বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২২ অক্টোবর ২০২৫ ২২ : ৫৭Rahul Majumder
বলিউড অভিনেতা ববি দেওলের জীবন যেন আক্ষরিক ওঠেই রোলারকোস্টার। ১৯৯৫ সালে ‘বরসাত’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। তার পরপরই একের পর এক হিট - ‘সোলজার’, ‘বাদল’, ‘বিচ্ছু’, ‘অজনবি’। কিন্তু সেই ঝলমলে সাফল্যের পথেই হঠাৎ নেমে আসে অন্ধকার। ২০০০-এর দশকের শুরু থেকেই বক্স অফিসে ধাক্কা খেতে থাকে তাঁর ছবি, আর সেই সঙ্গে বদলে যায় চারপাশের মানুষজনও। আরও ভাল করে বললে, তাঁর প্রতি বলিপাড়ার লোকজনের ব্যবহার।
সম্প্রতি, এক সাক্ষাৎকারে নিজের সেই কঠিন সময়ের কথা অকপটে ভাগ করেন ববি। অভিনেতার কথায়, “সবটাই খুব ধীরে ধীরে ঘটেছিল। লোকজন হাসিমুখে কথা বলত, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আলাদা আলাদা দল বানিয়ে চলে যেত, আমি একা হয়ে যেতাম। পার্টির নিমন্ত্রণ কমতে শুরু করে। আর আমরা দেওলরা এমনিতেই বেশি পার্টি দিই না, তবু আগের উষ্ণতাটা হারিয়ে গিয়েছিল। মানুষ পাশে থাকে ততদিন, যতদিন তুমি তাদের কিছু দিতে পারো।”
তবে এত কিছুর পরও কোনও রাগ নেই ববির। তাঁর মতে, “এটা সব ইন্ডাস্ট্রিতেই হয়। আমি কাউকে দোষ দিই না। এখন যখন ‘আশ্রম’ আর ‘অ্যানিম্যাল’-এর সাফল্যের পর আবার কাজ আসছে, সেই একই মানুষজন ফিরে আসছে, যারা আমাকে ফিরিয়ে দিয়েছিল তখন। কিন্তু আমি কারও বিরুদ্ধে কিছুই মনে রাখিনি।”
দীর্ঘ সময় পর পরিচালক প্রকাশ ঝা’র ওয়েব সিরিজ ‘আশ্রম’ তাঁর কেরিয়ারে ফের আলো জ্বালায়। সিরিজে ‘বাবা নিরালা’-র চরিত্রে তাঁর অভিনয় নজর কাড়ে সকলের। আর তার পরেই সন্দীপ রেড্ডি ভাঙ্গা-র ‘অ্যানিম্যাল’-এ খলনায়কের চরিত্রে তিনি যেন ফের জন্ম নেন বড়পর্দায়। ২০২৩-এর সেই ব্লকবাস্টারের পরেই শুরু হয় ববির দ্বিতীয় ইনিংসের জয়যাত্রা। সম্প্রতি আরিয়ান খানের ‘দ্য ব্যাডস অব বলিউড’ ছবিতেও তাঁকে দেখা গিয়েছে।
এক সময় যাঁরা দূরে সরে গিয়েছিলেন, আজ তাঁর ঘরে ফেরে সেই পুরনো মুখগুলোও। তবু ববির কণ্ঠে একটাই বার্তা, “কেউ আমাকে উপেক্ষা করেছে বলে রাগ নেই। কারণ আমি জানি, প্রত্যেকের সময় একদিন বদলায়।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি