটা হলেও বাঁচাতে পারত তাঁদের ব্যাট। রোহিত লড়ে যাচ্ছেন। কিন্তু কোহলি রান না পেয়ে নিজেকেই বিপন্ন করলেন। স্যর ডনের দেশেই কি শেষ ম্যাচ খেলে ফেলবেন কোহলি? নাকি কেরিয়ার আরও প্রলম্বিত করার আরও একটা সুযোগ পাবেন বিশ্বের অন্যতম সেরা ব্যাট? কোহলিকে নিয়ে ভারতীয় ক্রিকেটে এখন বিরাট প্রশ্ন। আর এই সুযোগটা করে দিলেন মিস্টার বিরাট কোহলি নিজেই।  

আরও পড়ুন: মুম্বই ইন্ডিয়ান্সে ফিরতে চলেছেন এই ক্রিকেটার, অশ্বিনের বদলে কাকে নেবে চেন্নাই জানুন 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া