বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২২ অক্টোবর ২০২৫ ২৩ : ২৮Rahul Majumder
ইতিমধ্যেই জমে গিয়েছে ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’। প্রতি বৃহস্পতিবার টুইঙ্কল খান্না আর কাজল একসঙ্গে হাজির হন প্রাইম ভিডিওর টক শো ‘টু মাচ’ নিয়ে। সেই চ্যাট শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’-এর সাম্প্রতিক পর্বে এমন এক মুহূর্ত এল, যা দেখে শুধু চমকেই উঠলেন না, বরং হাঁ হয়ে গেলেন জাহ্নবী কাপুর। করণ জোহর এমন এক কথা বলে ফেললেন, যা শুনে মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল স্টুডিও, আর পরের মুহূর্তেই হেসে গড়াগড়ি খেলেন কাজল ও টুইঙ্কল!
সব শুরু এক খেলার ছলে। খেলার নাম ছিল ‘ট্রুথ অর লাই’ অর্থাৎ ‘সত্যি অথবা মিথ্যে’। সেখানে জাহ্নবী করণকে বলেন, “তুমি একটা ভয়ঙ্কর সত্যি বলো, আর একটা বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বল। আর আমরা আন্দাজ করব তার মধ্যে কোনটা সত্যি।” করণের উত্তর শুনে যেন বজ্রপাত হল অনুষ্ঠানে! কারণ আচমকাই তিনি হেসে বললেন, “আমি ২৬ বছর বয়সে কৌমার্য হারিয়েছি…: তারপরেই জাহ্নবীর দিকে তাকিয়ে বলে ওঠেন, "আর আমি তোমার পরিবারের এক সদস্যের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কেও জড়িয়েছিলাম।”
করণের এই কথাতেই চোখ কপালে জাহ্নবীর। তাঁর মুখের ভাব দেখে কাজল আর টুইঙ্কল ততক্ষণে হাসিতে ফেটে পড়েছেন! তবে কয়েক সেকেন্ডের মধ্যেই করণ নিজেই রহস্যভেদ করলেন। বললেন, “আমি সত্যিই ২৬ বছর বয়সে কৌমার্য হারাই, কিন্তু তোমার পরিবারের কারও সঙ্গে ঘনিষ্ঠ হইনি। তবে... ভাবনাটা মাথায় এসেছিল দু’-একবার!” বলেই নিজের সেই অতিপরিচিত হাসি হেসে ওঠেন করণ!
জাহ্নবী ও করণের সম্পর্ক কিন্তু বহু বছরের। করণের ধর্মা প্রোডাকশনেই ২০১৮ সালে ধড়ক ছবিতে বলিউডে পা রাখেন শ্রীদেবী-কন্যা। এরপর একে একে গুঞ্জন সাক্সেনা, রকি ঔর রানী কি প্রেম কাহানি–র মতো প্রজেক্টে কাজ করেছেন তিনি। তাঁদের সাম্প্রতিক যৌথ প্রজেক্ট মিস্টার অ্যান্ড মিসেস মাহি ইতিমধ্যেই দর্শকমহলে প্রশংসিত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি